ঢাকা , শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ২০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
দেশের বিচারব্যবস্থা এখনও দুর্বল: নাহিদ ইসলাম সরকারের সমালোচনা বিরোধীদল করবে, কিন্তু সেটা যৌক্তিক হতে হবে: রিজভী ৬ মাসে প্রতিটি ক্ষেত্রে ব্যর্থ সরকার: ইসলামী আন্দোলন নোয়াখালী বিভাগ ঘোষণার দাবিতে শাহবাগ অবরোধ মিটার নেই, নেই বিদ্যুৎ সংযোগ; মিটার সংযোগের আবেদন করায় এসেছে বিদ্যুৎ বিল এবার ঢাকা থেকে চট্টগ্রাম পর্যন্ত এক্সপ্রেসওয়ে নির্মাণের ঘোষণা জনস্বার্থ বিষয়ক প্রকল্পের অর্থায়নে নতুন উৎসের খোঁজে সরকার: অর্থমন্ত্রী বরাদ্দ বাঁচিয়ে অতিরিক্ত খাল খনন করে ৪০ লাখ টাকা সরকারি কোষাগারে ফেরত শুধু কর্মসূচি নয়, গ্যাস-বিদ্যুৎ সংকট সমাধানে বিকল্প পরিকল্পনা দিন: রিজভী লং মার্চের সম্ভাব্য পথসভাগুলোর স্থান জানালেন জামায়াতের সেক্রেটারি

শুধু কর্মসূচি নয়, গ্যাস-বিদ্যুৎ সংকট সমাধানে বিকল্প পরিকল্পনা দিন: রিজভী

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০৫:১৭:০৬ অপরাহ্ন, শুক্রবার, ৪ সেপ্টেম্বর ২০২৬
  • ৯ বার পড়া হয়েছে

গণতান্ত্রিক ব্যবস্থায় বিরোধী দলের কর্মসূচি ও সরকারের সমালোচনা থাকবে—এতে আপত্তি নেই। তবে শুধু কর্মসূচি না দিয়ে দেশের সংকট সমাধানে বিকল্প পরিকল্পনা ও পরামর্শ দেওয়া উচিত বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা অ্যাডভোকেট রুহুল কবির রিজভী।

শুক্রবার (৪ সেপ্টেম্বর) বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালা মিলনায়তনে বাংলাদেশ নৃত্যশিল্পী সংস্থার নবনির্বাচিত কার্যনির্বাহী কমিটির অভিষেক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

গ্যাস ও বিদ্যুৎ সংকট নিয়ে রিজভী বলেন, বিরোধী দল লংমার্চ বা বিভিন্ন কর্মসূচি করবে—এটি গণতন্ত্রের স্বাভাবিক চর্চা। তবে এর পাশাপাশি কীভাবে গ্যাস ও বিদ্যুৎ সরবরাহ করা যায়, কোথা থেকে জ্বালানি আনা সম্ভব এবং কীভাবে সংকট মোকাবিলা করা যায়—সে বিষয়ে বিকল্প পরিকল্পনা দেওয়া প্রয়োজন।

তিনি বলেন, সংসদে বিরোধী দলের সদস্যদের সরকারের সমালোচনা করার সুযোগ রয়েছে। সংসদের বাইরেও তারা কর্মসূচি পালন করবেন। তবে সমালোচনার পাশাপাশি সংকট মোকাবিলায় সরকারকে কার্যকর পরামর্শও দিতে হবে।

রিজভী আরও বলেন, শুধু কর্মসূচির পুনরাবৃত্তি করলে অতীতের রাজনৈতিক সংস্কৃতিতে ফিরে যাওয়ার আশঙ্কা তৈরি হবে। এতে পরিস্থিতি আরও জটিল হতে পারে।

গ্যাস ও বিদ্যুৎ সংকটের পেছনে বৈশ্বিক যুদ্ধ ও জ্বালানি সরবরাহ ব্যবস্থার সংকটের কথাও উল্লেখ করেন তিনি। বিশেষ করে হরমুজ প্রণালিতে জ্বালানি পরিবহনে বাধা তৈরি হওয়ায় আমদানিতে সংকট দেখা দিয়েছে বলে জানান রিজভী।

তিনি বলেন, এই পরিস্থিতি সরকারের নিজস্ব কারণে তৈরি হয়নি। বর্তমানে আমেরিকা-ইরানের সংঘাতের মতো বৈশ্বিক পরিস্থিতিরও প্রভাব রয়েছে। তাই পরিকল্পিত অচলাবস্থা তৈরি না করে কীভাবে সংকট নিরসন করা যায়, সে বিষয়ে পরিকল্পনা দেওয়ার আহ্বান জানান তিনি।

নৃত্য সম্পর্কে নিজের বিশেষজ্ঞ জ্ঞান না থাকার কথা জানিয়ে রিজভী বলেন, গান ও বাদ্যের সঙ্গে নৃত্য মানুষের মনকে নির্মল করে। জুলাই আন্দোলনের সময় বিভিন্ন সাংস্কৃতিক পরিবেশনাও মানুষের মধ্যে উদ্দীপনা তৈরি করে আন্দোলনকে শক্তিশালী করেছিল বলে মন্তব্য করেন তিনি।

অনুষ্ঠানে বাংলাদেশ নৃত্যশিল্পী সংস্থার সভাপতি ফারহানা বেবীর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সড়ক পরিবহন ও রেলপথ প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ হাবিব। আরও উপস্থিত ছিলেন বিএনপির সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক চিত্রনায়ক আশরাফ উদ্দিন আহমদ উজ্জ্বল, সহ-সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক সাইদুর রহমান (সাইদ সোহরাব), বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালক কবি রেজাউদ্দিন স্ট্যালিনসহ অনেকে।

অনুষ্ঠানের শেষে বাংলাদেশ নৃত্যশিল্পী সংস্থার নবনির্বাচিত কার্যনির্বাহী কমিটির সদস্যদের অভিষেক অনুষ্ঠিত হয়।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

দেশের বিচারব্যবস্থা এখনও দুর্বল: নাহিদ ইসলাম

শুধু কর্মসূচি নয়, গ্যাস-বিদ্যুৎ সংকট সমাধানে বিকল্প পরিকল্পনা দিন: রিজভী

আপডেট সময় ০৫:১৭:০৬ অপরাহ্ন, শুক্রবার, ৪ সেপ্টেম্বর ২০২৬