ঢাকা , বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
এবার যমুনা এক্সপ্রেসওয়েতে স্লিপার বাসে ভয়াবহ আগুন, নিহত ৯ পরমাণু বোমা ইসরায়েলে, অথচ পরিদর্শকরা ইরানে: জাতিসংঘে পেজেশকিয়ান টানা সপ্তম দিনে বিশ্ববাজারে আরও কমলো জ্বালানি তেলের দাম যুবদল নেতার নেতৃত্বে ভয়ভীতি দেখিয়ে ৬৭ টন মুরগির বিষ্ঠা লুট, গ্রেপ্তার ২ মহানবী (সা.)-কে নিয়ে পোস্টের জেরে সৌদিতে শ্রীলঙ্কান যুবকের মৃত্যুদণ্ড নিজ অর্থায়নে এলাকার ৪৭ নেতাকর্মীকে ওমরাহ পালনে পাঠালেন বাবর আগামী ফেব্রুয়ারির মধ্যে প্রায় সাড়ে ৪ লাখ মানুষের মৃত্যু হতে পারে ইরানের প্রেসিডেন্টকে প্রবাসী বাংলাদেশিদের নিরাপত্তা শঙ্কার কথা জানালেন তারেক রহমান রাষ্ট্রীয় সফরে ওয়াশিংটনে শি জিনপিং, বিমানবন্দরে বিরল অভ্যর্থনা ট্রাম্পের ওমান উপকূলে জাহাজে টর্পেডো হামলা, ভারতীয় নাবিক নিহত

রাষ্ট্রীয় সফরে ওয়াশিংটনে শি জিনপিং, বিমানবন্দরে বিরল অভ্যর্থনা ট্রাম্পের

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০৯:০৩:৫১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬
  • ১২ বার পড়া হয়েছে

এবার তিন দিনের রাষ্ট্রীয় সফরে যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটনে পৌঁছেছেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। তাকে স্বাগত জানাতে বিমানবন্দরে নিজেই উপস্থিত ছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, যা ছিল বিরল এক অভ্যর্থনা। দুই নেতার এ সফরে বাণিজ্য, কৃত্রিম বুদ্ধিমত্তা, গুরুত্বপূর্ণ খনিজ ও ইরান ইস্যুতে আলোচনা হওয়ার কথা রয়েছে। সংবাদমাধ্যম টিআরটি ওয়ার্ল্ড বলছে, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ওয়াশিংটনের বাইরে জয়েন্ট বেস অ্যান্ড্রুজে শি জিনপিংকে বিরল ব্যক্তিগত উপস্থিতিতে স্বাগত জানান। রানওয়েতে ট্রাম্প ও ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্প শি জিনপিং ও তার স্ত্রী পেং লিয়ুয়ানের সঙ্গে করমর্দন করেন। এ সময় সামরিক বাহিনীর একটি দল সারিবদ্ধভাবে দাঁড়িয়ে ছিল। তাদের পাশে ছিল ছয়টি এফ২২ ও ছয়টি এফ১৬ যুদ্ধবিমান। পাশাপাশি দুটি বি১ বোমারু বিমানও আকাশে উড়ে যায়।

বিমানবন্দরে ট্রাম্পের এ ব্যক্তিগত অভ্যর্থনা ছিল বিরল একটি প্রটোকল। কয়েক দশক আগে পোপ ছাড়া অন্য কোনো বিদেশি নেতাকে এভাবে স্বাগত জানানোর নজির খুবই কম। এছাড়া এক দশকেরও বেশি সময় পর যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটনে শি জিনপিংয়ের এটিই প্রথম রাষ্ট্রীয় সফর। বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) দুই দেশের নেতাদের বৈঠক ও রোজ গার্ডেনে সামরিক কুচকাওয়াজ আয়োজনের কথা রয়েছে। এর আগে মার্কিন অর্থমন্ত্রী স্কট বেসেন্ট জানান, ওয়াশিংটন ও বেইজিং বাণিজ্যযুদ্ধের বিরতির মেয়াদ আরও বাড়াতে সম্মত হয়েছে।

আগের চুক্তি অনুযায়ী ১০ নভেম্বর পর্যন্ত কার্যকর থাকার কথা ছিল এই বিরতি। এখন তা বাড়িয়ে ১০ জানুয়ারি পর্যন্ত করা হয়েছে। স্কট বেসেন্ট ও চীনের উপপ্রধানমন্ত্রী হে লিফেংয়ের মধ্যে আলোচনায় কৃত্রিম বুদ্ধিমত্তার নিরাপত্তা নিয়েও প্রাথমিক যোগাযোগের কাঠামো তৈরির বিষয়টি উঠে আসে। বৃহস্পতিবার দুই নেতা বৈঠকে বসলে বাণিজ্যসংক্রান্ত বিভিন্ন পদক্ষেপ, গুরুত্বপূর্ণ খনিজ সম্পদ এবং কৃত্রিম বুদ্ধিমত্তা নিয়ে আলোচনা হওয়ার কথা রয়েছে। প্রযুক্তির দ্রুত ও নিয়ন্ত্রণহীন অগ্রগতি নিয়ে বিশ্বজুড়ে উদ্বেগ বাড়ার মধ্যেই এসব বিষয়ে আলোচনা হবে।

ট্রাম্প জানিয়েছেন, শীর্ষ বৈঠকের আলোচ্যসূচিতেবিভিন্ন ধরনের অনেক চুক্তিরবিষয় রয়েছে। তিনি উল্লেখ করেন, এর আগে যুক্তরাষ্ট্রের আরোপ করা শুল্কের হার সর্বোচ্চ ১৪৫ শতাংশ পর্যন্ত উঠেছিল, পরে তা কমানো হয়। এদিকে বৃহস্পতিবার স্থানীয় সময় সন্ধ্যায় হোয়াইট হাউসের ইস্ট রুমে আয়োজিত রাষ্ট্রীয় নৈশভোজে যুক্তরাষ্ট্রের শীর্ষ প্রযুক্তি খাতের কর্মকর্তাদের উপস্থিত থাকার কথা রয়েছে। তাদের মধ্যে রয়েছেন টিম কুক, ইলন মাস্ক, জেনসেন হুয়াং ও স্যাম অল্টম্যান। শি জিনপিংয়ের রাষ্ট্রীয় সফর শুক্রবার (২৫ সেপ্টেম্বর) ন্যাশনাল আর্কাইভসে ট্রাম্প ও শি জিনপিংয়ের যৌথ সফরের মধ্য দিয়ে শেষ হবে।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

এবার যমুনা এক্সপ্রেসওয়েতে স্লিপার বাসে ভয়াবহ আগুন, নিহত ৯

রাষ্ট্রীয় সফরে ওয়াশিংটনে শি জিনপিং, বিমানবন্দরে বিরল অভ্যর্থনা ট্রাম্পের

আপডেট সময় ০৯:০৩:৫১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬