ঢাকা , রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ২২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
শুধু মুসলমানদেরই নিশানা করা হচ্ছে: মসজিদ গুঁড়িয়ে দেওয়ায় ওয়াইসির ক্ষোভ মিত্রদের সঙ্গে নিয়ে ইসরাইলে হামলার প্রস্তুতি নিচ্ছে ইরান লংমার্চে পরিকল্পিতভাবে ঝামেলার প্ল্যান ছিল জামায়াতের: রাশেদ খাঁন কমছে বাংলাদেশি রোগী, এবার রোগী টানতে বাংলাদেশে দল পাঠাচ্ছে কলকাতার হাসপাতালগুলো বাসে ভাড়া নেয়ার সময় ইসমাইলের টাকার বান্ডিল দেখে হত্যা রোহিঙ্গা সংকট এখন মানবিক নয়, আঞ্চলিক নিরাপত্তার জন্যও হুমকি: স্বরাষ্ট্রমন্ত্রী হাজার হাজার লিটার তেল পুড়িয়ে বিরোধী দলের লংমার্চ কর্মসূচীর অযৌক্তিক: পানিসম্পদ প্রতিমন্ত্রী হজ প্যাকেজের বেঁচে যাওয়া ৪ কোটি ৮৭ লাখ টাকা ফেরত দেয়া হবে: ধর্মমন্ত্রী ‘মেয়াদোত্তীর্ণ মেয়র’ বলায় জামায়াত আমিরকে কড়া জবাব দিলেন শাহাদাত ভুল ত্রুটি ধরিয়ে দেয়ার বদলে গণবিরোধী কাজ নিয়ে এগোচ্ছে বিরোধী দল, জনগণ ভালোভাবে নিচ্ছে না: রিজভী

মিত্রদের সঙ্গে নিয়ে ইসরাইলে হামলার প্রস্তুতি নিচ্ছে ইরান

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০৪:০২:৫৫ অপরাহ্ন, রবিবার, ৬ সেপ্টেম্বর ২০২৬
  • ১ বার পড়া হয়েছে

এবার ইসরাইলের বিরুদ্ধে সমন্বিত হামলার প্রস্তুতি নিচ্ছে ইরান। একই সময়ে একাধিক দিক থেকে হামলা চালাতে লেবাননের হিজবুল্লাহ, ফিলিস্তিনের গাজার হামাস, ইয়েমেনের হুথি এবং ইরাকের ইরানপন্থি সশস্ত্র গোষ্ঠীগুলোকে যুক্ত করার পরিকল্পনা করা হচ্ছে। ইসরাইলি সংবাদমাধ্যম জেরুজালেম পোস্ট রোববার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

সংবাদমাধ্যমটির ভাষ্য, পরিস্থিতি পর্যবেক্ষণ করে ইরানের এই পরিকল্পনার বিষয়ে জানতে পেরেছেন ইসরাইলি কর্মকর্তারা। জেরুজালেম পোস্ট বলেছে, আরব সংবাদমাধ্যমগুলোর বিভিন্ন প্রতিবেদনে ইঙ্গিত মিলেছে, ইরান এবার ইসরাইলের বিরুদ্ধে একাধিক ফ্রন্ট খুলতে চাইছে। অর্থাৎ একই সময়ে বিভিন্ন দিক থেকে ইসরাইলে হামলা চালানোর প্রস্তুতি নেওয়া হচ্ছে।

এ লক্ষ্যে ইরানের বিপ্লবী গার্ডের কুদস ফোর্সের কর্মকর্তারা সম্প্রতি হিজবুল্লাহ, হুথি ও ইরাকের ইরানপন্থি সশস্ত্র গোষ্ঠীগুলোর কমান্ডারদের সঙ্গে বৈঠক করেছেন। বৈঠকে উত্তেজনা বাড়ানোর বিষয়টি নিয়ে আলোচনা হয়েছে বলে প্রতিবেদনে বলা হয়েছে।

২০২৩ সালের ৭ অক্টোবর ইসরাইলের ভূখণ্ডে বড় ধরনের হামলা চালায় হামাস। ওই হামলার আগে ইরান বা হিজবুল্লাহকে বিষয়টি জানানো হয়নি। হামাস একাই ওই হামলা চালিয়েছিল। হামাসের ওই হামলার সময় ইরান ও হিজবুল্লাহ একসঙ্গে সমন্বিতভাবে হামলা চালায়নি। এবার সম্ভাব্য হামলার পরিকল্পনায় সেই বিষয়টিও বিবেচনায় নেওয়া হচ্ছে বলে জেরুজালেম পোস্টের প্রতিবেদনে বলা হয়েছে।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

শুধু মুসলমানদেরই নিশানা করা হচ্ছে: মসজিদ গুঁড়িয়ে দেওয়ায় ওয়াইসির ক্ষোভ

মিত্রদের সঙ্গে নিয়ে ইসরাইলে হামলার প্রস্তুতি নিচ্ছে ইরান

আপডেট সময় ০৪:০২:৫৫ অপরাহ্ন, রবিবার, ৬ সেপ্টেম্বর ২০২৬