ঢাকা , রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
যুক্তরাষ্ট্রের কাছে কখনো আত্মসমর্পণ করবে না ইরান: মাসুদ পেজেশকিয়ান সংসদে রুমিন ফারহানার বক্তব্যের প্রতিবাদে ব্রাহ্মণবাড়িয়ায় ঝাড়ু মিছিল বাংলাদেশের হুজুরদের পশ্চিমবঙ্গে ঢুকতে দেবে না ভারত সরকার: মুখ্যমন্ত্রী শুভেন্দু আমার কাছে কাউকে আসতে হবে না, রাতের আঁধারে খাদ্যসামগ্রী নিয়ে মানুষের দুয়ারে এমপি হানজালা ঠাকুরগাঁও সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি যুবক নিহত, আটক ২ চলতি সপ্তাহে রামপালে ৪৪২ মেগাওয়াট সৌরবিদ্যুৎ প্রকল্প অনুমোদনের প্রত্যাশা মহাসড়কে নিষিদ্ধ ছাত্রলীগের শোভাযাত্রা: ওসি বললেন ‌‘খবর পাইনি, ফেসবুকে দেখেছি’ ফ্যাসিবাদীদের বিচার না করলে সরকারের বিরুদ্ধে আন্দোলন শুরু হবে গঙ্গা চুক্তির ত্রুটি ও শেখ হাসিনার রহস্যময় নিরবতা ৬০ লাখ ডলারের অনলাইন প্রেমের প্রতারণা, ৬ নাইজেরীয়কে যুক্তরাষ্ট্রে প্রত্যর্পণ

বাংলাদেশের হুজুরদের পশ্চিমবঙ্গে ঢুকতে দেবে না ভারত সরকার: মুখ্যমন্ত্রী শুভেন্দু

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০৯:২৬:৩১ পূর্বাহ্ন, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
  • ৩ বার পড়া হয়েছে

আমাদের সরকার বাংলাদেশের তথাকথিত হুজুরদের পশ্চিমবঙ্গে ঢুকতে দেবে না বলে মন্তব্য করেছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। শনিবার (১২ সেপ্টেম্বর) পশ্চিমবঙ্গের এক অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। শুভেন্দু অধিকারী বলেন, সাবেক সরকারের (তৃণমূল কংগ্রেস) সময় বাংলাদেশ থেকে ইসলামিক বক্তারা (হুজুর) পশ্চিমবঙ্গে আসতেন। কিন্তু বর্তমান হিন্দুত্ববাদী বিজেপির সরকারের আমলে আর এ সুযোগ দেওয়া হবে না।

তিনি বলেন, দুই বছর আগে বাংলাদেশ থেকে এক ধর্মীয় বক্তা পশ্চিমবঙ্গে গিয়ে বলেছিলেন, তারা জনসংখ্যার বিস্ফোরণ ঘটিয়ে জনবিন্যাস পরিবর্তন করে দেবেন।

তিনি বলেন, আমি আপনাদের শুনিয়ে দিতে পারি, বাংলাদেশ থেকে একটি ধর্মীয় অনুষ্ঠানেএই সরকার আসার সময় নয়, কারণ এই সরকার তো ওই ধরনের তথাকথিত হুজুরদের এখানে ঢুকতেই দেবে না, দুবছর আগে বসিরহাটে একটি ধর্মীয় অনুষ্ঠানে বাংলাদেশ থেকে আসা এক হুজুর বলছেন যেআমেরিকার কাছে পারমাণবিক অস্ত্র আছে, আমরা জনবিস্ফোরণ করে পারমাণবিক অস্ত্রকেও ধ্বংস করে দিতে পারি। তা তিনি এখানে এসে জনবিস্ফোরণের কথা বলছেন, ডেমোগ্রাফি (জনবিন্যাস) বদলে দেওয়ার কথা বলছেন। তাই এই মাটিতে আধ্যাত্মিক জাগরণের খুব দরকার ছিল।

২০২৪ সালে বাংলাদেশের রাজনৈতিক পটপরিবর্তনের পর থেকেই বাংলাদেশের বিরুদ্ধে বিভিন্ন বিষেদাগার করে যাচ্ছেন শুভেন্দু। ওই বছরের ৫ আগস্ট সাবেক স্বৈরাচার প্রধানমন্ত্রী শেখ হাসিনার পতনের পর তিনি দাবি করেছিলেন, বাংলাদেশের মুসলিমরা বাংলাদেশের হিন্দুদের ওপর অত্যাচার চালাচ্ছে। কিন্তু বাস্তবে এর কোনো অস্তিত্বই ছিল না।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

যুক্তরাষ্ট্রের কাছে কখনো আত্মসমর্পণ করবে না ইরান: মাসুদ পেজেশকিয়ান

বাংলাদেশের হুজুরদের পশ্চিমবঙ্গে ঢুকতে দেবে না ভারত সরকার: মুখ্যমন্ত্রী শুভেন্দু

আপডেট সময় ০৯:২৬:৩১ পূর্বাহ্ন, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬