ঢাকা , সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
১২৩ বছরেও চশমা ছাড়াই কোরআন পড়েন ভাষা আন্দোলনের সাক্ষী আব্বাস জামায়াতের উত্থান দেশকে ধর্মযুদ্ধের দিকে নিয়ে যেতে পারে: নুরুল হক নূর ‘তারার কাছে পৌঁছানোর সাহস রাখো আর তোমার প্রতিটি স্বপ্নকে বাস্তবে রূপ দাও’ খুঁটিতে বাঁধা সেই বাবার পাশে প্রশাসন, মেয়ে তুবার পড়াশোনার দায়িত্ব নিলেন ইউএনও কেন্দ্র থেকে বহিষ্কৃত দুই যুবদল নেতাকে সভাপতি ঘোষণা এমপির প্রার্থী জিয়ার সৈনিক না হলে পরীক্ষায় বসতে দিয়েন না: রাকসু জিএস আম্মার দিল্লির সড়কে তরুণকে চড় মন্ত্রীর, পাল্টা হাত তুললো তরুণও চকলেট দেয়ার কথা বলে অফিসের সব কর্মীকে আইফোন উপহার দিলেন নারী বস সংবিধানে ফিরছে ‘মহান আল্লাহর ওপর পূর্ণ আস্থা ও বিশ্বাস’ এআই ছবিতে নারী সেনা সেজে প্রবাসীর সঙ্গে প্রেম, ৭ লাখ টাকা আত্মসাৎ

বরগুনায় এনসিপি পথসভায় ‘দুলাভাই দুলাভাই’ স্লোগানে মুখর ছাত্র-জনতা

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০৯:০৭:৫৫ অপরাহ্ন, সোমবার, ১৪ জুলাই ২০২৫
  • ১২৭৫ বার পড়া হয়েছে

দেশব্যাপী জুলাই পদযাত্রার অংশ হিসেবে বরগুনায় অনুষ্ঠিত পথসভায় ছাত্র-জনতার কণ্ঠে বারবার উঠেছে ‘দুলাভাই, দুলাভাই’ স্লোগান। সোমবার (১৪ জুলাই) বিকেলে বরগুনা সদর উপজেলার একটি উন্মুক্ত মঞ্চে আয়োজিত এই পথসভায় উপস্থিত ছিলেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম, উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম ও কেন্দ্রীয় সংসদের যুগ্ম আহ্বায়ক খান তালাত মাহমুদ রাফি।

স্লোগানের পেছনে রয়েছে পারিবারিক যোগসূত্র। সারজিস আলম বিয়ে করেছেন বরগুনা সদর উপজেলার গৌরীচন্না ইউনিয়নের বাসিন্দা, সুপ্রিম কোর্টের ডেপুটি অ্যাটর্নি জেনারেল লুৎফর রহমানের কন্যা রাইতা রহমানকে। অপরদিকে রাফি বিয়ে করেছেন বুড়িরচর ইউনিয়নের বাসিন্দা শিক্ষক মো. জাকির হোসেনের মেয়ে জান্নাতুল ফেরদৌসী মিতুকে। এ কারণে বরগুনার ছাত্র-জনতার মাঝে তাদের ‘দুলাভাই’ হিসেবে গ্রহণ করার আবেগপূর্ণ প্রতিক্রিয়া দেখা যায়।

পথসভায় বক্তব্যের শুরুতেই সারজিস আলম বলেন, “এখানে একজন রাজনৈতিক দলের সদস্য হিসেবে নয়, আপনাদের একজন আত্মীয় হিসেবে হাজির হয়েছি। আমি এখনও আত্মীয়ের বাড়িতে যাইনি— এটা আমার সৌভাগ্য যে প্রথমেই ছাত্র-জনতার সামনে আসতে পেরেছি। আপনাদের ভালোবাসার কাছে আমরা ঋণী।”

পরবর্তীতে সারজিস আলম মঞ্চে খান তালাত মাহমুদ রাফিকে পরিচয় করিয়ে দিয়ে বলেন, “জুলাই আন্দোলনে চট্টগ্রামে যাকে নেতৃত্বে দেখেছি, তিনিই বরগুনার আরেক দুলাভাই— খান তালাত মাহমুদ রাফি।” রাফি তখন দু’হাত তুলে উপস্থিত জনতাকে অভিবাদন জানান।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

১২৩ বছরেও চশমা ছাড়াই কোরআন পড়েন ভাষা আন্দোলনের সাক্ষী আব্বাস

বরগুনায় এনসিপি পথসভায় ‘দুলাভাই দুলাভাই’ স্লোগানে মুখর ছাত্র-জনতা

আপডেট সময় ০৯:০৭:৫৫ অপরাহ্ন, সোমবার, ১৪ জুলাই ২০২৫