চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার কাঞ্চননগরে অপরাধপ্রবণতা নির্মূলে স্থানীয় বাসিন্দাদের নিয়ে মাদক ও সন্ত্রাসবিরোধী সমাবেশ করেছে পুলিশ। সোমবার স্থানীয় কাঞ্চননগর-মানিকপুর আহমদিয়া কেরামতিয়া মহিলা দাখিল মাদরাসা প্রাঙ্গণে ফটিকছড়ি থানার উদ্যোগে এই সুধী সমাবেশ ও সচেতনতা র্যালির আয়োজন করা হয়। সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে চট্টগ্রামের পুলিশ সুপার (এসপি) মো. মাসুদ আলম অপরাধীদের সুপথে ফেরার সুযোগ দেওয়ার ঘোষণা দেওয়ার পাশাপাশি অপরাধ অব্যাহত রাখলে কঠোর আইনি ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দেন।সমাবেশে পুলিশ সুপার কাঞ্চননগর এলাকাকে অপরাধ ও সন্ত্রাসীদের ‘আঁতুড়ঘর’ হিসেবে পরিচিতি পাওয়ার নেতিবাচক দিকটি তুলে ধরে বলেন, গুটিকয়েক অপরাধীর অপকর্মের দায় পুরো এলাকার মানুষ নিতে পারে না। তাই এই অঞ্চলে অপরাধের যে ‘প্রোডাকশন হাউস’ বা চক্র গড়ে উঠেছে, তা যেকোনো মূল্যে ধ্বংস করা হবে। জেলাজুড়ে সন্ত্রাসী ও মাদক কারবারিদের দমনে অভিযান আরও জোরদার করা হবে। সম্প্রতি গ্রেপ্তার হওয়া আলোচিত অপরাধী ডেভিড ইমন এবং স্থানীয় কালা মোবারকের সহযোগীদের উদ্দেশ্যে এসপি বলেন, যারা এই অপরাধচক্রের সঙ্গে জড়িত ছিলেন, তারা যদি ভালো পথে ফিরে আসতে চান তবে তাদের নির্দিষ্ট সময় দেওয়া হবে। তবে এই সুযোগের পরও যদি কেউ আবারও অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িয়ে পড়েন, তবে তার বিরুদ্ধে কঠোরতম আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। অপরাধীরা পাহাড়ে, মাটিতে, সাগরে কিংবা রাবার বাগানে যেখানেই আত্মগোপন করুক না কেন, পুলিশ তাদের খুঁজে বের করবেই।স্থানীয় বাসিন্দাদের প্রতি সামাজিক প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানিয়ে মো. মাসুদ আলম বলেন, সাধারণ মানুষের মাঝে অপরাধীদের বিরুদ্ধে যে পুঞ্জীভূত ক্ষোভ ও প্রতিরোধের স্পৃহা দেখা গেছে, তাকে শক্তিতে রূপান্তর করতে হবে। মাদক, সন্ত্রাস ও চাঁদাবাজির বিরুদ্ধে পুলিশ ও প্রশাসন একযোগে কাজ করছে। স্থানীয় জনগণ আন্তরিকভাবে সহযোগিতা করলে অপরাধীরা এলাকায় আর কখনোই মাথাচাড়া দিয়ে উঠতে পারবে না। কাঞ্চননগরের হারানো গৌরব ফিরিয়ে এনে একে একটি শান্তিময় জনপদ হিসেবে গড়ে তুলতে তিনি সবার সহযোগিতা কামনা করেন।অনুষ্ঠানের শুরুতে একটি সচেতনতামূলক র্যালি এলাকার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। ফটিকছড়ি থানার সেকেন্ড অফিসার এসআই সুমন দাশের সঞ্চালনায় সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য দেন চট্টগ্রামের অতিরিক্ত পুলিশ সুপার কাজী তারেক আজিজ এবং ফটিকছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রবিউল আলম খান। এছাড়া স্থানীয় ইউনিয়ন বিএনপির সভাপতি হান্নান চৌধুরী, ইউনিয়ন কৃষকদলের সভাপতি মোজাম্মেল তালুকদার, ইউনিয়ন জামায়াতের আমির সাইরান কাদের চৌধুরী, ইকবাল হোসেন, নিহত সাদ্দামের মা ও মাওলানা আনিছুর রহমান চৌধুরী সমাবেশে উপস্থিত থেকে বক্তব্য দেন।
ঢাকা
,
মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
বাঁধনকে জোর করে ‘জয় বাংলা’ স্লোগান দেওয়ার চেষ্টা ও হামলায় তীব্র নিন্দা-প্রতিবাদ জানালেন পাটওয়ারী
ঢাকার দুই সিটিতে এনসিপির প্রার্থী আসিফ-পাটওয়ারী!
গাজায় ‘নৃশংস অপরাধের’ প্রমাণ মুছে ফেলার চেষ্টা করছে ইসরায়েল
এবার একজোট হয়ে ইসরায়েলে বহুমাত্রিক হামলার প্রস্তুতি নিচ্ছে ইরান
ইরান পরাজিত হলে তেলের দাম দ্রুত কমবে: ট্রাম্প
পুরো বাংলাদেশ আপনার সঙ্গে: অভিনেত্রী বাঁধনকে সারজিস
যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে প্রথম বারের মতো ডেস্ট্রয়ার-বিধ্বংসী ক্ষেপণাস্ত্র ব্যবহার ইরানের
ডেভিড ইমন-কালা মোবারকের সঙ্গে থাকা কেউ ভালো হতে চাইলে সময় দেওয়া হবে: এসপি মাসুদ
ইতালির ভেনিসে অভিনেত্রী আজমেরী হক বাঁধনের ওপর হামলা ও হেনস্তা
বাড়ল কমদামি সিগারেটের দাম
ডেভিড ইমন-কালা মোবারকের সঙ্গে থাকা কেউ ভালো হতে চাইলে সময় দেওয়া হবে: এসপি মাসুদ
-
ডেস্ক রিপোর্ট - আপডেট সময় ০৮:৫২:২২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর ২০২৬
- ৭ বার পড়া হয়েছে
ট্যাগস
জনপ্রিয় সংবাদ























