ঢাকা , সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

মণিপুরে নতুন উত্তেজনা, জাতীয় সড়ক বন্ধ করে বিক্ষোভ-আগুন

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ১০:৫৭:০১ অপরাহ্ন, রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬
  • ৫ বার পড়া হয়েছে

গ্রামবাসীদের আটকের ঘটনাকে কেন্দ্র করে নতুন করে উত্তপ্ত হয়ে উঠেছে ভারতের উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্য মণিপুর।

শনিবার (১৯ সেপ্টেম্বর) রাতে নিরাপত্তা বাহিনীর হাতে ছয়জন আটক হওয়ার প্রতিবাদে জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন স্থানীয় কুকি সম্প্রদায়ের একাংশ।

এ সময় সড়কে টায়ার জ্বালিয়ে বিক্ষোভের পাশাপাশি নিরাপত্তা বাহিনীর গাড়ি লক্ষ্য করে ইট-পাটকেল ছোড়ার অভিযোগ উঠেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ ও সেনাবাহিনী কাঁদানে গ্যাসের শেল ছোড়ে। এতে কয়েকজন আহত হয়েছেন বলে জানা গেছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার রাত ১০টার দিকে কাংপোকপির খোলেন গ্রাম থেকে ছয়জন গ্রামবাসীকে আটক করে নিয়ে যায় যৌথ নিরাপত্তা বাহিনী। খবর ছড়িয়ে পড়তেই স্থানীয় কুকি বাসিন্দাদের মধ্যে ক্ষোভ ছড়িয়ে পড়ে।রাত ১০টা থেকে মধ্যরাত পর্যন্ত মটবাং ও আশপাশের এলাকায় ব্যাপক উত্তেজনা দেখা দেয়। বিক্ষোভকারীরা জাতীয় সড়কে টায়ার জ্বালিয়ে রাস্তা অবরোধ করেন। এতে মণিপুরের অন্যতম প্রধান সড়ক ইম্ফল-দিমাপুর জাতীয় সড়কে যান চলাচল পুরোপুরি বন্ধ হয়ে যায়।

অভিযোগ রয়েছে, পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে গেলে বিক্ষোভকারীরা উত্তেজিত হয়ে পড়েন এবং সরকারি ও নিরাপত্তা বাহিনীর গাড়ি লক্ষ্য করে ইট-পাটকেল ছুড়তে শুরু করেন। পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যাওয়ার আশঙ্কায় বিপুলসংখ্যক পুলিশ ও কেন্দ্রীয় আধা-সামরিক বাহিনীর সদস্য ঘটনাস্থলে পৌঁছান।

পরে বিক্ষোভকারীদের সরিয়ে দিতে বেশ কয়েকটি কাঁদানে গ্যাসের শেল ছোড়া হয়। এসময় কাঁদানে গ্যাসের প্রভাবে ও হুড়োহুড়িতে কয়েকজন বিক্ষোভকারী আহত হন। পরে তাদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।বিক্ষোভকারীদের দাবি, কোনো ধরনের আগাম নোটিশ বা সুনির্দিষ্ট কারণ ছাড়াই খোলেন গ্রামের ছয় যুবককে অন্যায়ভাবে তুলে নিয়ে যাওয়া হয়েছে। তাদের অবিলম্বে ও নিঃশর্ত মুক্তির দাবি জানিয়েছেন আন্দোলনকারীরা।

অন্যদিকে প্রশাসন সূত্রে জানানো হয়েছে, এলাকায় শান্তি-শৃঙ্খলা বজায় রাখতেই সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে অভিযান চালানো হয়েছিল। বর্তমানে মটবাং ও কাংপোকপি সংলগ্ন এলাকায় ব্যাপক পুলিশি টহল চলছে। পরিস্থিতি থমথমে থাকলেও নিয়ন্ত্রণে রয়েছে বলে দাবি করেছে প্রশাসন।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

মণিপুরে নতুন উত্তেজনা, জাতীয় সড়ক বন্ধ করে বিক্ষোভ-আগুন

আপডেট সময় ১০:৫৭:০১ অপরাহ্ন, রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬