ঢাকা , শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
নিষিদ্ধ ছাত্রলীগের নেতাকে জামিন না দেওয়ায় জেল সুপারকে শোকজ বিচারকের তারেক রহমানের শুভেচ্ছা পেয়ে ধন্যবাদ জানালেন নরেন্দ্র মোদি জিন্নাহর বাবা মাছ বিক্রেতা ছিলেন: ফজলুর রহমান মাহবুবা হাকিমের হলফনামায় তথ্য গোপন নয়, ‘অনাকাঙ্ক্ষিত ভুল’ জাকির নায়েকের সঙ্গে আজহারির সাক্ষাৎ, উপহার পেলেন ‘বিশেষ আতর’ আবারও বাড়ল নিম্নস্তরের সিগারেটের দাম ঢাবির বিজয় একাত্তর হলের ক্লাব রুমের নাম ফলক ভাঙচুর ইরানের সরকার পতন ও হামাস-হিজবুল্লাহকে নির্মূল করব: নেতানিয়াহু সৌদির অনুরোধে হুথিদের নিয়ন্ত্রণে ইরানকে চীনের বার্তা, প্রভাব কাজে লাগানোর আহ্বান ছাত্রদলের নতুন কমিটিতে আলোচনায় যারা

ঢাবির সূর্যসেন হলের সিঁড়িতে জিন্নাহ-গোলাম আজমের ছবি

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০৯:৪০:০৯ অপরাহ্ন, বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬
  • ২১ বার পড়া হয়েছে

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) মাস্টারদা সূর্যসেন হলের মূল প্রবেশপথের সিঁড়িতে পাকিস্তানের প্রথম গভর্নর জেনারেল ও দ্বিজাতি তত্ত্বের প্রবক্তা মোহাম্মদ আলী জিন্নাহ এবং জামায়াতে ইসলামীর সাবেক আমির ও মানবতাবিরোধী অপরাধের দায়ে দণ্ডিত গোলাম আজমের ছবি সেঁটে দিয়েছেন হলটির কয়েকজন শিক্ষার্থী।

এছাড়াও বাইতুল মোকাররম মসজিদে গোলাম আজমের জুতাপেটা খাওয়ার ছবিও দেয়ালে টানিয়ে দেওয়া হয়েছে।

বুধবার (১৬ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৪টায় এই কর্মসূচিতে অংশগ্রহণ করেন বিশ্ববিদ্যালয়ে ম্যানেজমেন্ট বিভাগের শিক্ষার্থী আনানুল্লাহ ও বাংলা বিভাগের শিক্ষার্থী শাহরিয়ার।

কর্মসূচি আয়োজনের কারণ হিসেবে আমানুল্লাহ কালবেলাকে বলেন, ডাকসুর সংগ্রহশালায় জিন্নাহর ছবি টানানোর প্রতিবাদেই আমরা এই কর্মসূচি পালন করেছি। বাংলার ইতিহাসের খলনায়কদের কখনোই আমরা মহানায়কে হিসেবে প্রতিষ্ঠা করতে দেব না।

তিনি আরও বলেন, বাংলাদেশের একটি রাজনৈতিক গোষ্ঠী বাংলাদেশের ইতিহাসের খলনায়কদের নায়ক বানাতে উঠে পড়ে লেগেছে। তাদের মূল এজেন্ডা হলো- বাংলাদেশের ইতিহাসে ১৯৭১ কে বির্তকিত করে স্বাধীনতা আন্দোলন হিসেবে ১৯৪৭ কে প্রতিষ্ঠা করা। বাংলাদেশের ইতিহাসে ১৯৭১ কে আপনি কোনোভাবেই ছোট করতে পারেন না। বাংলাদেশের জন্ম হয়েছে ১৯৭১-এর মধ্যে দিয়ে। হ্যাঁ ১৯৪৭-এর ভূমিকা আছে, তবে সেটা ৭১-এর চেয়ে বেশি কোনোভাবেই না।

প্রসঙ্গত, ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্রসংসদ (ডাকসু) সংগ্রহশালায় পাকিস্তানের সাবেক গভর্নর জেনারেল মুহাম্মদ আলী জিন্নাহর ছবি প্রদর্শনের প্রতিবাদে জিন্নাহ ও গোলাম আযমের ছবিতে পদদলিত করে বিক্ষোভ করেছেন একদল শিক্ষার্থী।

মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) দুপুর আড়াইটার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২০২৫-২৬ শিক্ষাবর্ষের একদল শিক্ষার্থী এ প্রতিবাদ কর্মসূচি পালন করেন। এ সময় ডাকসু ভবনের পাদদেশে দুটি এবং ডাকসু সংগ্রহশালার ভেতরে দুটি ছবি পদদলিত করে প্রতিবাদ জানান তারা।

বিক্ষোভকারী শিক্ষার্থীদের একজন ওয়াসিম উদ্দিন রাহাত বলেন, ‘ভাষার জন্য সালাম, বরকতের রক্ত দেওয়া দেশ বাংলাদেশ। ৩০ লাখ মানুষের রক্তের বিনিময়ে এই দেশ স্বাধীন হয়েছে। সেখানে যারা আমাদের ভাষা কেড়ে নিতে চেয়েছিল, তাদের কাউকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে স্থান দেওয়া আমরা কখনোই মেনে নেব না। গোলাম আজম একজন কুখ্যাত রাজাকার।’

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

নিষিদ্ধ ছাত্রলীগের নেতাকে জামিন না দেওয়ায় জেল সুপারকে শোকজ বিচারকের

ঢাবির সূর্যসেন হলের সিঁড়িতে জিন্নাহ-গোলাম আজমের ছবি

আপডেট সময় ০৯:৪০:০৯ অপরাহ্ন, বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬