ঢাকা , রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ২২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
কমছে বাংলাদেশি রোগী, এবার রোগী টানতে বাংলাদেশে দল পাঠাচ্ছে কলকাতার হাসপাতালগুলো বাসে ভাড়া নেয়ার সময় ইসমাইলের টাকার বান্ডিল দেখে হত্যা রোহিঙ্গা সংকট এখন মানবিক নয়, আঞ্চলিক নিরাপত্তার জন্যও হুমকি: স্বরাষ্ট্রমন্ত্রী হাজার হাজার লিটার তেল পুড়িয়ে বিরোধী দলের লংমার্চ কর্মসূচীর অযৌক্তিক: পানিসম্পদ প্রতিমন্ত্রী হজ প্যাকেজের বেঁচে যাওয়া ৪ কোটি ৮৭ লাখ টাকা ফেরত দেয়া হবে: ধর্মমন্ত্রী ‘মেয়াদোত্তীর্ণ মেয়র’ বলায় জামায়াত আমিরকে কড়া জবাব দিলেন শাহাদাত ভুল ত্রুটি ধরিয়ে দেয়ার বদলে গণবিরোধী কাজ নিয়ে এগোচ্ছে বিরোধী দল, জনগণ ভালোভাবে নিচ্ছে না: রিজভী ভারতে সার্কিট হাউসে নামাজ পড়ায় এসপি নেতার বিরুদ্ধে মামলা ইরান যুদ্ধে অস্ত্রের ঘাটতির তথ্য ফাঁস: ৫০ মার্কিন সামরিক কর্মকর্তাকে লাই ডিটেক্টরে পরীক্ষা প্রেসিডেন্ট অর নট, হি ইস অলওয়েজ মাই আব্বু, মাই হিরো: আবেগঘন বার্তা ড. শামারুহ মির্জার

যুক্তরাষ্ট্র কখনোই বেসামরিক নাগরিকদের লক্ষ্যবস্তু বানায় না

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ১২:১৫:৫১ অপরাহ্ন, শুক্রবার, ৪ সেপ্টেম্বর ২০২৬
  • ৪০ বার পড়া হয়েছে

ইরানে বিয়ের অনুষ্ঠানে মার্কিন সামরিক বাহিনীর হামলার অভিযোগের তদন্ত চলছে বলে জানিয়েছেন যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স। তবে যুদ্ধক্ষেত্রে যুক্তরাষ্ট্র কখনোই বেসামরিক নাগরিকদের লক্ষ্যবস্তু করে না বলে দাবি করেছেন তিনি।

হোয়াইট হাউসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ভ্যান্স ইরানি রাষ্ট্রীয় সংবাদমাধ্যমের প্রতিবেদন নিয়ে সন্দেহ প্রকাশ করেন। তিনি বলেন, আইআরজিসির মতো যুক্তরাষ্ট্র কখনোই বেসামরিক নাগরিকদের লক্ষ্য করে হামলা চালায় না। এমন ঘটনা যুক্তরাষ্ট্র ইচ্ছাকৃতভাবে কখনো করবে না বলেও দাবি করেন তিনি।

ভ্যান্স আরও বলেন, সামরিক অভিযানে কখনো কখনো অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটতে পারে। সেনাবাহিনীর কোনো ভুল হলে তা থেকে শিক্ষা নেওয়া হয়। তবে ইরানের ওই নির্দিষ্ট ঘটনায় এখনো তাদের কাছে পর্যাপ্ত তথ্য নেই বলে জানান তিনি।

এদিকে রয়টার্সের যাচাই করা ছবি ও ভিডিও বিশ্লেষণ করে অস্ত্র বিশেষজ্ঞরা জানিয়েছেন, দক্ষিণ ইরানের কুহেস্তাক এলাকায় বিয়ের অনুষ্ঠানে বিস্ফোরণটি সম্ভবত মার্কিন যুদ্ধাস্ত্রের সরাসরি আঘাতে হয়েছে। এতে চারজন নিহত এবং অন্তত ৬৮ জন আহত হন।

বিশেষজ্ঞদের মতে, এটি লক্ষ্যচ্যুত কোনো সাধারণ হামলা কিংবা ইরানের প্রতিরক্ষা ক্ষেপণাস্ত্রের ভুলের ঘটনা হওয়ার সম্ভাবনা কম। বরং বিস্ফোরণটি সরাসরি মার্কিন অস্ত্রের আঘাতেই হয়ে থাকতে পারে।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

কমছে বাংলাদেশি রোগী, এবার রোগী টানতে বাংলাদেশে দল পাঠাচ্ছে কলকাতার হাসপাতালগুলো

যুক্তরাষ্ট্র কখনোই বেসামরিক নাগরিকদের লক্ষ্যবস্তু বানায় না

আপডেট সময় ১২:১৫:৫১ অপরাহ্ন, শুক্রবার, ৪ সেপ্টেম্বর ২০২৬