ঢাকা , শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
নো গ্যাস নো বিল, নো সার্ভিস নো ট্যাক্স: রুমিন ফারহানা ছয় দফা না মানলে সরকার পতনে এক দফা: নাসীরুদ্দীন পাটওয়ারী কানাডায় ২ শিশুকে ৯ মাস যৌন নিপীড়ন, প্রবাসী আর্ট শিক্ষক গ্রেপ্তার জাতিসংঘে ট্রাম্পের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠকের সম্ভাবনা রয়েছে বিএনপি নায়ক হতে পারতো, কিন্তু ভিলেনে পরিণত হয়েছে: তাজুল ইসলাম জাতিসংঘে ‘সবার আগে বাংলাদেশ’ নীতি তুলে ধরবেন প্রধানমন্ত্রী: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ফিলিস্তিনে ধ্বংসস্তূপ থেকে একই পরিবারের ৫৫ লাশ উদ্ধার ‘আমি চলে গেলে কেউ আমার নাম দেবে না’, তাই সবকিছুতে নিজের নাম দিচ্ছেন ট্রাম্প যুক্তরাষ্ট্রে আকস্মিক হামলা চালাতে পারে ইরান প্রধানমন্ত্রীর কাছে আলাদিনের চেরাগ নেই যে ঘষা দিলেই গ্যাস-বিদ্যুৎ আসবে: ডিএসসিসি প্রশাসক

৮ হাজার মুসলিম হত্যাকারীকে সামরিক সম্মান

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০৩:৪৫:১১ অপরাহ্ন, শুক্রবার, ৪ সেপ্টেম্বর ২০২৬
  • ৩৯ বার পড়া হয়েছে

বসনিয়ায় প্রায় আট হাজার মুসলিম হত্যার ঘটনায় দোষী সাব্যস্ত যুদ্ধাপরাধী জেনারেল রাতকো ম্লাদিককে সামরিক মর্যাদা দিয়েছে সার্বিয়া

গণহত্যা, যুদ্ধাপরাধ ও মানবতাবিরোধী অপরাধে দোষী সাব্যস্ত এই বসনিয়ান-সার্ব জেনারেল গত সপ্তাহে নেদারল্যান্ডসের হেগে আন্তর্জাতিক অপরাধ আদালতের কারা হাসপাতালে ৮৪ বছর বয়সে মারা যান

বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) হেগ থেকে তার মরদেহ সার্বিয়ায় পৌঁছায়। কফিনটি সার্বিয়ার জাতীয় পতাকায় মোড়ানো ছিল। ছয়জন সেনাসদস্য কফিন বহন করেন এবং পরে পুলিশের স্কর্টে মরদেহটি রাজধানী বেলগ্রেডের একটি সামরিক হাসপাতালে নেওয়া হয়। এ সময় ম্লাদিকের ছেলে ও সার্বিয়ার বিচারমন্ত্রী নেনান্দ ভুজিকও উপস্থিত ছিলেন।

১৯৯২ থেকে ১৯৯৫ সালের বসনিয়া যুদ্ধের সময় ম্লাদিক ছিলেন বসনিয়ান-সার্ব বাহিনীর কমান্ডার। ১৯৯৫ সালে জাতিসংঘ ঘোষিত ‘সেফ এরিয়া’ স্রেব্রেনিৎসায় তার বাহিনীর হাতে প্রায় আট হাজার মুসলিম পুরুষ ও বালক নিহত হন। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর ইউরোপের অন্যতম ভয়াবহ নৃশংসতা হিসেবে বিবেচিত এই হত্যাকাণ্ড।

২০১১ সালের মে মাসে সার্বিয়ার একটি গ্রাম থেকে ম্লাদিককে গ্রেপ্তার করা হয়। ২০১৭ সালে আন্তর্জাতিক অপরাধ আদালত তাকে যাবজ্জীবন কারাদণ্ড দেন। পরে ২০২১ সালে আপিল করেও সেই সাজা থেকে রেহাই পাননি তিনি।

ম্লাদিককে রাষ্ট্রীয় সম্মানে বিদায় জানানোর কথা আগেই জানিয়েছিলেন সার্বিয়ার প্রেসিডেন্ট আলেক্সান্ডার ভুচিচ। তবে এ সিদ্ধান্তের সমালোচনা করেছে ইউরোপীয় ইউনিয়ন। সংস্থাটি বলেছে, ম্লাদিকের মতো যুদ্ধাপরাধীর জন্য ইউরোপে কোনো স্থান নেই।

সূত্র: সাউথ চায়না মর্নিং পোস্ট

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

নো গ্যাস নো বিল, নো সার্ভিস নো ট্যাক্স: রুমিন ফারহানা

৮ হাজার মুসলিম হত্যাকারীকে সামরিক সম্মান

আপডেট সময় ০৩:৪৫:১১ অপরাহ্ন, শুক্রবার, ৪ সেপ্টেম্বর ২০২৬