ঢাকা , বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ২২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
এক সমুদ্রে দুই নিয়ম, নিষেধাজ্ঞা নিয়ে জেলেদের যত ক্ষোভ ১৭ বছর ধরে ক্ষুধার্ত বিএনপি এখন পারলে যেন পুরো বাংলাদেশকেই গিলে ফেলে: সাদিক কায়েম ‘যে দলের জন্য জীবন-যৌবন শেষ করলাম, সেই দল আমাকে বহিষ্কার করল-আলহামদুলিল্লাহ’ ইসরায়েলের বর্বরতা: ২১ হাজারের বেশি ফিলিস্তিনি শিক্ষক-শিক্ষার্থী নিহত মামদানি মেয়র হওয়ার বছরেই বিশ্বের এক নম্বর শহর নিউইয়র্ক গুলশান লেকই যদি ঠিক করতে না পারি, সারাদেশ কীভাবে ঠিক করব: গৃহায়ন ও গণপূর্তমন্ত্রী রাজনীতিতে মতপার্থক্য, গঠনমূলক সমালোচনা ও শান্তিপূর্ণ প্রতিবাদই গণতন্ত্রের সৌন্দর্য: রাষ্ট্রপতি ফ্যামিলি কার্ডের জন্য টিপসই নিয়ে বিধবার ভুয়া কাবিননামা তৈরির অভিযোগ সালমান মুক্তাদিরকে জিজ্ঞাসাবাদে মিলতে পারে অনেক প্রশ্নের উত্তর ঢাবি ক্যাম্পাসে চলন্ত শাটলে ছাত্রীর কান থেকে স্বর্ণের দুল ছিনতাই

জবি উপাচার্যের উপমা দিয়ে অধ্যাপক মামুন বললেন— আত্মসম্মানবোধ ও লজ্জাহীনদেরকে নিয়োগ দিয়েছে সরকার

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ১০:৩১:৩০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
  • ৪২ বার পড়া হয়েছে

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) উপাচার্য অধ্যাপক ড. মো. রইছ উদ্দীনের উপমা দিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) কলামিস্ট ও ঢাবির পদার্থবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. কামরুল হাসান মামুন বলেছেন, ‘আত্মসম্মানবোধ ও লজ্জাহীনদেরকে নিয়োগ দিয়েছে সরকার।’

তিনি আরও বলেছেন, ‘কখন কী কথা বলতে হবে এবং কোথায় কী ধরনের বক্তব্য দেওয়া উচিত—এমন সাধারণ বোধও অনেকের মধ্যে নেই। তার দাবি, সরকার বেছে বেছে এমন শিক্ষকদের উপাচার্য হিসেবে নিয়োগ দিয়েছে।’

আজ বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে নিজ অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে তিনি এসব কথা বলেন।

ফেসবুক পোস্টে ড. কামরুল হাসান মামুন লেখেন, “জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) উপাচার্য অধ্যাপক ড. মো. রইছ উদ্দীন বলেন, ‘শিক্ষামন্ত্রী লুকিং যেমন স্মার্ট, শিক্ষাব্যবস্থা পরিবর্তনেও তেমনি স্মার্ট’।”

তিনি লেখেন, “জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) উপাচার্য অধ্যাপক ড. মো. রইছ উদ্দীন, ‘বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের ছেলেদেরকে বলব একটা মানুষকে ফলো করো যিনি মঞ্চে বসে আছেন কেন্দ্রীয় সংসদের সভাপতি মো. রাকিবুল ইসলাম রাকিব। এমন কর্ম পাগল মানুষ জীবনে কম দেখেছি। কোন প্রটোকল মেইনটেইন করেন না। কোন বাইন্ডিংস মেইনটেইন করেন না, আবেগ মেইনটেইন করেন না। দলের জন্য পাগল’।”

তিনি আরও লিখেছেন, “একটি দেশের সরকার এমন ভিসি নিয়োগ করে যাদের ব্যক্তিত্ববোধ, আত্মসম্মানবোধ এবং লজ্জা কোনটিই নাই। কখন কি কথা বলতে হবে, কোথায় যাওয়া যায় না এইসব সেন্স না থাকা শিক্ষকদেরকেই বর্তমান সরকার বেছে বেছে ভিসি হিসাবে নিয়োগ দিয়েছে। এতে এই সরকার না করলো দেশের উপকার, না করলো দলের। দেশের মানুষ কার কাছ থেকে শিখবে?”

প্রসঙ্গত, গতকাল ১৬ সেপ্টেম্বর জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের উদ্যোগে ক্যাম্পাসের বিজ্ঞান ভবন সংলগ্ন মাঠে ২১তম আবর্তনের নবীন শিক্ষার্থীদের বরণ করতে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। জবি উপাচার্য এই অনুষ্ঠানে এসব কথা বলেছিলেন।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

এক সমুদ্রে দুই নিয়ম, নিষেধাজ্ঞা নিয়ে জেলেদের যত ক্ষোভ

জবি উপাচার্যের উপমা দিয়ে অধ্যাপক মামুন বললেন— আত্মসম্মানবোধ ও লজ্জাহীনদেরকে নিয়োগ দিয়েছে সরকার

আপডেট সময় ১০:৩১:৩০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬