ঢাকা , সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
সালমান এক সময় আমার বাসায় বাসন ধুয়ে দিতেও আসতে রাজি থাকত: মেঘনা আলম ১২৩ বছরেও চশমা ছাড়াই কোরআন পড়েন ভাষা আন্দোলনের সাক্ষী আব্বাস জামায়াতের উত্থান দেশকে ধর্মযুদ্ধের দিকে নিয়ে যেতে পারে: নুরুল হক নূর ‘তারার কাছে পৌঁছানোর সাহস রাখো আর তোমার প্রতিটি স্বপ্নকে বাস্তবে রূপ দাও’ খুঁটিতে বাঁধা সেই বাবার পাশে প্রশাসন, মেয়ে তুবার পড়াশোনার দায়িত্ব নিলেন ইউএনও কেন্দ্র থেকে বহিষ্কৃত দুই যুবদল নেতাকে সভাপতি ঘোষণা এমপির প্রার্থী জিয়ার সৈনিক না হলে পরীক্ষায় বসতে দিয়েন না: রাকসু জিএস আম্মার দিল্লির সড়কে তরুণকে চড় মন্ত্রীর, পাল্টা হাত তুললো তরুণও চকলেট দেয়ার কথা বলে অফিসের সব কর্মীকে আইফোন উপহার দিলেন নারী বস সংবিধানে ফিরছে ‘মহান আল্লাহর ওপর পূর্ণ আস্থা ও বিশ্বাস’

আন্তর্জাতিক এমিতে মনোনয়ন পেল ‘হাসিনা: ৩৬ ডেজ ইন জুলাই’

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০৯:২৬:২৪ অপরাহ্ন, শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬
  • ৫৯ বার পড়া হয়েছে

বাংলাদেশের জুলাই আন্দোলন এবং সেই সময়ের ঘটনাপ্রবাহ নিয়ে নির্মিত আলোচিত প্রামাণ্যচিত্র ‘হাসিনা: ৩৬ ডেজ ইন জুলাই’ মনোনয়ন পেয়েছে ‘আন্তর্জাতিক এমি অ্যাওয়ার্ডস ২০২৬’-এ ।

সংবাদ মাধ্যম আল জাজিরার ইনভেস্টিগেটিভ ইউনিট (আই-ইউনিট) নির্মিত এই অনুসন্ধানী তথ্যচিত্রটি ‘কারেন্ট অ্যাফেয়ার্স’ বিভাগে প্রতিযোগিতা করছে। প্রামাণ্যচিত্রটির প্রধান অনুসন্ধানী সাংবাদিক বা ইনভেস্টিগেটর হিসেবে কাজ করেছেন জুলকারনাইন সায়ের খান।

মনোনয়নের উচ্ছ্বসিত খবরটি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে শেয়ার করে জুলকারনাইন সায়ের খান জানান, এই বৈশ্বিক স্বীকৃতি মূলত বাংলাদেশের মানুষের। বিশেষ করে ওই আন্দোলনের ৩৬ দিনে জীবন বাজি রেখে রাজপথে থাকা শিক্ষার্থী, শ্রমিক এবং তাদের পরিবারকে এই সম্মান উৎসর্গ করেন তিনি। পাশাপাশি আন্দোলনের সময় প্রাণ হারানো শহিদদের প্রতি গভীর শ্রদ্ধা জানান।

তিনি আরও বলেন, ‘অনেক মানুষ ব্যক্তিগত ঝুঁকি নিয়ে তাদের ভয়াবহ অভিজ্ঞতা ও সাক্ষ্য আমাদের কাছে তুলে ধরেছেন। তাদের সেই অদম্য সাহস ও আস্থার কারণেই আজ এই চলচ্চিত্রের সত্য গল্প বিশ্বমঞ্চে পৌঁছাতে পেরেছে।’

বাংলাদেশের পটভূমিতে তৈরি কোনো ঘটনাপ্রবাহের এমন মর্যাদাপূর্ণ আন্তর্জাতিক সম্মাননা প্ল্যাটফর্মে পৌঁছানোর ঘটনা বিরল। তথ্য অনুসারে, এর আগে ২০০৪ সালে বাংলাদেশি কিশোরদের নির্মিত ও এটিএন বাংলায় প্রচারিত প্রামাণ্যচিত্র ‘আমরাও পারি’ বিশেষ ইন্টারন্যাশনাল এমি সম্মাননা অর্জন করেছিল।

প্রামাণ্যচিত্রটির পেছনে কাজ করা আল জাজিরার আই-ইউনিটের সহকর্মী এবং পর্দার আড়ালে থাকা প্রত্যেককে ধন্যবাদ জানান জুলকারনাইন। তিনি আশা প্রকাশ করেন, এই অর্জন বাংলাদেশের আগামী দিনের প্রতিভাবান সাংবাদিক ও প্রামাণ্যচিত্র নির্মাতাদের আন্তর্জাতিক অঙ্গনে কাজ করার পথ সহজ করবে।

আগামী ২৩ নভেম্বর যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক শহরে অনুষ্ঠিত হতে যাচ্ছে আন্তর্জাতিক এমি অ্যাওয়ার্ডসের মূল অনুষ্ঠান, যেখানে এই বিভাগের চূড়ান্ত বিজয়ীর নাম ঘোষণা করা হবে।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

সালমান এক সময় আমার বাসায় বাসন ধুয়ে দিতেও আসতে রাজি থাকত: মেঘনা আলম

আন্তর্জাতিক এমিতে মনোনয়ন পেল ‘হাসিনা: ৩৬ ডেজ ইন জুলাই’

আপডেট সময় ০৯:২৬:২৪ অপরাহ্ন, শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬