ঢাকা , সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

খাবার খেয়ে অচেতন ১০ পুলিশ

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ১০:৩৭:০০ অপরাহ্ন, রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬
  • ৮ বার পড়া হয়েছে

কুষ্টিয়া সদর উপজেলার পাটিকাবাড়ী পুলিশ ক্যাম্পে রাতের খাবার খেয়ে অচেতন হয়ে পড়েছেন ১০ পুলিশ সদস্য। পরে তাদের উদ্ধার করে কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। এ ঘটনায় ক্যাম্পের রাঁধুনিকে আটক করা হয়েছে।

অচেতন পুলিশ সদস্যরা হলেন ক্যাম্প ইনচার্জ মনিরুজ্জামান, এএসআই শরিফুল ইসলাম এবং পুলিশ সদস্য আমিরুল, মুকতার, আমিন, আমিনুল, কামরুল, নজরুল, রেজাউল ও মনিরুল।

শনিবার রাতে ইসলামী বিশ্ববিদ্যালয় থানাধীন পাটিকাবাড়ী পুলিশ ক্যাম্পে এ ঘটনা ঘটে।

রোববার সকালে এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য ক্যাম্পের রাঁধুনি ছালেহা খাতুনকে আটক করা হয়েছে বলে জানা গেলেও পুলিশ তাকে আটক বা হেফাজতে নেওয়ার কথা অস্বীকার করেছে।

কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালের উপপরিচালক ডা. আকুল উদ্দিন জানান, কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে ১০ জন পুলিশ সদস্য চিকিৎসাধীন রয়েছেন এবং তারা এখন আশঙ্কামুক্ত। তবে তারা কী কারণে অচেতন হয়ে পড়েছেন, তা নিশ্চিত হতে পুলিশ সদস্যদের রক্তের নমুনা নেওয়া হয়েছে। সংশ্লিষ্ট চিকিৎসকরা পরীক্ষা করছেন। রিপোর্ট পেলে বিস্তারিত বলা যাবে।

জানা গেছে, শনিবার রাতে ক্যাম্পে খাবার খাওয়ার পর একে একে পুলিশ সদস্যরা অসুস্থ হয়ে পড়েন। পরে কয়েকজনের অবস্থার অবনতি হলে সহকর্মীরা তাদের উদ্ধার করে কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যান।

কুষ্টিয়ার অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) ফয়সাল মাহমুদ জানান, ‘পুলিশ সুপারসহ আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি। কী কারণে পুলিশ সদস্যরা অসুস্থ হয়ে পড়েছেন, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। ঘটনাটি গুরুত্বের সঙ্গে তদন্ত করছে পুলিশ। খাবারে কোনো ক্ষতিকর উপাদান মেশানো হয়েছিল কি না, নাকি অন্য কোনো কারণে এ ঘটনা ঘটেছে—তা খতিয়ে দেখা হচ্ছে।’

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

খাবার খেয়ে অচেতন ১০ পুলিশ

আপডেট সময় ১০:৩৭:০০ অপরাহ্ন, রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬