ঢাকা , রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ২২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
বিনা সুদে কৃষিঋণ বিতরণের পরিকল্পনা আপাতত নেই: অর্থমন্ত্রী ভাসানীর পায়ে হাঁটার লং মার্চ ছিল সত্যিকারের, ১১ দলেরটিতে হাঁটার কষ্টটুকুও নেই: সাংবাদিক আনিস শুধু মুসলমানদেরই নিশানা করা হচ্ছে: মসজিদ গুঁড়িয়ে দেওয়ায় ওয়াইসির ক্ষোভ মিত্রদের সঙ্গে নিয়ে ইসরাইলে হামলার প্রস্তুতি নিচ্ছে ইরান লংমার্চে পরিকল্পিতভাবে ঝামেলার প্ল্যান ছিল জামায়াতের: রাশেদ খাঁন কমছে বাংলাদেশি রোগী, এবার রোগী টানতে বাংলাদেশে দল পাঠাচ্ছে কলকাতার হাসপাতালগুলো বাসে ভাড়া নেয়ার সময় ইসমাইলের টাকার বান্ডিল দেখে হত্যা রোহিঙ্গা সংকট এখন মানবিক নয়, আঞ্চলিক নিরাপত্তার জন্যও হুমকি: স্বরাষ্ট্রমন্ত্রী হাজার হাজার লিটার তেল পুড়িয়ে বিরোধী দলের লংমার্চ কর্মসূচীর অযৌক্তিক: পানিসম্পদ প্রতিমন্ত্রী হজ প্যাকেজের বেঁচে যাওয়া ৪ কোটি ৮৭ লাখ টাকা ফেরত দেয়া হবে: ধর্মমন্ত্রী

বিনা সুদে কৃষিঋণ বিতরণের পরিকল্পনা আপাতত নেই: অর্থমন্ত্রী

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০৫:৩৯:০৭ অপরাহ্ন, রবিবার, ৬ সেপ্টেম্বর ২০২৬
  • ০ বার পড়া হয়েছে

অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী সংসদে জানিয়েছেন, কৃষকদের বিনা সুদে কৃষিঋণ বিতরণের আপাতত কোনো পরিকল্পনা সরকারের নেই। আজ রোববার বিকেলে জাতীয় সংসদের তৃতীয় অধিবেশনের প্রশ্নোত্তর পর্বে মাদারীপুর৩ আসনের সংসদ সদস্য আনিসুর রহমানের প্রশ্নের জবাবে এমনটা জানান তিনি।

অর্থমন্ত্রী বলেন, দেশের কৃষকদের সুদবিহীন কোনো ঋণ বিতরণের পরিকল্পনা আপাতত সরকারের নেই। তবে সহজ শর্তে ও স্বল্প সুদে কৃষকদের মাঝে কৃষি ও পল্লী ঋণ বিতরণ করা হচ্ছে। ব্যাংক আমানতদারীদের কাছ থেকে সংগৃহীত আমানত গ্রাহকদের মধ্যে ঋণ হিসেবে বিতরণ করে থাকে। সংগৃহীত আমানতের ওপর ব্যাংক কর্তৃক আমানতদারীদের সুদ প্রদান করতে হয় বিধায় প্রচলিত নিয়মে ব্যাংকের পক্ষে গ্রাহকদের সুদহীন ঋণ বিতরণ করা সম্ভব হয় না।

পরে মাদারীপুর৩ আসনের সংসদ সদস্য আনিসুর রহমান ও পাবনা৩ আসনের সংসদ সদস্য মোহাম্মদ আলী আছগারের একটি করে সম্পূরক প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী বলেন, বিনা জামানতে ১ থেকে ১০ লাখ টাকা পর্যন্ত কৃষিঋণ বিতরণের কোনো পরিকল্পনাও আপাতত নেই। তবে নির্বাচনি প্রতিশ্রুতি অনুযায়ী কৃষকদের ১০ হাজার টাকা পর্যন্ত কৃষিঋণ মওকুফ করা হয়েছে। এখনো কৃষকদের সহজে ঋণ দিতে সরকারের পক্ষ থেকে সব ধরনের চেষ্টা চলছে।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

বিনা সুদে কৃষিঋণ বিতরণের পরিকল্পনা আপাতত নেই: অর্থমন্ত্রী

বিনা সুদে কৃষিঋণ বিতরণের পরিকল্পনা আপাতত নেই: অর্থমন্ত্রী

আপডেট সময় ০৫:৩৯:০৭ অপরাহ্ন, রবিবার, ৬ সেপ্টেম্বর ২০২৬