ঢাকা , রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
ঘরজামাই দত্তক নিচ্ছে জাপানের ধনী পরিবারগুলো, আবেদন করতে পারবে বাংলাদেশিরাও ক্রীড়াঙ্গনকে রাজনীতিমুক্ত করার আহ্বান স্পিকারের যুবদল নেতা নয়নের ‘দাড়িওয়ালাদের আস্তানা’ স্লোগানের প্রতিবাদ জামায়াতের পাকিস্তানের ‘স্বৈরাচারীদের’ রুখে দেওয়ার আহ্বান ইমরান খানের ছেলের বাবার কষ্টের দিন শেষ করার স্বপ্ন, নিয়োগের আগেই থামল সোহানের পথ কেউ চাঁদা চাইলে থানায় সোপর্দ করবেন: ধর্মমন্ত্রী এবার মোহাম্মদপুরে জমি দখলের চেষ্টা, অফিসে হামলা-ভাঙচুর নিরাপত্তা জোরদারে সামরিক সরঞ্জাম নিরাপদ স্থানে সরাল ইরান একতরফা সামরিক পদক্ষেপের বিরুদ্ধে চীন, ফিলিস্তিন ইস্যুতে দ্বি-রাষ্ট্র সমাধানের জোরালো আহ্বান বর্তমান সরকার যুবকদের লুটতরাজের জন্য দলীয় ক্যাডার বানাচ্ছে: সাবেক শিবির সভাপতি

নিরাপত্তা জোরদারে সামরিক সরঞ্জাম নিরাপদ স্থানে সরাল ইরান

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ১১:১৩:২৬ অপরাহ্ন, শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬
  • ৯ বার পড়া হয়েছে

দেশের সামরিক সক্ষমতা ও গুরুত্বপূর্ণ প্রতিরক্ষা সরঞ্জামের নিরাপত্তা নিশ্চিত করতে সেগুলোর একটি অংশ সুরক্ষিত ভূগর্ভস্থ স্থাপনায় সরিয়ে নিয়েছে ইরান। দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল রেজা তালাই-নিক সম্প্রতি এ তথ্য জানিয়েছেন।

তিনি বলেন, পারস্য উপসাগর ও হরমুজ প্রণালির কৌশলগত অবস্থান এবং বিপুল জ্বালানি সম্পদের কারণে অতীতেও ইরান বিভিন্ন ধরনের আগ্রাসনের মুখে পড়েছে। সাম্প্রতিক মার্কিন-ইসরাইলি হামলায় ইরানের শান্তিপূর্ণ পারমাণবিক কর্মসূচি, ক্ষেপণাস্ত্র সক্ষমতা ও নৌবাহিনীর শক্তি ক্ষতিগ্রস্ত করার চেষ্টা করা হলেও প্রতিপক্ষ তাদের সব লক্ষ্য অর্জন করতে পারেনি বলে দাবি করেন তিনি।

রেজা তালাই-নিক জানান, সামরিক সক্ষমতা সুরক্ষিত রাখতে গত কয়েক বছরে ইরানের কৌশলগত প্রতিরক্ষা শক্তির একটি অংশ ভূগর্ভস্থ নিরাপদ অবকাঠামোয় স্থানান্তর করা হয়েছে। এর ফলে অস্ত্র উৎপাদন ও সামরিক সক্ষমতা ধ্বংস করার যে পরিকল্পনা প্রতিপক্ষের ছিল, তা প্রত্যাশিত ফল পায়নি বলে দাবি করেন তিনি।

ইরানের নিজস্ব প্রতিরক্ষা সক্ষমতা আরো শক্তিশালী করার পাশাপাশি সম্ভাব্য যেকোনো পরিস্থিতি মোকাবিলায় দেশটির সামরিক বাহিনী প্রস্তুত রয়েছে বলেও জানান এই কর্মকর্তা।

সূত্র: তাসনিম নিউজ

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

ঘরজামাই দত্তক নিচ্ছে জাপানের ধনী পরিবারগুলো, আবেদন করতে পারবে বাংলাদেশিরাও

নিরাপত্তা জোরদারে সামরিক সরঞ্জাম নিরাপদ স্থানে সরাল ইরান

আপডেট সময় ১১:১৩:২৬ অপরাহ্ন, শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬