ঢাকা , সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::

সিরাজগঞ্জে মসজিদে সোফা বসিয়ে সংসদ সদস্যের সভা

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ১০:১৯:২০ অপরাহ্ন, সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬
  • ৬ বার পড়া হয়েছে

সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার একটি মসজিদের অভ্যন্তরে চেয়ার, সোফা বসিয়ে স্থানীয় সংসদ সদস্য মো. আয়নুল হকের কর্মসূচি পালন করার ছবি নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে সৃষ্টি হয়েছে তুমুল আলোচনা-সমালোচনার ঝড়। মসজিদে কর্মসূচি পালন বিষয়ে কথা বলতে সিরাজগঞ্জ-৩ (রায়গঞ্জ-তাড়াশ) আসনের জাতীয় সংসদ সদস্য মো. আয়নুল হকের সাথে যোগাযোগের চেষ্টা করেও পাওয়া যায়নি। গত শনিবার জেলার রায়গঞ্জ উপজেলার চান্দাইকোনা ইউনিয়নের কোদলা কওমিয়া মাদ্রাসা জামে মসজিদে এই সভা হয়। রায়গঞ্জ উপজেলা বিএনপি’র সাবেক সাধারণ সম্পাদক মো. শামসুল ইসলাম বলেন, এমপি’র নিজ ইউনিয়ন চান্দাইকোনার কোদলা কওমিয়া মাদ্রাসা ও জামে মসজিদ কর্তৃপক্ষের প্রতিষ্ঠান পরিচালনার বিপুল অর্থ বকেয়া রয়েছে। এটি পরিশোধ করতে এমপি’র সহযোগিতা চেয়ে তাদের প্রতিষ্ঠানে আমন্ত্রণ জানায়। তারা মাদ্রাসা মসজিদের অভ্যন্তরে সোফা, চেয়ার সেট করে অতিথিদের বসার ব্যবস্থা করেছেন। এটি রাজনৈতিক কর্মসূচি নয়, ফলে আমরা আপত্তি না করে তাদের ব্যবস্থাপনায় মসজিদে মাদ্রাসা ও মসজিদের উন্নয়নে আয়োজিত অনুষ্ঠানে অংশ গ্রহণ করি। এখানে মূলত মসজিদ মাদ্রাসার উন্নয়ন ও ধর্মীয় আলোচনা হয়েছে।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

পড়তে-লিখতে জানেন না, শুনে শুনে ৭১ বছরে পুরো কোরআন হিফজ!

সিরাজগঞ্জে মসজিদে সোফা বসিয়ে সংসদ সদস্যের সভা

আপডেট সময় ১০:১৯:২০ অপরাহ্ন, সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬