ঢাকা , শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
নো গ্যাস নো বিল, নো সার্ভিস নো ট্যাক্স: রুমিন ফারহানা ছয় দফা না মানলে সরকার পতনে এক দফা: নাসীরুদ্দীন পাটওয়ারী কানাডায় ২ শিশুকে ৯ মাস যৌন নিপীড়ন, প্রবাসী আর্ট শিক্ষক গ্রেপ্তার জাতিসংঘে ট্রাম্পের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠকের সম্ভাবনা রয়েছে বিএনপি নায়ক হতে পারতো, কিন্তু ভিলেনে পরিণত হয়েছে: তাজুল ইসলাম জাতিসংঘে ‘সবার আগে বাংলাদেশ’ নীতি তুলে ধরবেন প্রধানমন্ত্রী: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ফিলিস্তিনে ধ্বংসস্তূপ থেকে একই পরিবারের ৫৫ লাশ উদ্ধার ‘আমি চলে গেলে কেউ আমার নাম দেবে না’, তাই সবকিছুতে নিজের নাম দিচ্ছেন ট্রাম্প যুক্তরাষ্ট্রে আকস্মিক হামলা চালাতে পারে ইরান প্রধানমন্ত্রীর কাছে আলাদিনের চেরাগ নেই যে ঘষা দিলেই গ্যাস-বিদ্যুৎ আসবে: ডিএসসিসি প্রশাসক

দ্রুত কুমিল্লা নামেই বিভাগ বাস্তবায়ন করতে হবে: জামায়াত আমির

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০৪:১৩:৪০ অপরাহ্ন, শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬
  • ১৬ বার পড়া হয়েছে

কুমিল্লা বিভাগ বাস্তবায়নে আর কোনো টালবাহানা না করে দ্রুত ‘কুমিল্লা’ নামেই বিভাগ ঘোষণার দাবি জানিয়েছেন জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান।

শনিবার (৫ সেপ্টেম্বর) কুমিল্লায় জামায়াতে ইসলামীর লংমার্চ কর্মসূচিতে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ দাবি জানান।

শফিকুর রহমান বলেন, সিলেট বিভাগ হওয়ার পর ১৯৯৪ সালে কুমিল্লাকে বিভাগ করার দাবি উঠেছিল। দীর্ঘদিন ধরে কুমিল্লাবাসী এ দাবি জানিয়ে এলেও তা বাস্তবায়ন হয়নি। কুমিল্লাবাসীর অপরাধ কী—এমন প্রশ্ন তুলে তিনি বলেন, আর টালবাহানা না করে দ্রুত কুমিল্লা বিভাগ বাস্তবায়ন করতে হবে।

কুমিল্লার নাগরিকদের বিভিন্ন সমস্যা তুলে ধরে জামায়াত আমির প্রশ্ন করেন, মানুষ ঠিকমতো গ্যাস, বিদ্যুৎ ও পানি পাচ্ছে কি না। চাঁদাবাজি ছাড়া ব্যবসা করা সম্ভব কি না এবং কুমিল্লায় দুর্নীতি রয়েছে কি না—এসব প্রশ্নও তোলেন তিনি।

দুর্নীতি, চাঁদাবাজি ও জনদুর্ভোগের অবসানসহ ছয় দফা দাবি আদায়ের কথা জানিয়ে শফিকুর রহমান বলেন, এসব সমস্যার সমাধানের জন্যই তারা রাজপথে নেমেছেন। জনগণের দাবির সমাধান না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে এবং সব দাবি আদায় করেই তারা ঘরে ফিরবেন।

কুমিল্লার সঙ্গে সাবেক রাষ্ট্রপতি খন্দকার মোশতাক আহমেদের সম্পর্কের প্রসঙ্গ তুলে তিনি বলেন, কারও বাড়ি কুমিল্লায় হওয়ার কারণে পুরো জেলার মানুষের প্রতি বিরূপ মনোভাব দেখানো কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। কোনো জেলা বা অঞ্চলের মানুষকে অবহেলা কিংবা অপমান করা হলে সেখানকার মানুষের মনে কষ্ট তৈরি হয় বলেও মন্তব্য করেন তিনি।

কুমিল্লার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়েও প্রশ্ন তোলেন জামায়াত আমির। এ সময় স্বরাষ্ট্রমন্ত্রীর ভূমিকা নিয়েও সমালোচনা করেন তিনি।

বিএনপির সিনিয়র নেতা বাবু গয়েশ্বর চন্দ্র রায়ের বক্তব্যের প্রসঙ্গ টেনে শফিকুর রহমান বলেন, দেশে মাদকের বিস্তার নিয়ে অভিযোগ রয়েছে এবং মাদক স্বরাষ্ট্রমন্ত্রীর এলাকা দিয়েই আসছে বলে গয়েশ্বর চন্দ্র রায় মন্তব্য করেছেন। অথচ নিজের এলাকায় মাদকের চালান বন্ধ করতে না পারলেও স্বরাষ্ট্রমন্ত্রী একাধিক মন্ত্রণালয়ের দায়িত্ব নিয়ে বসে আছেন বলে কটাক্ষ করেন তিনি।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

নো গ্যাস নো বিল, নো সার্ভিস নো ট্যাক্স: রুমিন ফারহানা

দ্রুত কুমিল্লা নামেই বিভাগ বাস্তবায়ন করতে হবে: জামায়াত আমির

আপডেট সময় ০৪:১৩:৪০ অপরাহ্ন, শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬