ঢাকা , রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
ঠাকুরগাঁওয়ে ফার্মেসিতে দুর্ধর্ষ চুরি ১৭ লাখ টাকার ওষুধ লুট আলুটিলার সাপমারায় মালবাহী জীপ খাদে পড়ে নিহত ১ এমপির প্রতিশ্রুতি প্রত্যাখ্যান করে মাদারগঞ্জে সমবায় গ্রাহকদের বিক্ষোভ: অবরুদ্ধ ১০, ব্যহত উপজেলা সকল দপ্তরের কার্যক্রম! টিকটকে পরিচয় অতঃপর প্রেম, দেখা করতে গিয়ে ধর্ষণের শিকার কিশোরী! আল আকসা মসজিদ পুরোপুরি দখলের পথে ইসরায়েল: হামাস ভারতে এল ৬টি এফ-৩৫ যুদ্ধবিমান ও ২ শতাধিক মার্কিন সেনা চাঁদাবাজি নিয়ে সালমান মুক্তাদিরের ঢালাও অভিযোগ গ্রহণযোগ্য নয়: স্বরাষ্ট্রমন্ত্রী যুদ্ধ কিংবা অন্যের ভূখণ্ড দখল ভারতের লক্ষ্য নয়: রাজনাথ রিলস ভিডিওতে দেখাতেন নিজের স্বর্ণ-টাকা, ইনফ্লুয়েন্সারের বাড়িতে থেকে কোটি টাকার চুরি আওয়ামী লীগ আর বিএনপির মধ্যে পার্থক্য খুঁজে লাভ নেই: পাটওয়ারী

তারা ভেবেছিল, কয়েকটি আসনের লোভ দেখিয়ে আমাদের কিনে নেবে: নাহিদ

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০৪:৪৩:০৯ অপরাহ্ন, শনিবার, ১২ জুলাই ২০২৫
  • ৬৪৯ বার পড়া হয়েছে

এবার জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) কেন্দ্রীয় আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, তারা ভেবেছিল কয়েকটি আসনের লোভ দেখিয়ে আমাদের কিনে নেবে। কিন্তু যারা মৃত্যুর মুখ থেকে ফিরে এসেছে, তাদের কেনার সাধ্য বাংলাদেশের কোনো রাজনৈতিক দলের নেই। শনিবার (১২ জুলাই) সাতক্ষীরার শহীদ আসিফ চত্বরে এনসিপির প্রধান পথসভায় তিনি এ কথা বলেন।

নাহিদ বলেন, ৫ আগস্ট আমরা জাতীয় ঐক্যের আহ্বান জানিয়ে দরজা খুলে দিয়েছিলাম। বলেছিলাম—আসুন, জাতীয় সরকার গঠন করি, দেশটাকে পুনর্গঠন করি। কিন্তু তারা সে প্রস্তাব গ্রহণ করেনি। তারা শুধু বলেছিল, তিন মাসের মধ্যে নির্বাচন চাই, তারপর ছয় মাসের মধ্যে নির্বাচন চাই। ক্ষমতার ভাগ-বাটোয়ারা ছাড়া দেশের সংস্কারে তাদের কোনো আগ্রহ আমরা দেখতে পাইনি।

তিনি বলেন, আমরা চাই না দেশের ভেতরে আর কোনো শত্রু তৈরি হোক। আমরা ঐক্যবদ্ধভাবে দেশ গড়তে চাই। এখনো আমাদের দরজা খোলা আছে। নির্বাচনের ভাগ-বাটোয়ারা নয়, চাই দেশ গঠনের সাহসী উদ্যোগ। তবে এবার যদি সেই দরজা বন্ধ হয়, তাহলে জনগণ আপনাদের ক্ষমা করবে না।

সাতক্ষীরার জনগণের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে নাহিদ বলেন, আপনারা উপকূলের মানুষ, ঘূর্ণিঝড় আর দুর্যোগের মধ্যেও দেশকে পাহারা দিয়েছেন। অথচ এখানকার মানুষ এখনো রেললাইনের সুবিধা পায়নি। ৫৪ বছরেও সাতক্ষীরায় রেললাইন পৌঁছায়নি- এটি লজ্জাজনক।

তিনি আরও বলেন, শিক্ষা, স্বাস্থ্য ও যোগাযোগের যে অব্যবস্থা সাতক্ষীরায় বিদ্যমান, তা পরিবর্তনের সময় এখনই। জলবায়ু পরিবর্তন, উপকূল সুরক্ষা এবং সুন্দরবন রক্ষায় জাতীয় নাগরিক পার্টি সক্রিয়ভাবে কাজ করবে। সাতক্ষীরার মাটি ও মানুষের অধিকার রক্ষাই হবে আমাদের অগ্রাধিকার।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

ঠাকুরগাঁওয়ে ফার্মেসিতে দুর্ধর্ষ চুরি ১৭ লাখ টাকার ওষুধ লুট

তারা ভেবেছিল, কয়েকটি আসনের লোভ দেখিয়ে আমাদের কিনে নেবে: নাহিদ

আপডেট সময় ০৪:৪৩:০৯ অপরাহ্ন, শনিবার, ১২ জুলাই ২০২৫