ঢাকা , সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

আশুলিয়ায় পোশাক কারখানায় আগুন, নিহত বেড়ে ৬ জন

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ১১:১৮:২২ অপরাহ্ন, রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬
  • ৪ বার পড়া হয়েছে

ঢাকার শিল্পাঞ্চল আশুলিয়ার জামগড়া এলাকায় একটি তৈরি পোশাক কারখানায় অগ্নিকাণ্ডে নিহতের সংখ্যা বেড়ে ছয়জনে দাঁড়িয়েছে। এ ঘটনায় আহত আরও নয়জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের চারটি ইউনিট কাজ করছে।

আজ রোববার সন্ধ্যা পৌনে ৭টার দিকে জামগড়া এলাকায় ওই পোশাক কারখানায় আগুনের সূত্রপাত হয়।আশুলিয়া ডিইপিজেড ফায়ার সার্ভিসের ওয়্যারহাউস ইন্সপেক্টর সোমেন বড়ুয়া অগ্নিকাণ্ডের বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, সন্ধ্যা ৬টা ৫০ মিনিটের দিকে কারখানায় আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস।

তবে বাইপাইল সড়কে তীব্র যানজট থাকায় ফায়ার সার্ভিসের গাড়িগুলো ঘটনাস্থলে পৌঁছাতে সময় লাগে বলে জানান তিনি।

অগ্নিকাণ্ডে ছয়জনের মৃত্যুর পাশাপাশি নয়জন আহত হয়েছেন। আহতদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে।ফায়ার সার্ভিসের চারটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে। আগুনের সূত্রপাত, ক্ষয়ক্ষতির পরিমাণ এবং হতাহতদের পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

আশুলিয়ায় পোশাক কারখানায় আগুন, নিহত বেড়ে ৬ জন

আপডেট সময় ১১:১৮:২২ অপরাহ্ন, রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬