ঢাকা , রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
ঘরজামাই দত্তক নিচ্ছে জাপানের ধনী পরিবারগুলো, আবেদন করতে পারবে বাংলাদেশিরাও ক্রীড়াঙ্গনকে রাজনীতিমুক্ত করার আহ্বান স্পিকারের যুবদল নেতা নয়নের ‘দাড়িওয়ালাদের আস্তানা’ স্লোগানের প্রতিবাদ জামায়াতের পাকিস্তানের ‘স্বৈরাচারীদের’ রুখে দেওয়ার আহ্বান ইমরান খানের ছেলের বাবার কষ্টের দিন শেষ করার স্বপ্ন, নিয়োগের আগেই থামল সোহানের পথ কেউ চাঁদা চাইলে থানায় সোপর্দ করবেন: ধর্মমন্ত্রী এবার মোহাম্মদপুরে জমি দখলের চেষ্টা, অফিসে হামলা-ভাঙচুর নিরাপত্তা জোরদারে সামরিক সরঞ্জাম নিরাপদ স্থানে সরাল ইরান একতরফা সামরিক পদক্ষেপের বিরুদ্ধে চীন, ফিলিস্তিন ইস্যুতে দ্বি-রাষ্ট্র সমাধানের জোরালো আহ্বান বর্তমান সরকার যুবকদের লুটতরাজের জন্য দলীয় ক্যাডার বানাচ্ছে: সাবেক শিবির সভাপতি

কেউ চাঁদা চাইলে থানায় সোপর্দ করবেন: ধর্মমন্ত্রী

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ১১:৩৬:২৯ অপরাহ্ন, শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬
  • ১৩ বার পড়া হয়েছে

ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জাল হোসাইন কায়কোবাদ বলেছেন, যে ভাই ঠিকাদারের কাজ পেয়েছেন সেই ভাইকে অনুরোধ করব, সড়কের কাজটা সঠিকভাবে করবেন। মুরাদনগরের কাউকে চাঁদা কিংবা ঘুষ দিতে হবে না। যদি কেউ চাঁদা কিংবা ঘুষ চায়, তাকে থানায় সোপর্দ করবেন। মুরাদনগর হবে চাঁদাবিহীন, ঘুষবিহীন ও দুর্নীতিমুক্ত।

শনিবার (২৬ সেপ্টেম্বর) সকালে মুরাদনগর টু রামচন্দ্রপুর, বাঞ্ছারামপুর সড়কের মুরাদনগর-রামচন্দ্রপুর অংশের সড়ক উন্নয়ন কাজের উদ্বোধন অনুষ্ঠানে ভার্চুয়ালি যোগ দিয়ে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

কাজী শাহ মোফাজ্জাল হোসাইন কায়কোবাদ বলেন, আল্লাহর রহমতে তারেক রহমান প্রধানমন্ত্রী হয়েছেন বলেই আজ এ সড়কটি সংস্কার কাজ হচ্ছে। মুরাদনগরে এ কয়েক মাসেই অনেকগুলো রাস্তা সংস্কার ও প্রশস্ত করার সুযোগ করে প্রধানমন্ত্রী তারেক রহমান। ওনার জন্য সবাই দোয়া করবেন, আল্লাহ যেন নেক হায়াত ও সুস্বাস্থ্য দান করেন এবং সকল ষড়যন্ত্র থেকে হেফাজত করেন।

তিনি আরও বলেন, আল্লাহ কুদরতিভাবে মামলা থেকে মুক্ত করে ইজ্জত সহকারে দেশে নিয়ে এসেছেন। আপনারা আবার আমাকে সংসদ সদস্য নির্বাচিত করেছেন। আল্লাহ আমাকে ধর্ম মন্ত্রণালয়ের দায়িত্ব দিয়েছেন, আপনারা আমাকে মন্ত্রী বলবেন না, আমি আপনাদের কামলা। ছয়বার আমাকে নির্বাচিত করেছেন আপনাদের কাজ করার জন্য। আমি আপনাদের কাজ করে যাচ্ছি, কাজ করে যাব, যতদিন পর্যন্ত আল্লাহ আমাকে বাঁচিয়ে রাখে।

ধর্মমন্ত্রী বলেন, রাস্তার কাজ যে ভাই পেয়েছে সেই ভাইয়ের জন্য বিশেষ করে দোয়া করবেন, যেন কাজটা ভালোভাবে করে। আপনারা সবাই তাদেরকে সহযোগিতা করবেন। রাস্তাটা ভালো হলে মানুষ চলাচল করে শান্তি পেলে তার সওয়াব বর্তমান সরকার পাবে, যে কাজটা করেছে তারাও পাবে।

তিনি বলেন, কোম্পানীগঞ্জ-নবীনগর সড়ক ছাড়া এ রাস্তাসহ সড়ক জনপদের আওতায় মুরাদনগরের সকল রাস্তা আল্লাহপাক আমাকে দিয়ে করিয়েছেন। স্বৈরাচার আমলে হয়েছে এমন কোনো রাস্তা কেউ দেখাতে পারবে না। তারা আগের সড়কগুলোর সংস্কারও করেননি।

কায়কোবাদ বলেন, আমি চাই দুর্নীতিমুক্ত মুরাদনগর গড়তে, আমি চাই অন্যায়মুক্ত মুরাদনগর গড়তে, আমি চাই মাদকমুক্ত মুরাদনগর গড়তে। আমি এমন একটি মুরাদনগর চাই, যে মুরাদনগর হবে সাধারণ মানুষের, গরীব মানুষের, এটা ছাড়া আমার আর চাওয়া-পাওয়ার কিছু নেই।

সিএনজিচালক শাওন বলেন, এতদিন ধরে গাড়ি চালাতে গিয়ে কোমর ব্যথা হয়ে যেত। আজ সড়কের সংস্কার কাজের উদ্বোধনে আমরা আনন্দিত। দাদা ভাইয়ের জন্য আমরা দোয়া করি, আল্লাহ যেন নেক হায়াত দান করে।

জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মোল্লা গোলাম মহিউদ্দিন বলেন, এ সড়কটি মূলত আইল ছিল, তাও আঁকাবাঁকা, কাদা পানিতে ভরপুর। সে জায়গায় ১০ কিলোমিটার, ১৮ ফিট সড়ক করেন আমাদের বর্তমান ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসাইন কায়কোবাদ। সে সড়ক তার হাত ধরে হয়েছিল। তিনিই আবার আজ সংস্কার কাজের উদ্বোধন করছেন।

জেলা ছাত্রদলের সাবেক সভাপতি চৌধুরী রকিবুল হক শিপন বলেন, সড়কটির বিভিন্ন জায়গায় বড় বড় গর্ত আর অধিকাংশ জায়গায় ভেঙে পড়েছে। মানুষ চলাচল করতে কষ্ট হতো। আজ সড়ক সংস্কার উদ্বোধনে মানুষের কষ্টের লাগব হবে।

কুমিল্লা উত্তর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মোল্লা গোলাম মহিউদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা নির্বাহী প্রকৌশলী খন্দকার গোলাম মোস্তফা, মুরাদনগর উপজেলা কমিশনার (ভূমি) সাকিব হাসান খান, উপজেলা বিএনপির আহ্বায়ক মহিউদ্দিন অঞ্জন, যুগ্ম আহ্বায়ক কামাল উদ্দিন ভুইয়া, নজরুল ইসলাম।

উপজেলা ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক নাজিমুদ্দিনের সঞ্চালনায় আরও বক্তব্য রাখেন ধর্মমন্ত্রীর উন্নয়ন কর্মকর্তা সৈয়দ শরীফ আহমেদ, উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য সোহেল আহমেদ বাবু, উপজেলা যুবদলের সভাপতি সোহেল সামাদ, সদস্য সচিব সৈয়দ হাসান আহমেদ, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক ফারুক আহমেদ বাদশাহ, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক খায়রুল আহসান।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

ঘরজামাই দত্তক নিচ্ছে জাপানের ধনী পরিবারগুলো, আবেদন করতে পারবে বাংলাদেশিরাও

কেউ চাঁদা চাইলে থানায় সোপর্দ করবেন: ধর্মমন্ত্রী

আপডেট সময় ১১:৩৬:২৯ অপরাহ্ন, শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬