ঢাকা , বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
এবার যমুনা এক্সপ্রেসওয়েতে স্লিপার বাসে ভয়াবহ আগুন, নিহত ৯ পরমাণু বোমা ইসরায়েলে, অথচ পরিদর্শকরা ইরানে: জাতিসংঘে পেজেশকিয়ান টানা সপ্তম দিনে বিশ্ববাজারে আরও কমলো জ্বালানি তেলের দাম যুবদল নেতার নেতৃত্বে ভয়ভীতি দেখিয়ে ৬৭ টন মুরগির বিষ্ঠা লুট, গ্রেপ্তার ২ মহানবী (সা.)-কে নিয়ে পোস্টের জেরে সৌদিতে শ্রীলঙ্কান যুবকের মৃত্যুদণ্ড নিজ অর্থায়নে এলাকার ৪৭ নেতাকর্মীকে ওমরাহ পালনে পাঠালেন বাবর আগামী ফেব্রুয়ারির মধ্যে প্রায় সাড়ে ৪ লাখ মানুষের মৃত্যু হতে পারে ইরানের প্রেসিডেন্টকে প্রবাসী বাংলাদেশিদের নিরাপত্তা শঙ্কার কথা জানালেন তারেক রহমান রাষ্ট্রীয় সফরে ওয়াশিংটনে শি জিনপিং, বিমানবন্দরে বিরল অভ্যর্থনা ট্রাম্পের ওমান উপকূলে জাহাজে টর্পেডো হামলা, ভারতীয় নাবিক নিহত

এবার যমুনা এক্সপ্রেসওয়েতে স্লিপার বাসে ভয়াবহ আগুন, নিহত ৯

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০৯:৪২:৩৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬
  • ০ বার পড়া হয়েছে

এবার ভারতের উত্তর প্রদেশের গ্রেটার নয়ডায় যমুনা এক্সপ্রেসওয়েতে একটি স্লিপার পর্যটকবাহী বাসে ভয়াবহ অগ্নিকাণ্ডে এক নারীসহ অন্তত জন দগ্ধ হয়ে মারা গেছেন এবং বহু যাত্রী আহত হয়েছেন। বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) ভোরে এই দুর্ঘটনা ঘটে। এনডিটিভি প্রকাশিত এক প্রতিবেদনে এই তথ্য নিশ্চিত করা হয়।

নয়ডা থেকে উত্তর প্রদেশের মহোবার উদ্দেশ্যে যাত্রা করা বাসটিতে ঘটনার সময় ৩৪ জনেরও বেশি যাত্রী ছিলেন। ভোরবেলা অগ্নিকাণ্ডের সময় অধিকাংশ যাত্রী ঘুমিয়ে ছিলেন। আগুন দেখতে পেয়ে বাসের জানালা দিয়ে লাফিয়ে পড়ে জীবন বাঁচানোর চেষ্টা করেন অনেকেই, যার ফলে চরম বিশৃঙ্খলা সৃষ্টি হয়।

অগ্নিকাণ্ডের খবর পেয়ে ফায়ার সার্ভিসের একাধিক ইউনিট ও জেওয়ার থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার ও ত্রাণ কাজ শুরু করে। বাসে কীভাবে আগুন লেগেছে তা এখনো আনুষ্ঠানিকভাবে জানা যায়নি।

উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ ঘটনার সার্বিক খোঁজখবর নিয়ে শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন। একই সঙ্গে তিনি আহতদের দ্রুত ও সঠিক চিকিৎসা এবং ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে সব ধরনের সহায়তা দেওয়ার জন্য কর্মকর্তাদের নির্দেশ দিয়েছেন। ঘটনাস্থলে পুলিশ ও ফায়ার সার্ভিসের উদ্ধার অভিযান ও তদন্ত অব্যাহত রয়েছে। সূত্র: এনডিটিভি

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

এবার যমুনা এক্সপ্রেসওয়েতে স্লিপার বাসে ভয়াবহ আগুন, নিহত ৯

এবার যমুনা এক্সপ্রেসওয়েতে স্লিপার বাসে ভয়াবহ আগুন, নিহত ৯

আপডেট সময় ০৯:৪২:৩৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬