ঢাকা , সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
বিশ্ববাজারে তৃতীয় দফায় তেলের দামে বড় পতন মোহনপুরে বিধবা নারীকে মারধরের অভিযোগ বিএনপি নেতার বিরুদ্ধে সিরাজগঞ্জে মসজিদে সোফা বসিয়ে সংসদ সদস্যের সভা দেশের ইতিহাসে বড় আকারে জ্বালানির মূল্যবৃদ্ধি করা হয়েছে পদত্যাগ করলেন আরও এক ডেপুটি অ্যাটর্নি জেনারেল আওয়ামী লীগকে পেছনের দরজা দিয়ে আনার ষড়যন্ত্র চলছে: গোলাম পরওয়ার রাশিয়ার নির্বাচনে পুতিনের দল পেল রেকর্ড আসন, আরো শক্ত হলো ক্ষমতার নিয়ন্ত্রণ জ্বালানি তেলের দাম ২০ টাকা বাড়িয়েও লিটারে ৭০ টাকা লোকসান: রিজভী ‘আমার মেয়ের হাতের লেখা এমন নয়’—বললেন গাজী নজরুলের শাশুড়ি ‘বিরোধী দল লংমার্চের নামে শোভাযাত্রা করলেও আওয়ামী সন্ত্রাসের বিরুদ্ধে টুঁ শব্দটিও করছে না’

‘আমার মেয়ের হাতের লেখা এমন নয়’—বললেন গাজী নজরুলের শাশুড়ি

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০৯:১৯:১৪ অপরাহ্ন, সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬
  • ৮ বার পড়া হয়েছে

সংসদ সদস্য গাজী নজরুল ইসলামের দ্বিতীয় স্ত্রী মরিয়ম খাতুনের ঝুলন্ত লাশ উদ্ধারের পর তার শেষ চিঠি নিয়ে গভীর সংশয় প্রকাশ করেছেন মা ফিরোজা খানম।

তিনি দাবি করেছেন, উদ্ধার হওয়া চিঠির লেখার সঙ্গে তার মেয়ের হাতের লেখার কোনো মিল নেই; মরিয়মের হাতের লেখা এর চেয়ে খারাপ ছিল। একই সঙ্গে ঘটনাটিকে স্বাভাবিক আত্মহত্যা মানতে নারাজ হয়ে তিনি অভিযোগ করেন, তার মেয়েকে আত্মহত্যা করতে বাধ্য করা হয়েছে।

সোমবার শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গের সামনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে মরিয়মের মা এই চাঞ্চল্যকর দাবি তোলেন। সেখানে উদ্ধার হওয়া চিঠির অনুলিপি দেখে তিনি জানান, ‘ওর হাতের লেখা এমন নয়, ওর লেখা এর চেয়ে খারাপ। চিঠিতে দুই ধরনের হাতের লেখা দেখা যাচ্ছে, যা কোনোভাবেই আমার মেয়ের লেখার সঙ্গে মিলছে না।’ তিনি জানান, মরিয়ম এসএসসি পরীক্ষা দিয়েছিল।

ঘটনার দিনের বর্ণনা দিয়ে মরিয়মের মা জানান, এমপি নজরুল ইসলাম তার অসুস্থ স্বামীকে ফোন করে দুজনকে দ্রুত আসতে বলেন। তিনি নিজের ব্যবসা প্রতিষ্ঠানের কারণে ঢাকায় আসতে না পারলেও তার স্বামীকে পাঠান। পরে তার স্বামী সেখানে গিয়ে দেখেন মরিয়ম ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় রয়েছে।

শোকার্ত মা বলেন, ‘মা হিসেবে আমার শেষ একটাই দাবি—যাদের কারণে আমার মেয়ে আত্মহত্যা করেছে বা করতে বাধ্য হয়েছে, তাদের যেন কঠিন শাস্তি দেওয়া হয়।’

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

বিশ্ববাজারে তৃতীয় দফায় তেলের দামে বড় পতন

‘আমার মেয়ের হাতের লেখা এমন নয়’—বললেন গাজী নজরুলের শাশুড়ি

আপডেট সময় ০৯:১৯:১৪ অপরাহ্ন, সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬