ঢাকা , রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
নিখোঁজের পর আট মাসে ৩৬ শিশুর মরদেহ উদ্ধার, এখনো নিখোঁজ ২ হাজার ৩৮ ‘এ দেশটা ধ্বংস হয়ে যাক, এ দেশের দরকার নাই’—অপ্রতিমের মায়ের আহাজারি গাজীপুরে গ্যাস সিলিন্ডার লিকেজ থেকে আগুন, ৪৫টি ঘর পুড়ে ছাই বিএনপি জনগণের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছে: অলি আহমদ আইনের মারপ্যাঁচে আওয়ামী লীগকে সুবিধা দিলে গণবিস্ফোরণ হবে: মঞ্চ ২৪ দাবি না মানলে ৮ দফা এক দফায় পরিণত হবে: জামায়াতের আমির কমলাপুর রেল স্টেশনের প্ল্যাটফর্মে ককটেল বিস্ফোরণ অপ্রতিমের ময়নাতদন্ত সম্পন্ন, জানাজা কাল সকাল ১০টায় সারাদেশে এখন জনমনে আতঙ্ক, মানুষের নিরাপত্তা নেই: নাহিদ ইসলাম মধ্যপ্রাচ্যের যুদ্ধে জড়ালে পাকিস্তানে মহাবিপর্যয় নেমে আসবে: রাজা নাসির আব্বাস

‘এ দেশটা ধ্বংস হয়ে যাক, এ দেশের দরকার নাই’—অপ্রতিমের মায়ের আহাজারি

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০১:৪৫:৫১ অপরাহ্ন, রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬
  • ৪ বার পড়া হয়েছে

কুমিল্লায় নিহত কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী অপ্রতিম শাহরিয়ারকে হারিয়ে শোকে কাতর পরিবার। একমাত্র সন্তানকে হারিয়ে কান্নায় ভেঙে পড়েছেন মা নাহিদা বেগম। ছেলের মৃত্যুর ঘটনায় ক্ষোভ ও হতাশা প্রকাশ করে তিনি বলেন, ‘এ দেশটা ধ্বংস হয়ে যাক, এ দেশের দরকার নাই।’

অপ্রতিমের বাড়িতে এখন চলছে মাতম। দেয়ালে দেয়ালে ছড়িয়ে আছে তার হাসিমুখের স্মৃতি। স্বজনদের আহাজারিতে ভারী হয়ে উঠেছে পরিবেশ। একমাত্র সন্তানকে হারিয়ে নির্বাক বাবা, আর কান্নায় ভেঙে পড়েছেন মা।

পরিবার সূত্রে জানা যায়, শুক্রবার বিকেলে হাসিমুখে বাড়ি থেকে বের হন অপ্রতিম। সন্ধ্যা পেরিয়ে রাত হলেও তিনি আর বাড়ি ফেরেননি। এরপর স্বজনরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তার সন্ধান পাননি।

শনিবার সকালে লালমাই পাহাড়ের পাদদেশের জঙ্গল থেকে অপ্রতিমের মরদেহ উদ্ধার করা হয়। পরিবারের দাবি, তার সঙ্গে থাকা মায়ের দেওয়া আইফোনটিও পাওয়া যায়নি। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ফোন ছিনিয়ে নেওয়ার উদ্দেশ্যেই তাকে হত্যা করা হয়ে থাকতে পারে। তবে হত্যার প্রকৃত কারণ তদন্তের মাধ্যমে নিশ্চিত হবে।

সন্তান নিখোঁজ হওয়ার পর তাকে ফিরে পেতে সামাজিক যোগাযোগমাধ্যমে আকুতি জানিয়েছিলেন অপ্রতিমের মা। কিন্তু শেষ পর্যন্ত জীবিত সন্তানকে ফিরে পাননি তিনি।

রোববার সকালে দ্বিতীয় দফা জানাজা শেষে কোটবাড়ী বাগমারা কবরস্থানে অপ্রতিমের দাফন সম্পন্ন হয়। এর আগে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠে তার প্রথম জানাজা অনুষ্ঠিত হয়।

এ ঘটনায় অপ্রতিমের বাবা কে এম ফিরোজ শাহরিয়ার বাদী হয়ে কুমিল্লার সদর দক্ষিণ মডেল থানায় মামলা করেছেন। পুলিশ জানিয়েছে, সিসিটিভি ফুটেজ ও অন্যান্য তথ্যের ভিত্তিতে ঘটনায় সন্দেহভাজন কয়েকজনকে আটক করা হয়েছে। হত্যাকাণ্ডের কারণ ও জড়িতদের শনাক্তে তদন্ত চলছে

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

নিখোঁজের পর আট মাসে ৩৬ শিশুর মরদেহ উদ্ধার, এখনো নিখোঁজ ২ হাজার ৩৮

‘এ দেশটা ধ্বংস হয়ে যাক, এ দেশের দরকার নাই’—অপ্রতিমের মায়ের আহাজারি

আপডেট সময় ০১:৪৫:৫১ অপরাহ্ন, রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬