ঢাকা , রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
মোদী আয়োজিত নৈশভোজে গেলেন না জিনপিং! দম থাকলে সেনাবাহিনীর সঙ্গে যুদ্ধ করুন, নাগরিকদের মারবেন না: যুক্তরাষ্ট্রকে পেজেশকিয়ান বিয়ের অনুষ্ঠান শেষে ফেরার পথে কনের ভাই-বোনসহ নিহত ৪, আহত ৮ পৃথিবীতে মহাবিপর্যয় নেমে এলে সবচেয়ে নিরাপদ আশ্রয় হবে যে দেশ সৌদিতে হুথিদের হামলায় মসজিদ ক্ষতিগ্রস্ত, আহত ২ এবার চাঁদ নিয়ে ট্রাম্পের দাবি, ‘চাঁদ আমাদের’ যুক্তরাষ্ট্রের কাছে কখনো আত্মসমর্পণ করবে না ইরান: মাসুদ পেজেশকিয়ান সংসদে রুমিন ফারহানার বক্তব্যের প্রতিবাদে ব্রাহ্মণবাড়িয়ায় ঝাড়ু মিছিল বাংলাদেশের হুজুরদের পশ্চিমবঙ্গে ঢুকতে দেবে না ভারত সরকার: মুখ্যমন্ত্রী শুভেন্দু আমার কাছে কাউকে আসতে হবে না, রাতের আঁধারে খাদ্যসামগ্রী নিয়ে মানুষের দুয়ারে এমপি হানজালা

দম থাকলে সেনাবাহিনীর সঙ্গে যুদ্ধ করুন, নাগরিকদের মারবেন না: যুক্তরাষ্ট্রকে পেজেশকিয়ান

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ১০:১৪:৪১ পূর্বাহ্ন, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
  • ২ বার পড়া হয়েছে

এবার ব্রিক্‌স সম্মেলনে যোগ দিতে ভারতে এসেছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান দিল্লির মাটিতে দাঁড়িয়েই দুই শত্রু আমেরিকা এবং ইজ়রায়েলকে হুঁশিয়ারি দিলেন তিনি। জানিয়ে দিলেন, ইরান কখনওই কোনও হুমকির সামনে মাথা নত করবে না। সেই সঙ্গে ভারতের আতিথেয়তার জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে ধন্যবাদও জানিয়েছেন পেজেশকিয়ান।

শনিবার ব্রিক্‌স সম্মেলন। তার আগে শুক্রবারই দিল্লিতে পৌঁছোন ইরানের প্রেসিডেন্ট। মোদীর সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক হয়েছে তাঁর। ওই বৈঠকের পর সন্ধ্যার অনুষ্ঠানে ভারতের ধর্মীয় নেতা, বুদ্ধিজীবী এবং ব্যবসায়ীদের সামনে ভাষণ দেন পেজেশকিয়ান। বলেন, ‘‘প্রথমেই বলব, এই দারুণ আতিথেয়তার জন্য ভারত সরকার এবং তার প্রধানমন্ত্রীর প্রশংসা আমি না করে পারছি না। আমাদের মধ্যে খুব ভাল আলোচনা হয়েছে। আশা করি এই আলোচনা আমাদের দুই দেশের সম্পর্ক, সংস্কৃতি, বিজ্ঞান, প্রযুক্তি, বাণিজ্য, অর্থনীতি এবং অন্যান্য ক্ষেত্রে সহযোগিতার পথ আরও প্রশস্ত করবে। আমরা সম্মিলিত ভাবে এগুলিকে পুনরুজ্জীবিত করে তুলব।’’

ভারতের মাটিতে দাঁড়িয়ে যুদ্ধের জন্য ইজ়রায়েল এবং আমেরিকার তীব্র সমালোচনা করেন পেজেশকিয়ান। জানিয়েছেন, ওই দুই দেশ ইরানকে ভয় দেখিয়ে বশে আনার চেষ্টা চালাচ্ছে। কিন্তু ইরান কখনওই মাথা নত করবে না। বরং রুখে দাঁড়াবে বার বার। তাঁর কথায়, ‘‘ইজ়রায়েল এবং আমেরিকার বিরুদ্ধে একসঙ্গে রুখে দাঁড়াতে সক্ষম হয়েছে ইরান। ওরা আমাদের দমিয়ে দিতে চায়। কিন্তু আমরা তা হতে দেব না। আমরা ওদের সামনে কখনও ঝুঁকব না। আমাদের চাপ দিলে আমরা তার পাল্টা জবাব দেব।’’

পেজেশকিয়ান আরও বলেন, ‘‘ওরা দাবি করে ওরা মানবাধিকারের প্রবক্তা। কিন্তু সত্যিটা হল, ওরাই প্রকৃত সন্ত্রাসবাদী। কারণ, এক লহমায় ওরা ১৬৮ জন স্কুলপড়ুয়াকে মেরে ফেলেছে, নিজেদের আধুনিক প্রযুক্তিকে কাজে লাগিয়ে।’’ মার্কিন ও ইজ়রায়েলিদের নিশানা করে পেজেশকিয়ানের বার্তা, ‘‘আপনারা মানুষ খুন করেন নির্বিচারে, বিজ্ঞানীদের উপর হামলা চালান, স্কুল ও হাসপাতাল আক্রমণ করেন, আর সেই আপনারাই আমাদের সন্ত্রাসবাদী বলেন? দম থাকলে সেনাবাহিনীর সঙ্গে যুদ্ধ করুন। কেন সাধারণ মানুষকে মারছেন? ইরানের মানুষ আত্মসমর্পণ করবে না। আমরা মানবতায় বিশ্বাস করি। আমরা মনে করি, যাঁরা বেঁচে আছেন, অর্থাৎ সমগ্র মানবজাতির সর্বত্র সমান অধিকার রয়েছে।’’

ব্রিক্‌সএ যোগ দিতে ভারতে এসেছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনও। চিনের প্রেসিডেন্ট শি জিনপিং শনিবার দিল্লি পৌঁছোবেন। ঘটনাচক্রে, তিন দেশই আমেরিকারপ্রতিপক্ষ পশ্চিম এশিয়ার পরিস্থিতি নিয়ে ভারত সরকারের অবস্থান শুক্রবার পেজেশকিয়ানের সঙ্গে বৈঠকেও স্পষ্ট করেছেন মোদী। আলোচনা এবং কূটনীতির মাধ্যমে যাবতীয় সমস্যার সমাধানের ডাক দিয়েছেন। পশ্চিম এশিয়ায় স্থায়ী শান্তি, স্থিতিশীলতা, বাণিজ্যিক নৌ চলাচলের স্বাধীনতা নিশ্চিত করার উপর জোর দিয়েছেন মোদী।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

মোদী আয়োজিত নৈশভোজে গেলেন না জিনপিং!

দম থাকলে সেনাবাহিনীর সঙ্গে যুদ্ধ করুন, নাগরিকদের মারবেন না: যুক্তরাষ্ট্রকে পেজেশকিয়ান

আপডেট সময় ১০:১৪:৪১ পূর্বাহ্ন, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬