এবার সৌদি আরবের দক্ষিণাঞ্চলীয় জাজান এলাকায় ইয়েমেনের ইরান–সমর্থিত সশস্ত্র গোষ্ঠী হুথির ছোড়া একটি প্রজেক্টাইলের আঘাতে দুজন আহত হয়েছেন। শনিবার আল–তুওয়াল গভর্নরেটে চালানো এই হামলায় একটি মসজিদ, বেশ কয়েকটি ভবন ও যানবাহন ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানিয়েছে দেশটির বেসামরিক প্রতিরক্ষা কর্তৃপক্ষ।
সৌদি প্রশাসন বেসামরিক স্থাপনায় এ আক্রমণকে আন্তর্জাতিক মানবিক আইনের সুস্পষ্ট লঙ্ঘন বলে আখ্যা দিয়েছে।
অন্যদিকে, হুথিদের দাবি ছিল তাদের লক্ষ্যবস্তু ছিল পার্শ্ববর্তী নাজরানের শারুরা সামরিক ঘাঁটি। সম্প্রতি ইয়েমেনে নতুন করে যুদ্ধ ছড়িয়ে পড়ার পর থেকে সৌদি আরবের দক্ষিণাঞ্চল লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা জোরদার করেছে হুথি বিদ্রোহীরা।

ডেস্ক রিপোর্ট 




















