ঢাকা , শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ২০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
সিফাত কেন সন্ত্রাসবিরোধী আইনে গ্রেপ্তার, প্রশ্ন তাসনিম জারার ওসির চোখে খেলনা, র‍্যাব গিয়ে বলল ‘গ্রেনেড’ ঠাকুরগাঁওয়ে দরিদ্রের আইনি লড়াইয়ে ভরসা লিগ্যাল এইড, এক মাসে নিষ্পত্তি ১৮৪ মামলা মা-বাবার কবর জিয়ারত করলেন মির্জা আব্বাস অতিরিক্ত বিদ্যুৎ বিলের অভিযোগে যুবক আটক, এনসিপি-বিএনপি মুখোমুখি ইরানের শাসনব্যবস্থা উৎখাতই ইসরায়েলের প্রধান লক্ষ্য: নেতানিয়াহু নোয়াখালী বিভাগ ঘোষণার দাবিতে শাহবাগ অবরোধ রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে বরণে প্রস্তুত ঠাকুরগাঁও, জেলাজুড়ে উৎসবের আমেজ ভারতের রাফাল ধ্বংসকারী সেই যুদ্ধবিমান কেনার সিদ্ধান্ত বাংলাদেশের, আছে সুবিধা-অসুবিধা ক্ষমতাসীনদের গালি দেওয়া কি অপরাধ? প্রশ্ন তাসনিম জারার

কক্সবাজারে ২ হাজার আইফোনসহ আন্তর্জাতিক জুয়া চক্রের ৬ চীনা নাগরিক আটক

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০৮:৫৩:৩৮ অপরাহ্ন, শুক্রবার, ৪ সেপ্টেম্বর ২০২৬
  • ১০ বার পড়া হয়েছে

কক্সবাজারের একটি আবাসিক হোটেলে অভিযান চালিয়ে অনলাইন জুয়া ও প্রতারণার অভিযোগে ৬ চীনা নাগরিককে গ্রেপ্তার করেছে পুলিশ। তাদের কাছ থেকে ১ হাজার ৯৩৮ আইফোন এবং ৩০-৪০টি ল্যাপটপ জব্দ করা হয়েছে।

আজ শুক্রবার কক্সবাজারের অতিরিক্ত পুলিশ সুপার অহিদুর রহমান কক্সবাজার শহরের ‘হোটেল সি প্যালেসে’ বৃহস্পতিবার রাতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়েছে বলে নিশ্চিত করেছেন।

তিনি আরও জানান, তাদের বিরুদ্ধে অনলাইন প্রতারণা ও সাইবার অপরাধ সংক্রান্ত একটি মামলা হয়েছে।

পুলিশ জানায়, রামু থানায় দায়ের করা একটি অভিযোগের সূত্র ধরে ঢাকা পুলিশের দেওয়া তথ্যের ভিত্তিতে এই অভিযান চালানো হয়। তাদের কাছ থেকে বিদেশি আইনশৃঙ্খলা বাহিনীর ব্যবহৃত ডিভাইসের মতো কিছু সরঞ্জামও জব্দ করা হয়েছে।

নাম প্রকাশ না করার শর্তে একটি দায়িত্বশীল সূত্রের দাবি অনুযায়ী, প্রায় ২০০-৩০০ চীনা ও তাইওয়ানের কয়েকজন কক্সবাজারের মেরিন ড্রাইভ সংলগ্ন দুটি হোটেল ভাড়া নিয়ে অনলাইন জুয়া ও প্রতারণামূলক কর্মকাণ্ড চালিয়ে আসছিল।

হোটেল সি প্যালেস কর্তৃপক্ষ জানায়, ২৬ আগস্ট চীনা নাগরিকদের একটি দল হোটেলে ওঠে। বৃহস্পতিবার রাতে পুলিশের অভিযানে তাদের কয়েকজনকে আটক করা হয়। তবে তাদের আগমনের উদ্দেশ্য কি সে বিষয়ে কোনো মন্তব্য করতে রাজি হয়নি হোটেল কর্তৃপক্ষ।

এ বিষয়ে জানতে রামু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ আনোয়ারুল হোসেনকে একাধিকবার ফোন করা হলেও সাড়া পাওয়া যায়নি।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

সিফাত কেন সন্ত্রাসবিরোধী আইনে গ্রেপ্তার, প্রশ্ন তাসনিম জারার

কক্সবাজারে ২ হাজার আইফোনসহ আন্তর্জাতিক জুয়া চক্রের ৬ চীনা নাগরিক আটক

আপডেট সময় ০৮:৫৩:৩৮ অপরাহ্ন, শুক্রবার, ৪ সেপ্টেম্বর ২০২৬