ঢাকা , বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ১৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
গ্যাস সংকট আন্তর্জাতিক সমস্যা, সমাধান হতে দেড় সপ্তাহ লাগবে: রিজভী আসিফ মাহমুদ সজীব ভূঁইয়াসহ ৪ জনের বিরুদ্ধে দুর্নীতির অনুসন্ধান শুরু ইউক্রেনের বিরুদ্ধে যুদ্ধে যোগ দেয়া ২২৭ ভারতীয়র মধ্যে ৫১ জন নিহত ঘুষ.সাইট তৈরি করা সেই ভাইরাল শাহেদের খোঁজ নিয়েছে প্রধানমন্ত্রীর কার্যালয় যাচ্ছে সিমেন্ট-খাদ্য-ওষুধ, আসছে ই’য়া’বা-আইস ক্ষেপণাস্ত্র হামলায় মার্কিন বিমানঘাঁটিতে পাইলট-ক্রু নিহত, দাবি ইরানের ইরানে বিয়ের অনুষ্ঠানে যুক্তরাষ্ট্রের হা’ম’লা: নি’হত ৪, আ’হত অর্ধশতাধিক ব্রাহ্মণবাড়িয়ায় দেড়কোটি টাকার ভারতীয় পণ্যসহ ট্রাক জব্দ মার্কিন আগ্রাসনের জবাবে মধ্যপ্রাচ্যজুড়ে ইরানের মুহুর্মুহু হামলা নতুন করে যুক্তরাষ্ট্রের হামলা, কঠোর শাস্তির ঘোষণা তেহরানের

ইরানে বিয়ের অনুষ্ঠানে যুক্তরাষ্ট্রের হা’ম’লা: নি’হত ৪, আ’হত অর্ধশতাধিক

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ১১:৪৬:৩৮ পূর্বাহ্ন, বুধবার, ২ সেপ্টেম্বর ২০২৬
  • ৬ বার পড়া হয়েছে

ইরানের দক্ষিণাঞ্চলে একটি বিয়ের অনুষ্ঠানে মার্কিন হামলায় অন্তত চারজন নিহত ও ৫০ জনের বেশি আহত হয়েছেন। নিহতদের মধ্যে একটি শিশুও রয়েছে বলে জানিয়েছে ইরানের রেড ক্রিসেন্ট।

মঙ্গলবার রেড ক্রিসেন্ট জানায়, হরমোজগান প্রদেশের সিরিক শহরের একটি আবাসিক বাড়িতে বিয়ের অনুষ্ঠান চলছিল। এ সময় হামলার ছিটকে আসা বিস্ফোরকের টুকরোয় হতাহতের ঘটনা ঘটে।

এক্সে দেওয়া এক পোস্টে সংস্থাটি জানায়, হামলায় ৫০ জনের বেশি আহত হয়েছেন। নিহত চারজনের মধ্যে একটি ছোট শিশুও রয়েছে।

এদিকে, ইরানের সরকারি একটি অ্যাকাউন্টে প্রকাশিত ভিডিওতে হামলার পর বিয়ের অনুষ্ঠানস্থল হিসেবে চিহ্নিত এলাকায় ব্যাপক ধ্বংসযজ্ঞ দেখা গেছে। ভিডিওতে মানুষের চিৎকারের শব্দও শোনা যায়।

এর আগে হরমোজগান প্রদেশের ডেপুটি গভর্নর আহমদ নাফিসি রাষ্ট্রীয় টেলিভিশনকে জানিয়েছিলেন, হামলায় দুজন নিহত ও আরও কয়েকজন আহত হয়েছেন।

কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালির তীরে অবস্থিত সিরিক কাউন্টি। ইরানে অভিযান শুরুর পর যুক্তরাষ্ট্র জানিয়েছে, তারা দেশটির ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস—আইআরজিসির বিভিন্ন লক্ষ্যবস্তুতে হামলা চালাচ্ছে।

ওয়াশিংটনের দাবি, হরমুজ প্রণালিতে বাণিজ্যিক জাহাজ এবং ওই অঞ্চলে থাকা মার্কিন সেনাদের বিরুদ্ধে ইরানের সাম্প্রতিক হামলার চেষ্টার জবাবেই এসব অভিযান চালানো হচ্ছে।

এদিকে ইরানের গণমাধ্যম জানিয়েছে, হরমুজ প্রণালির আশপাশ এবং পূর্বাঞ্চলের একাধিক শহরে বিস্ফোরণের ঘটনা ঘটেছে। দক্ষিণাঞ্চলের কেরমান প্রদেশের একটি বিমানবন্দরেও বিস্ফোরণের খবর পাওয়া গেছে।

এর পাল্টা জবাব দেওয়ার দাবিও করেছে তেহরান। ইরানের পক্ষ থেকে বলা হয়েছে, কুয়েত, জর্ডান, ইরান ও বাহরাইনে থাকা অন্তত চারটি মার্কিন ঘাঁটি লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালানো হয়েছে।

পাল্টাপাল্টি হামলায় বেসামরিক হতাহত বাড়ায় মধ্যপ্রাচ্যের সংঘাত আরও বিস্তৃত হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

গ্যাস সংকট আন্তর্জাতিক সমস্যা, সমাধান হতে দেড় সপ্তাহ লাগবে: রিজভী

ইরানে বিয়ের অনুষ্ঠানে যুক্তরাষ্ট্রের হা’ম’লা: নি’হত ৪, আ’হত অর্ধশতাধিক

আপডেট সময় ১১:৪৬:৩৮ পূর্বাহ্ন, বুধবার, ২ সেপ্টেম্বর ২০২৬