ঢাকা , সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

ইরানের নির্দেশনা অমান্য করে হরমুজে চলাচল, মাইন বিস্ফোরণে ধ্বংস ২ জাহাজ

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০৩:৫৭:২৭ অপরাহ্ন, বুধবার, ২ সেপ্টেম্বর ২০২৬
  • ৫৪ বার পড়া হয়েছে

এবার ইরানের নির্দেশনা অমান্য করে হরমুজ প্রণালিতে চলার সময় মাইন বিস্ফোরণে দুটি তেলবাহী ট্যাংকার ধ্বংস হয়ে গেছে। ব্যাপক ক্ষয়ক্ষতি হওয়ায় পুরোপুরি অচল হয়ে পড়েছে ট্যাংকারটি।

ইরানের বিপ্লবী গার্ড বাহিনীর (আইআরজিসি) বরাতে আজ বুধবার এ তথ্য জানিয়েছে আল জাজিরা।

আইআরজিসি জানিয়েছে, হরমুজ প্রণালি অতিক্রম করার চেষ্টাকালে দুটি তেলবাহী ট্যাংকার সমুদ্র মাইনের আঘাতে অচল হয়ে পড়ে। অবৈধ পথ দিয়ে যাওয়ার জন্য ট্যাংকারগুলো থেকে নেমে যেতে বাধ্য করা হয়েছে নাবিকদের।

রাষ্ট্রীয় গণমাধ্যমে প্রকাশিত এক বিবৃতিতে বাহিনীটি আরও জানিয়েছে, নাবিকদের মার্কিন এজেন্টদের কাছে হস্তান্তর করা হয়েছে। আইআরজিসি নৌবাহিনী আগেই মাইন পাতা পথ দিয়ে যাওয়ার বিপদ সম্পর্কে সতর্ক করেছিল বলেও উল্লেখ করা হয় বিবৃতিতে।বিবৃতিতে আরও বলা হয়, যে সমস্ত জাহাজ কোম্পানি আইনানুগ পথ অনুসরণ না করে যুক্তরাষ্ট্রের প্রতারণার শিকার হবে এবং তাদের জাহাজ শত্রুর হাতে তুলে দেবে, তাদের জন্য দ্বিগুণ শাস্তির বিধান রাখা হয়েছে, যা শিগগিরই কার্যকর করা হবে।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

ইরানের নির্দেশনা অমান্য করে হরমুজে চলাচল, মাইন বিস্ফোরণে ধ্বংস ২ জাহাজ

আপডেট সময় ০৩:৫৭:২৭ অপরাহ্ন, বুধবার, ২ সেপ্টেম্বর ২০২৬