ঢাকা , শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
নো গ্যাস নো বিল, নো সার্ভিস নো ট্যাক্স: রুমিন ফারহানা ছয় দফা না মানলে সরকার পতনে এক দফা: নাসীরুদ্দীন পাটওয়ারী কানাডায় ২ শিশুকে ৯ মাস যৌন নিপীড়ন, প্রবাসী আর্ট শিক্ষক গ্রেপ্তার জাতিসংঘে ট্রাম্পের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠকের সম্ভাবনা রয়েছে বিএনপি নায়ক হতে পারতো, কিন্তু ভিলেনে পরিণত হয়েছে: তাজুল ইসলাম জাতিসংঘে ‘সবার আগে বাংলাদেশ’ নীতি তুলে ধরবেন প্রধানমন্ত্রী: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ফিলিস্তিনে ধ্বংসস্তূপ থেকে একই পরিবারের ৫৫ লাশ উদ্ধার ‘আমি চলে গেলে কেউ আমার নাম দেবে না’, তাই সবকিছুতে নিজের নাম দিচ্ছেন ট্রাম্প যুক্তরাষ্ট্রে আকস্মিক হামলা চালাতে পারে ইরান প্রধানমন্ত্রীর কাছে আলাদিনের চেরাগ নেই যে ঘষা দিলেই গ্যাস-বিদ্যুৎ আসবে: ডিএসসিসি প্রশাসক

‘আমি চলে গেলে কেউ আমার নাম দেবে না’, তাই সবকিছুতে নিজের নাম দিচ্ছেন ট্রাম্প

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০৪:৩৭:৩৬ অপরাহ্ন, শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬
  • ১০ বার পড়া হয়েছে

এবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, তিনি প্রেসিডেন্টের পদ থেকে চলে যাওয়ার পর তার নামে কেউ কোনো স্থাপনা বা প্রকল্পের নাম রাখবে না। এ কারণেই এখন বিভিন্ন স্থাপনা ও প্রকল্পে নিজের নাম যুক্ত করছেন তিনি। সম্প্রতিনিউইয়র্ক ম্যাগাজিন’-এর সাংবাদিক বেন টেরিসের সঙ্গে আলাপকালে ট্রাম্প এ কথা বলেন। তাকে ডেমোক্র্যাট সিনেটর জন অসফের একটি মন্তব্যের বিষয়ে প্রশ্ন করা হয়। অসফ বলেছিলেন, ট্রাম্প নিজের জন্য স্মৃতিস্তম্ভ তৈরি করছেন, কারণ তিনি চলে যাওয়ার পর অন্য কেউ তা করবেন না।

জবাবে ট্রাম্প বলেন, ‘এটা সত্যি। আমি চলে যাওয়ার পর কেউ তা করবে না। আমি যখন এখান থেকে চলে যাব, তখন কেউ করবে না।ট্রাম্পের এই মন্তব্যের মধ্য দিয়ে নিজের রাজনৈতিক উত্তরাধিকার নিয়ে তার ভাবনার বিষয়টি সামনে এসেছে। প্রেসিডেন্ট হিসেবে দ্বিতীয় মেয়াদে দায়িত্ব নেওয়ার পর ওয়াশিংটন ডিসিতে একাধিক বড় নির্মাণ ও সংস্কার প্রকল্প হাতে নিয়েছেন তিনি। এসব প্রকল্পের কয়েকটিতে নিজের নাম যুক্ত করার উদ্যোগ নিয়েও বিতর্ক তৈরি হয়েছে।

হোয়াইট হাউসের পূর্ব পাশের উইং ভেঙে সেখানে বিশাল একটি বলরুম নির্মাণ করছেন ট্রাম্প। এ প্রকল্পে তার নাম থাকবে কি না, সে বিষয়ে নিউইয়র্ক ম্যাগাজিনের সাংবাদিকের প্রশ্নের জবাবে ট্রাম্প বলেন, ‘থাকা উচিত।তবে শেষ পর্যন্ত তা হবে কি না, তিনি নিশ্চিত নন বলেও জানান। হোয়াইট হাউসের এই বলরুমের পাশাপাশি কেনেডি সেন্টারের নাম পরিবর্তন, ওয়াশিংটনের বিভিন্ন স্থাপনা ও স্মৃতিস্তম্ভে পরিবর্তন আনা এবং নতুন নির্মাণ প্রকল্প নিয়েও ট্রাম্পের বিরুদ্ধে মামলা হয়েছে। ট্রাম্পের প্রশাসন বলছে, হোয়াইট হাউসের নতুন বলরুম ও সংশ্লিষ্ট স্থাপনা জাতীয় নিরাপত্তা ও প্রেসিডেন্টের নিরাপত্তার জন্য গুরুত্বপূর্ণ। তবে প্রকল্পটির বৈধতা ও এর বিপুল ব্যয় নিয়ে সমালোচনা রয়েছে।

নিজের নাম ব্যবহারের প্রবণতা শুধু স্থাপনা নির্মাণেই সীমাবদ্ধ নেই। ট্রাম্প প্রশাসনের বিভিন্ন নীতি ও কর্মসূচির নামেওট্রাম্পযুক্ত করা হয়েছে। এর মধ্যে রয়েছেট্রাম্প অ্যাকাউন্টস’, ‘ট্রাম্পআরএক্সএবংট্রাম্প গোল্ড কার্ডএদিকে নিজের মৃত্যুর বিষয়েও সাম্প্রতিক সময়ে প্রকাশ্যে কথা বলতে দেখা গেছে ট্রাম্পকে। এর আগে তিনি বলেছিলেন, সম্ভব হলে তিনি স্বর্গে যেতে চান। এসব বক্তব্যকে তার রাজনৈতিক উত্তরাধিকার ও জীবনের শেষ অধ্যায় নিয়ে নতুন করে ভাবনার ইঙ্গিত হিসেবে দেখা হচ্ছে।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

নো গ্যাস নো বিল, নো সার্ভিস নো ট্যাক্স: রুমিন ফারহানা

‘আমি চলে গেলে কেউ আমার নাম দেবে না’, তাই সবকিছুতে নিজের নাম দিচ্ছেন ট্রাম্প

আপডেট সময় ০৪:৩৭:৩৬ অপরাহ্ন, শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬