ঢাকা , শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
নো গ্যাস নো বিল, নো সার্ভিস নো ট্যাক্স: রুমিন ফারহানা ছয় দফা না মানলে সরকার পতনে এক দফা: নাসীরুদ্দীন পাটওয়ারী কানাডায় ২ শিশুকে ৯ মাস যৌন নিপীড়ন, প্রবাসী আর্ট শিক্ষক গ্রেপ্তার জাতিসংঘে ট্রাম্পের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠকের সম্ভাবনা রয়েছে বিএনপি নায়ক হতে পারতো, কিন্তু ভিলেনে পরিণত হয়েছে: তাজুল ইসলাম জাতিসংঘে ‘সবার আগে বাংলাদেশ’ নীতি তুলে ধরবেন প্রধানমন্ত্রী: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ফিলিস্তিনে ধ্বংসস্তূপ থেকে একই পরিবারের ৫৫ লাশ উদ্ধার ‘আমি চলে গেলে কেউ আমার নাম দেবে না’, তাই সবকিছুতে নিজের নাম দিচ্ছেন ট্রাম্প যুক্তরাষ্ট্রে আকস্মিক হামলা চালাতে পারে ইরান প্রধানমন্ত্রীর কাছে আলাদিনের চেরাগ নেই যে ঘষা দিলেই গ্যাস-বিদ্যুৎ আসবে: ডিএসসিসি প্রশাসক

হরমুজে জাহাজ চলাচল তলানিতে, এক দিনে পার হলো মাত্র ৪টি

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০৩:৩৬:৪৬ অপরাহ্ন, শুক্রবার, ৪ সেপ্টেম্বর ২০২৬
  • ৪৪ বার পড়া হয়েছে

বৈশ্বিক বাণিজ্যের অন্যতম গুরুত্বপূর্ণ সমুদ্রপথ হরমুজ প্রণালিতে জাহাজ চলাচল স্বাভাবিক সময়ের তুলনায় ব্যাপকভাবে কমে গেছে। বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) গুরুত্বপূর্ণ এই নৌপথ দিয়ে মাত্র চারটি পণ্যবাহী জাহাজ পার হয়েছে।

রয়টার্সের উদ্ধৃত কেপলারের তথ্য অনুযায়ী, বুধবার হরমুজ প্রণালি পার হয়েছিল ৯টি জাহাজ। অথচ গত ১০ দিনে প্রতিদিন গড়ে প্রায় ১৫টি জাহাজ এই পথ ব্যবহার করেছে।

শুক্রবার (৪ সেপ্টেম্বর) সকাল ১১টা পর্যন্ত পাওয়া তথ্যে দেখা গেছে, বৃহস্পতিবার প্রণালি অতিক্রম করা চারটি জাহাজের মধ্যে দুটি মিডিয়াম-রেঞ্জ ট্যাংকার, একটি কামসারম্যাক্স ট্যাংকার এবং একটি হ্যান্ডিসাইজ জাহাজ ছিল।

তবে হরমুজ দিয়ে চলাচলকারী জাহাজের প্রকৃত সংখ্যা কিছুটা বেশি হতে পারে। কারণ, সমুদ্রে চলার সময় কিছু জাহাজ নিরাপত্তাজনিত কারণে তাদের ট্রান্সপন্ডার বন্ধ রাখে।

এদিকে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে নতুন করে উত্তেজনা ও সংঘাতের প্রেক্ষাপটে বিশ্ববাজারে তেলের দামও বেড়েছে। শুক্রবার ব্রেন্ট ক্রুডের দাম ১৫ সেন্ট বা শূন্য দশমিক ২ শতাংশ বেড়ে প্রতি ব্যারেল ৯৫ দশমিক ৬৭ ডলারে দাঁড়িয়েছে।

অন্যদিকে ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট বা ডব্লিউটিআইয়ের দাম ২৬ সেন্ট বা শূন্য দশমিক ৩ শতাংশ বেড়ে প্রতি ব্যারেল ৯১ দশমিক ৫৬ ডলারে লেনদেন হয়েছে।

রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, যুক্তরাষ্ট্র-ইরান উত্তেজনা বাড়ায় মধ্যপ্রাচ্য থেকে বৈশ্বিক বাজারে তেল সরবরাহ ব্যাহত হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে। এর প্রভাবেই জ্বালানি তেলের দাম ঊর্ধ্বমুখী হয়েছে।

গত এক সপ্তাহে ব্রেন্টের দাম বেড়েছে ৭ দশমিক ১ শতাংশ, আর ডব্লিউটিআইয়ের দাম বেড়েছে ৯ দশমিক ৮ শতাংশ। ফলে ২০ জুলাই শেষ হওয়া সপ্তাহের পর এবারই এক সপ্তাহে তেলের সবচেয়ে বড় মূল্যবৃদ্ধির পথে রয়েছে বাজার।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

নো গ্যাস নো বিল, নো সার্ভিস নো ট্যাক্স: রুমিন ফারহানা

হরমুজে জাহাজ চলাচল তলানিতে, এক দিনে পার হলো মাত্র ৪টি

আপডেট সময় ০৩:৩৬:৪৬ অপরাহ্ন, শুক্রবার, ৪ সেপ্টেম্বর ২০২৬