ঢাকা , শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ২০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
দেশের বিচারব্যবস্থা এখনও দুর্বল: নাহিদ ইসলাম সরকারের সমালোচনা বিরোধীদল করবে, কিন্তু সেটা যৌক্তিক হতে হবে: রিজভী ৬ মাসে প্রতিটি ক্ষেত্রে ব্যর্থ সরকার: ইসলামী আন্দোলন নোয়াখালী বিভাগ ঘোষণার দাবিতে শাহবাগ অবরোধ মিটার নেই, নেই বিদ্যুৎ সংযোগ; মিটার সংযোগের আবেদন করায় এসেছে বিদ্যুৎ বিল এবার ঢাকা থেকে চট্টগ্রাম পর্যন্ত এক্সপ্রেসওয়ে নির্মাণের ঘোষণা জনস্বার্থ বিষয়ক প্রকল্পের অর্থায়নে নতুন উৎসের খোঁজে সরকার: অর্থমন্ত্রী বরাদ্দ বাঁচিয়ে অতিরিক্ত খাল খনন করে ৪০ লাখ টাকা সরকারি কোষাগারে ফেরত শুধু কর্মসূচি নয়, গ্যাস-বিদ্যুৎ সংকট সমাধানে বিকল্প পরিকল্পনা দিন: রিজভী লং মার্চের সম্ভাব্য পথসভাগুলোর স্থান জানালেন জামায়াতের সেক্রেটারি

জামালপুরে রাজিব বাস ইস্যুতে এনসিপির মানববন্ধনে হামলা

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০৫:৪৫:২৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর ২০২৬
  • ২২ বার পড়া হয়েছে

জামালপুরে রাজিব পরিবহনের রুট পারমিট বাতিল ও সড়কে নিরাপত্তার দাবিতে আয়োজিত মানববন্ধনে হামলার ঘটনা ঘটেছে। এতে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুব ও ছাত্র সংগঠনের অন্তত চার নেতাকর্মী আহত হয়েছেন।

বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) দুপুর ১টার দিকে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে এ ঘটনা ঘটে। হামলার পরপরই জড়িতদের দ্রুত গ্রেপ্তারের দাবিতে পুলিশ সুপারের (এসপি) কার্যালয়ের সামনে অবস্থান কর্মসূচি পালন করেন বিক্ষুব্ধ নেতাকর্মীরা।

আহতদের মধ্যে জেলা যুবশক্তির আহ্বায়ক আবিদ সৌরভ এবং জেলা ছাত্রশক্তির আহ্বায়ক আমিনুল ইহসান মাহিন সরকারের নাম জানা গেছে। অন্য আহতদের পরিচয় তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি।

প্রত্যক্ষদর্শী ও সংশ্লিষ্ট সূত্র জানায়, রাজিব পরিবহনের রুট পারমিট বাতিল এবং সড়ক নিরাপত্তার দাবিতে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে মানববন্ধন করছিল ছাত্র ও যুবশক্তি। একপর্যায়ে সেখানে উত্তেজনা সৃষ্টি হলে উভয় পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টাধাওয়া শুরু হয়। পরে তা সংঘর্ষে রূপ নেয়।

জেলা ছাত্রশক্তির আহ্বায়ক আমিনুল ইহসান মাহিন সরকার অভিযোগ করেন, তারা শান্তিপূর্ণভাবে মানববন্ধন করছিলেন। হঠাৎ বাস মালিক ও শ্রমিক ইউনিয়নের কয়েকজন নেতাকর্মী তাদের ওপর হামলা চালান। পরে নিরাপত্তার জন্য তারা পুলিশ সুপারের কার্যালয়ের দিকে চলে যান।

এরপর এনসিপির ছাত্র ও যুব সংগঠনের নেতাকর্মীরা পুলিশ সুপারের কার্যালয়ের সামনে সড়কে অবস্থান নেন। এ সময় বাস মালিক সমিতির সাধারণ সম্পাদক শাখাওয়াত হোসেন শুভ ও স্থানীয় সংসদ সদস্য ওয়ারেস আলী মামুনকে দায়ী করে বিভিন্ন স্লোগান দেন তারা।

অভিযোগের বিষয়ে জানতে জেলা বাস মিনিবাস মালিক সমিতির সাধারণ সম্পাদক শাখাওয়াত হোসেন শুভকে ফোন করা হলেও তিনি সাড়া দেননি।

জামালপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুস সাকিব জানান, খবর পেয়ে ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে এবং শান্ত রয়েছে।

ঘটনার পর এলাকায় কিছু সময় উত্তেজনা বিরাজ করলেও পুলিশের উপস্থিতিতে পরিস্থিতি স্বাভাবিক হয়। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়ার বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

দেশের বিচারব্যবস্থা এখনও দুর্বল: নাহিদ ইসলাম

জামালপুরে রাজিব বাস ইস্যুতে এনসিপির মানববন্ধনে হামলা

আপডেট সময় ০৫:৪৫:২৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর ২০২৬