ঢাকা , বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ১৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
ইরানের নির্দেশনা অমান্য করে হরমুজে চলাচল, মাইন বিস্ফোরণে ধ্বংস ২ জাহাজ বাড়ল বোতলজাত সয়াবিন তেলের দাম টোল ছাড়াই চালু হলো ধউর-আশুলিয়া সার্ভিস সেতু যুক্তরাষ্ট্র ভ্রমণে ভিসা বন্ড ব্যবস্থা সহজ করার আহ্বান রাষ্ট্রপতির ক্যানসার থেকে বাঁচতে ‘সূরা আর রহমান’ বড় ভূমিকা রেখেছে বাবা খাবেন, বাবার ব্যবসা করবেন, আবার বিএনপিও করবেন—তা হবে না সাহায্য নয়, চীন-যুক্তরাষ্ট্র-ভারতের কাছ থেকে ক্ষতিপূরণ চায় নেপাল জামায়াত ইঞ্জিনিয়ারিং করে ৭৮টা সিট পেয়েছে: এমপি নুরুল আমিন পরিকল্পনা বাস্তবায়ন করতে হলে বিএনপিকে একাধিকবার ক্ষমতায় থাকতে হবে: ইশরাক প্রধানমন্ত্রী বুদ্ধিমান মানুষ, সফরের সিদ্ধান্ত তার ওপর: ভারতীয় হাইকমিশনার

আন্দোলনে শিক্ষক-কৃষকদের ওপর করা মামলা প্রত্যাহারের ঘোষণা বিজয় সরকারের

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০২:৩৫:০৪ অপরাহ্ন, বুধবার, ২ সেপ্টেম্বর ২০২৬
  • ১০ বার পড়া হয়েছে

এবার ভারতের তামিলনাড়ুর বিগত সরকারের আমলে শান্তিপূণ আন্দোলন করা কৃষক ও শিক্ষকদের বিরুদ্ধে দায়ের করা মামলাগুলো প্রত্যাহারের ঘোষণা দিয়েছে টিভিকে সরকার। বুধবার (২ সেপ্টেম্বর) টাইমস নাউ প্রকাশিত এক প্রতিবেদনে জানা গেছে, বিধানসভায় পেশ করা এই সিদ্ধান্তের ফলে ২০২১ সালের মে থেকে ২০২৬ সালের এপ্রিল পর্যন্ত সময়ে অভিযুক্ত শিক্ষক ও কৃষকেরা আইনি স্বস্তি পাবেন।

বিধানসভার ১১০ ধারা অনুযায়ী মুখ্যমন্ত্রী সি জোসেফ বিজয় জানান, জীবিকা, অধিকার ও কল্যাণমূলক দাবিতে আন্দোলনকারীদের বিরুদ্ধে দায়ের করা মামলা প্রত্যাহারের এই পদক্ষেপ বাকস্বাধীনতা ও গণতান্ত্রিক অধিকার রক্ষা করবে। তিরুভান্নামালাইয়ের প্রস্তাবিত সিপকট শিল্প এস্টেট এবং পরানদুর বিমানবন্দর প্রকল্পের বিরুদ্ধে আন্দোলনরত কৃষকদের বিরুদ্ধে গুন্ডা আইনে করা মামলাগুলোও প্রত্যাহার করা হবে বলে তিনি নিশ্চিত করেন।

তবে এই সিদ্ধান্তকে কেন্দ্র করে তামিলনাড়ু বিধানসভায় বিরোধী দলের তোপের মুখে পড়ে সরকার। ডিএমকে হুইপ ইভি ভেলু এবং সাবেক মন্ত্রী এমআরকে পান্নীরসেলভম এই সিদ্ধান্তের উদ্দেশ্য নিয়ে প্রশ্ন তোলেন এবং বর্তমান সরকারের ১০০ দিনে ফসল ঋণের দাবিতে আন্দোলনরত কৃষকদের মামলা প্রত্যাহারের দাবি জানান।

বিরোধীদের আপত্তির জবাবে স্পিকার জেসিডি প্রভাকর জানান, মুখ্যমন্ত্রী বিধানসভার নিয়ম মেনেই এই ঘোষণা দিয়েছেন। এর জবাবে বিরোধী দলনেতা উদয়নিধি স্টালিন পূর্ববর্তী ডিএমকে সরকারের আমলে হাইড্রোকার্বন, কুডানকুলাম পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র, নাগরিকত্ব সংশোধন আইন এবং কৃষি আইনের বিরুদ্ধে হওয়া পাঁচ হাজারের বেশি মামলা প্রত্যাহারের কথা উল্লেখ করেন। পূর্তমন্ত্রী আধব অর্জুনের একটি দাবির জবাবে উদয়নিধি স্টালিন জানান, কুডানকুলাম আন্দোলনের সময় মামলা হওয়া বর্তমান মন্ত্রী ভ্যানিয়ারাসুই ডিএমকে সরকারের মামলা প্রত্যাহারের জলন্ত প্রমাণ। সূত্র: টাইমস নাউ

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

ইরানের নির্দেশনা অমান্য করে হরমুজে চলাচল, মাইন বিস্ফোরণে ধ্বংস ২ জাহাজ

আন্দোলনে শিক্ষক-কৃষকদের ওপর করা মামলা প্রত্যাহারের ঘোষণা বিজয় সরকারের

আপডেট সময় ০২:৩৫:০৪ অপরাহ্ন, বুধবার, ২ সেপ্টেম্বর ২০২৬