ঢাকা , মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
কিশোর গ্যাংবিরোধী অভিযানে কুমিল্লার এসপি বললেন–চাপ দিলে নাম প্রকাশ করে দেব মাটির নিচে পুঁতে রাখা ককটেল বিস্ফোরণ, লন্ডভন্ড ঘর প্রথম স্ত্রীকে নিয়ে শয়নকক্ষে ঘুমাতেন এমপি নজরুল, মরিয়ম ঘুমাতেন বেলকনিতে হোটেলের টয়লেটে চিনি জ্বাল দিয়ে তৈরি হচ্ছিল ‘খাঁটি মধু’, গ্রেপ্তার ৪ সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা-ভাঙচুর, অন্যতম আসামি মিজানুর গ্রেপ্তার বৃহস্পতিবার ফেনী যাচ্ছেন প্রধানমন্ত্রী, থাকছে একগুচ্ছ কর্মসূচি প্রাথমিকে নিয়োগ বিতর্ক, শিক্ষামন্ত্রীর আশ্বাসে আন্দোলন স্থগিত সাংবাদিক পরিচয়ে কাভার্ড ভ্যান থামিয়ে চাঁদা দাবি, বহিষ্কার ছাত্রদলের আহ্বায়ক ৭ মাসে বিএনপি নেতাদের দখলবাজিতে সরকার মারাত্মক ব্যর্থ: গোলাম পরওয়ার বিএনপি নেতাকর্মীদের জন্য হাসনাতের ডাকে ‘গণভিক্ষা’ কর্মসূচি

তারেক রহমানকে নিয়ে কটূক্তি বরদাস্ত করা হবে না: জয়নুল আবদিন

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০৩:৫১:০৯ অপরাহ্ন, সোমবার, ১৪ জুলাই ২০২৫
  • ৫২৫ বার পড়া হয়েছে

এবার তারেক রহমানকে নিয়ে কোনো ধরনের কটূক্তি বরদাস্ত করা হবে না বলে হুঁশিয়ার দিয়েছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক। তিনি বলেছেন, খবরদার শহীদ জিয়ার আদর্শ নিয়ে কোনো কথা বলা যাবে না। তার সন্তানকে নিয়ে কোনো কথা বলা যাবে না। যে সন্তানের জন্য গত ১৬ বছর এই নেতারা জীবন বিসর্জন দিয়ে, রক্তচক্ষু উপেক্ষা করে, হাঁটু পানিতে বাস করে এই দলকে তারেক রহমানের নির্দেশে টিকিয়ে রেখেছে, সেই দলের নেতাকে নিয়ে আপনি কটূক্তি করবেন, তা হতে পারে না।

বরদাস্ত করা হবে না।’ সোমবার রাজধানীতে ওলামা দলের এক অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন। তিনি বলেন, মির্জা ফখরুলের মতো একটা লোক। একটা সততার প্রতীক, উজ্জ্বল নক্ষত্র। তাকে নিয়ে কথা বলে। বিষয়টা কী? টাকা? মাল? লাভ হবে না। জয়নুল আবদিন বলেন, ‘আমাদের প্রিয় নেতা হাসিনার বিরুদ্ধে কথা বলতে গিয়ে ১/১১- এর ষড়যন্ত্রের শিকার হয়ে দেশে নেই। দেশের মানুষকে মুক্তি দেওয়ার জন্য, দেশে গণতন্ত্র ফিরিয়ে আনার জন্য, দেশের মানুষকে সেবা করার জন্য আপ্রাণ চেষ্টা করে যাচ্ছেন সকল ষড়যন্ত্র উপেক্ষা করে।

অস্তিত্ব খুঁজে পাওয়া যায় না এমন দলের নেতাদের মুখে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়ার সন্তানকে নিয়ে কুরুচিপূর্ণ বক্তব্য শোনা যাচ্ছে। এটার প্রতিবাদ জানাচ্ছি। সেই ভাষা এখানে ব্যবহার করতে চাই না। শুধু বলতে চাই, যারা একাত্তরের যুদ্ধকে স্বীকার করে না, যারা বাংলাদেশের স্বাধীনতাকে স্বীকার করে না, তাদের সঙ্গে জোট বেঁধে…।’ তিনি আরো বলেন, ‘লন্ডন বৈঠক এবং কয়েকদিন আগে যখন প্রধান উপদেষ্টা নির্বাচনের প্রস্তুতি নিতে বলেছেন, তখনই মিটফোর্ডের সামনে একটি হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে।

কারা এই হত্যার সঙ্গে জড়িত খুঁজে বের করতে হবে। জাড়িতদের খুঁজে বের করার দায় দায়িত্ব আপনাদের (সরকার) নিতে হবে, কারা এই নির্বাচনের আগে হত্যা করে নির্বাচনকে পিছিয়ে দেওয়ার চেষ্টা করছে। আজকে পাঁচ দিন হলো তাদের কেন খুঁজে বের করলেন না।’ তিনি বলেন, ‘কেউ কেউ বলে নির্বাচন কমিশন পরিবর্তন না করলে নির্বাচন হবে না। আবার কেউ কেউ বলে, শাপলা না দিলে ধানের শীষও বাদ দিতে হবে। খবরদার, খবরদার, শহীদ জিয়ার ধানের শীষ নিয়ে কোনো কথা বলা যাবে না।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

কিশোর গ্যাংবিরোধী অভিযানে কুমিল্লার এসপি বললেন–চাপ দিলে নাম প্রকাশ করে দেব

তারেক রহমানকে নিয়ে কটূক্তি বরদাস্ত করা হবে না: জয়নুল আবদিন

আপডেট সময় ০৩:৫১:০৯ অপরাহ্ন, সোমবার, ১৪ জুলাই ২০২৫