ঢাকা , শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
গ্যাস ও বিদ্যুতের বর্তমান সংকটের জন্য বিগত সরকার দায়ী: ডিএসসিসি প্রশাসক নো গ্যাস নো বিল, নো সার্ভিস নো ট্যাক্স: রুমিন ফারহানা ছয় দফা না মানলে সরকার পতনে এক দফা: নাসীরুদ্দীন পাটওয়ারী কানাডায় ২ শিশুকে ৯ মাস যৌন নিপীড়ন, প্রবাসী আর্ট শিক্ষক গ্রেপ্তার জাতিসংঘে ট্রাম্পের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠকের সম্ভাবনা রয়েছে বিএনপি নায়ক হতে পারতো, কিন্তু ভিলেনে পরিণত হয়েছে: তাজুল ইসলাম জাতিসংঘে ‘সবার আগে বাংলাদেশ’ নীতি তুলে ধরবেন প্রধানমন্ত্রী: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ফিলিস্তিনে ধ্বংসস্তূপ থেকে একই পরিবারের ৫৫ লাশ উদ্ধার ‘আমি চলে গেলে কেউ আমার নাম দেবে না’, তাই সবকিছুতে নিজের নাম দিচ্ছেন ট্রাম্প যুক্তরাষ্ট্রে আকস্মিক হামলা চালাতে পারে ইরান

লং মার্চের সম্ভাব্য পথসভাগুলোর স্থান জানালেন জামায়াতের সেক্রেটারি

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০৪:৫৬:১৫ অপরাহ্ন, শুক্রবার, ৪ সেপ্টেম্বর ২০২৬
  • ৩৬ বার পড়া হয়েছে

জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার বলেছেন, ১১ দলীয় ঐক্যের লংমার্চ সরকার পতনের জন্য নয়। সরকারকে উৎখাতের কোনো আন্দোলনও তারা করছেন না বলে জানান তিনি।

শুক্রবার (৪ সেপ্টেম্বর) দুপুরে লংমার্চের সর্বশেষ প্রস্তুতি জানাতে ১১ দলীয় ঐক্যের বৈঠক শেষে ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন।

গোলাম পরওয়ার জানান, লংমার্চের সময় একটি পথসভা চলাকালে অগ্রবর্তী একটি টিম পরবর্তী গন্তব্যে চলে যাবে। সেখানে তারা পথসভা করে পরবর্তী স্পটে যাবে। পরে মূল শীর্ষ নেতারা সেখানে গিয়ে যোগ দেবেন। এভাবে সময় সাশ্রয় করা হবে বলে জানান তিনি।

লংমার্চের সম্ভাব্য পথসভাগুলোর স্থান তুলে ধরে গোলাম পরওয়ার বলেন, চিটাগাং রোডের কাচপুর ব্রিজসংলগ্ন ট্রাকস্ট্যান্ডে প্রথম পথসভা হবে। এরপর পদুয়া বাজার বিশ্বরোড, কুমিল্লার নুরজান হোটেলের সামনে, চৌদ্দগ্রাম, ফেনীর মহিপাল ও মিরসরাইয়ে পথসভা অনুষ্ঠিত হবে।

পথসভা শেষে গাড়িবহর চট্টগ্রামের লালদীঘির উদ্দেশে রওনা হবে। যানজট বা গাড়ির কারিগরি সমস্যার মতো স্বাভাবিক কোনো ব্যতিক্রম না ঘটলে সন্ধ্যা ৭টার দিকে লালদীঘিতে পৌঁছানোর আশা করছেন তারা।

গোলাম পরওয়ার আরও জানান, লংমার্চে অংশ নেওয়া প্রত্যেককে ডেলিগেট কার্ড দেওয়া হবে। প্রতিটি গাড়ির সামনে ও পেছনে থাকবে নির্দিষ্ট স্টিকার ও নম্বর।

এ ছাড়া শীর্ষ নেতাদের নিরাপত্তা, অ্যাম্বুলেন্স, সাংস্কৃতিক, আইটি ও মেডিকেল বিভাগের গাড়িগুলোও নির্ধারিত ক্রম অনুযায়ী গাড়িবহরে থাকবে।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

গ্যাস ও বিদ্যুতের বর্তমান সংকটের জন্য বিগত সরকার দায়ী: ডিএসসিসি প্রশাসক

লং মার্চের সম্ভাব্য পথসভাগুলোর স্থান জানালেন জামায়াতের সেক্রেটারি

আপডেট সময় ০৪:৫৬:১৫ অপরাহ্ন, শুক্রবার, ৪ সেপ্টেম্বর ২০২৬