ঢাকা , শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ২০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
দেশের বিচারব্যবস্থা এখনও দুর্বল: নাহিদ ইসলাম সরকারের সমালোচনা বিরোধীদল করবে, কিন্তু সেটা যৌক্তিক হতে হবে: রিজভী ৬ মাসে প্রতিটি ক্ষেত্রে ব্যর্থ সরকার: ইসলামী আন্দোলন নোয়াখালী বিভাগ ঘোষণার দাবিতে শাহবাগ অবরোধ মিটার নেই, নেই বিদ্যুৎ সংযোগ; মিটার সংযোগের আবেদন করায় এসেছে বিদ্যুৎ বিল এবার ঢাকা থেকে চট্টগ্রাম পর্যন্ত এক্সপ্রেসওয়ে নির্মাণের ঘোষণা জনস্বার্থ বিষয়ক প্রকল্পের অর্থায়নে নতুন উৎসের খোঁজে সরকার: অর্থমন্ত্রী বরাদ্দ বাঁচিয়ে অতিরিক্ত খাল খনন করে ৪০ লাখ টাকা সরকারি কোষাগারে ফেরত শুধু কর্মসূচি নয়, গ্যাস-বিদ্যুৎ সংকট সমাধানে বিকল্প পরিকল্পনা দিন: রিজভী লং মার্চের সম্ভাব্য পথসভাগুলোর স্থান জানালেন জামায়াতের সেক্রেটারি

সরকারের সমালোচনা বিরোধীদল করবে, কিন্তু সেটা যৌক্তিক হতে হবে: রিজভী

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০৬:৩৬:২৯ অপরাহ্ন, শুক্রবার, ৪ সেপ্টেম্বর ২০২৬
  • ৩ বার পড়া হয়েছে

বিরোধী দল সরকারের সমালোচনা করতেই পারে, তবে সেই সমালোচনা যৌক্তিক ও গঠনমূলক হওয়া উচিত বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী।

শুক্রবার দুপুরে শিল্পকলা একাডেমিতে বাংলাদেশ নৃত্যশিল্পী সংস্থার নবনির্বাচিত কার্যনির্বাহী কমিটির অভিষেক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

রিজভী বলেন, দেশে গ্যাস ও বিদ্যুৎ সংকট রয়েছে। এই সংকট মোকাবিলায় সরকারকে কীভাবে জ্বালানি সরবরাহ নিশ্চিত করা যায়, সে বিষয়ে বিরোধী দলকে বিকল্প পরিকল্পনা দেওয়ার আহ্বান জানান তিনি। সংসদে শুধু কর্মসূচির কথা না বলে সংকট সমাধানে কার্যকর পরামর্শ দেওয়ার কথাও বলেন রিজভী।

তিনি বলেন, গণতন্ত্রে বিরোধী দলের কর্মসূচি থাকবে, সংসদে ও সংসদের বাইরে তারা কথা বলবে—এতে আপত্তির কিছু নেই। তবে অতীতের রাজনৈতিক সংস্কৃতির পুনরাবৃত্তি হলে পরিস্থিতি আবার অন্ধকারের দিকে যেতে পারে।

দেশের বর্তমান জ্বালানি সংকটের পেছনে বৈশ্বিক পরিস্থিতিও দায়ী বলে মন্তব্য করেন বিএনপির এই নেতা। তার দাবি, যুক্তরাষ্ট্র-ইরান সংঘাতের কারণে হরমুজ প্রণালি দিয়ে জ্বালানি পরিবহনে ঝুঁকি তৈরি হয়েছে। এতে প্রয়োজনীয় জ্বালানি আমদানি ব্যাহত হওয়ায় দেশে ঘাটতি দেখা দিয়েছে।

রিজভী বলেন, জ্বালানি সংকটের কারণে বিদ্যুৎকেন্দ্র ও কলকারখানা চালানো কঠিন হয়ে পড়েছে। পাশাপাশি সাধারণ মানুষের ঘরেও রান্নার কাজে ভোগান্তি তৈরি হয়েছে। তবে সংকট নিরসনে পরিকল্পিতভাবে অচলাবস্থা তৈরি না করে বিকল্প পথ খুঁজে বের করার আহ্বান জানান তিনি।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

দেশের বিচারব্যবস্থা এখনও দুর্বল: নাহিদ ইসলাম

সরকারের সমালোচনা বিরোধীদল করবে, কিন্তু সেটা যৌক্তিক হতে হবে: রিজভী

আপডেট সময় ০৬:৩৬:২৯ অপরাহ্ন, শুক্রবার, ৪ সেপ্টেম্বর ২০২৬