ঢাকা , শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
ওয়াকআউট না করে নেতানিয়াহুর বক্তব্য শুনেছে যে দুই মুসলিম দেশ বিয়ের জন্য ১২ ঘণ্টার প্যারোল, নববধূকে রেখে আবার কারাগারে ফিরলেন যাবজ্জীবন সাজাপ্রাপ্ত বর ‘এই বয়সে এসে বিয়ের তাগিদও অনুভব করি না’, কেন বললেন রাইমা সেন? নাটোরে শিশুর আঙুল কেটে দেওয়ার অভিযোগ পুলিশ কনস্টেবলের বিরুদ্ধে যখন যে সরকারে থাকে, আইসাই বলে আইনশৃঙ্খলা আগের চেয়ে ভালো: জামায়াত আমির ইরান যুদ্ধ থামাতে যুক্তরাষ্ট্রকে সংলাপে ফেরার আহ্বান শি জিনপিংয়ের তারেক রহমানের সঙ্গে পাকিস্তানের প্রধানমন্ত্রীর বৈঠক অডিও ফাঁসের ঘটনায় ক্যান্টনমেন্ট থানার সেই ওসি রিমান্ডে আচারের টক-ঝাল নিয়ে দুই গ্রামবাসীর সংঘর্ষ ১৫ হাজার টাকার দলিলে ২ লাখ টাকা ঘুষ, এরপর কমিশনও ২০ হাজার

‘এই বয়সে এসে বিয়ের তাগিদও অনুভব করি না’, কেন বললেন রাইমা সেন?

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০২:২৩:৫৪ অপরাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬
  • ৩ বার পড়া হয়েছে

‘এই বয়সে এসে বিয়ের তাগিদও অনুভব করি না’, কেন ব ললেন রাইমা সেন?

বিনোদন ডেস্ক

মহানায়িকা সুচিত্রা সেনের নাতনি এবং অভিনেত্রী মুনমুন সেনের মেয়ে রাইমা সেন। পারিবারিক অভিনয় ঐতিহ্যের ধারাবাহিকতায় দীর্ঘদিন ধরে ভারতীয় সিনেমায় নিজের অবস্থান তৈরি করেছেন তিনি। ৪৭ বছর পেরিয়ে গেলেও এখনো বিয়ে করেননি এই অভিনেত্রী।

তবে বয়সের এই পর্যায়ে এসে বিয়ের প্রতি আগের মতো আগ্রহও অনুভব করেন না বলে জানিয়েছেন রাইমা। কলকাতার সংবাদমাধ্যম ‘এই সময়’-কে দেওয়া এক সাক্ষাৎকারে ব্যক্তিজীবন নিয়ে খোলামেলা কথা বলেছেন তিনি।

হলিউড তারকা টম ক্রুজকে ভীষণ পছন্দ করেন রাইমা। এ প্রসঙ্গ ধরে মজা করে তাকে প্রশ্ন করা হয়, টম ক্রুজকে না পাওয়ার কারণেই কি তিনি এখনো একা? জবাবে অভিনেত্রী জানান, তার বোনও এ নিয়ে মজা করেন। কলকাতায় পছন্দের মানুষ খুঁজে পাওয়ার প্রসঙ্গেও কথা বলেন তিনি।

রাইমা বলেন, “সত্যি কথা বলতে কী, এই বয়সে এসে বিয়ে করার তাগিদটাও অনুভব করি না। অ্যাটাচমেন্ট নিয়েও চিন্তা হয়।”

মেয়ের বিয়ে না করা নিয়ে মা মুনমুন সেনের চিন্তা হয় কি না—এমন প্রশ্নেরও উত্তর দেন রাইমা। তার ভাষ্য, আগে এ নিয়ে মা চিন্তা করতেন। তবে এখনকার দেশ-দুনিয়ার পরিস্থিতি দেখে বরং তাকে জোর করে বিয়ে না করার পরামর্শ দেন।

রাইমা বলেন, “জোর করে কিছু কোরো না। পরে কখনও একাকিত্বে ভুগলে অনেকগুলো পোষ্য দত্তক নিও।”

এদিকে মা হওয়ার ইচ্ছা আছে কি না—এমন প্রশ্নের জবাবে রাইমা জানান, তিনি শিশুদের খুব ভালোবাসেন। তবে মা হওয়ার দায়িত্ব ঠিকভাবে সামলাতে পারবেন কি না, তা নিয়ে তার ভয়ও রয়েছে।

অভিনেত্রীর কথায়, “আজ মনে হচ্ছে না, কাল ইচ্ছে হতেই পারে।” ভবিষ্যতে নিজের সিদ্ধান্তের সুযোগ রাখতে তিনি আগেই ডিম্বাণু সংরক্ষণ বা ‘এগ ফ্রিজ’ করিয়ে রেখেছেন বলেও জানান।

রাইমার কাছে একটি বিষয় স্পষ্ট—শুধু মা হওয়ার জন্য বিয়ে করাকে তিনি প্রয়োজনীয় মনে করেন না। ব্যক্তিজীবন নিয়ে নিজের সিদ্ধান্ত নিজেই নিতে চান এই অভিনেত্রী।

এদিকে কাজের ব্যস্ততাও রয়েছে রাইমার। সামনে তাকে দেখা যাবে জয়দীপ মুখোপাধ্যায়ের সিনেমা ‘দ্য একেন: কেরালা-এ কুরুক্ষেত্র’-এ। সিনেমাটির নাম ভূমিকায় অভিনয় করেছেন অনির্বাণ চক্রবর্তী। ছবিটি আগামী ১৫ অক্টোবর মুক্তির কথা রয়েছে।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

ওয়াকআউট না করে নেতানিয়াহুর বক্তব্য শুনেছে যে দুই মুসলিম দেশ

‘এই বয়সে এসে বিয়ের তাগিদও অনুভব করি না’, কেন বললেন রাইমা সেন?

আপডেট সময় ০২:২৩:৫৪ অপরাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬