ঢাকা , রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
‘তারার কাছে পৌঁছানোর সাহস রাখো আর তোমার প্রতিটি স্বপ্নকে বাস্তবে রূপ দাও’ খুঁটিতে বাঁধা সেই বাবার পাশে প্রশাসন, মেয়ে তুবার পড়াশোনার দায়িত্ব নিলেন ইউএনও কেন্দ্র থেকে বহিষ্কৃত দুই যুবদল নেতাকে সভাপতি ঘোষণা এমপির প্রার্থী জিয়ার সৈনিক না হলে পরীক্ষায় বসতে দিয়েন না: রাকসু জিএস আম্মার দিল্লির সড়কে তরুণকে চড় মন্ত্রীর, পাল্টা হাত তুললো তরুণও চকলেট দেয়ার কথা বলে অফিসের সব কর্মীকে আইফোন উপহার দিলেন নারী বস সংবিধানে ফিরছে ‘মহান আল্লাহর ওপর পূর্ণ আস্থা ও বিশ্বাস’ এআই ছবিতে নারী সেনা সেজে প্রবাসীর সঙ্গে প্রেম, ৭ লাখ টাকা আত্মসাৎ সারের ডিলার নিয়োগে কোটি টাকা বাণিজ্যের অভিযোগ বিএনপি নেতার বিরুদ্ধে নাশকতা মামলায় গ্রেপ্তার আ.লীগ নেতা গারদে মোবাইলে কথা বলার ছবি ভাইরাল

এআই ছবিতে নারী সেনা সেজে প্রবাসীর সঙ্গে প্রেম, ৭ লাখ টাকা আত্মসাৎ

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ১০:৩৯:৫৮ অপরাহ্ন, রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬
  • ১৭ বার পড়া হয়েছে

কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই দিয়ে ছবি তৈরি করে বাংলাদেশ সেনাবাহিনীর নারী সদস্যের পরিচয় দিয়ে এক ইতালি প্রবাসী তরুণের সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে তোলার অভিযোগে তোফায়েল আলম টিটু (৩৫) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) ঢাকা জেলা। পিবিআই জানিয়েছে, ওই সম্পর্কের সূত্র ধরে বিভিন্ন কৌশলে তরুণের কাছ থেকে প্রায় ৭ লাখ টাকা নেওয়া হয়েছে।

রবিবার (২৭ সেপ্টেম্বর) পিবিআই ঢাকা জেলা কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান পিবিআই ঢাকা জেলার পুলিশ সুপার এম. এন. মোর্শেদ।

পিবিআইয়ের তথ্য অনুযায়ী, কেরানীগঞ্জ মডেল থানার বারিশুর বাঘবাড়ি এলাকার শাহনাজ বেগমের (৪৬) ছেলে শাহাদাত খান (২২) ইতালি প্রবাসী। ফেসবুকে লেডি সোলজার/নারী যোদ্ধা নামের একটি পেজের মাধ্যমে বাংলাদেশ সেনাবাহিনীর নারী সদস্যের পোশাক পরা ছবি ও ভিডিও ব্যবহার করে শাহাদাতের সঙ্গে যোগাযোগ করা হয়। পরে নারী সেনা সদস্যের পরিচয় দিয়ে নারীর মতো কণ্ঠে ফোনে কথা বলে তার সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে তোলা হয়।

এম. এন. মোর্শেদ জানান, ওই সম্পর্কের সুযোগ নিয়ে বিভিন্ন কৌশলে শাহাদাতের কাছ থেকে বিকাশ ও নগদের মাধ্যমে প্রায় ৭ লাখ টাকা নেওয়া হয়। পরে শাহাদাত ও তার মা বিষয়টি প্রতারণা বলে বুঝতে পারেন।

পিবিআই জানায়, এ ঘটনায় প্রথমে শাহাদাতের মা আদালতে সিআর মামলা করেন। মামলাটি তদন্তের সময় পিবিআই ঢাকা জেলা প্রতারণার প্রাথমিক প্রমাণ পায়। একই সঙ্গে বিকাশ ও নগদের লেনদেনের তথ্য সংগ্রহ করে সংশ্লিষ্ট ব্যক্তির অবস্থান শনাক্ত করা হয়।

পরে কেরানীগঞ্জ মডেল থানায় দণ্ডবিধির ৪০৬ ও ৪২০ ধারায় মামলা করা হয়। গত ১৩ সেপ্টেম্বর মামলাটি পিবিআই ঢাকা জেলা স্বউদ্যোগে তদন্তের জন্য গ্রহণ করে।

পিবিআইয়ের পুলিশ সুপার বলেন, তদন্তে পাওয়া তথ্য ও বিভিন্ন নথি বিশ্লেষণ করে ঘটনায় জড়িত তোফায়েল আলম টিটুর অবস্থান শনাক্ত করা হয়। গত ২০ সেপ্টেম্বর বিকেল ৩টা ৩৫ মিনিটে ঢাকার দারুস সালাম এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

এ সময় তার হেফাজত থেকে প্রতারণার কাজে ব্যবহৃত বিকাশ ও নগদ অ্যাকাউন্টের সিমসহ তিনটি মোবাইল ফোন জব্দ করা হয়।

এম. এন. মোর্শেদ জানান, টিটু নারীর মতো কণ্ঠে কথা বলতে পারেন। শাহাদাতের সঙ্গে ফেসবুক মেসেঞ্জারে তার পরিচয় হয়। পরে ইমোতেও তিনি নারী কণ্ঠে শাহাদাতের সঙ্গে কথা বলতেন। শাহাদাতের মায়ের কাছে নিজের মায়ের অসুস্থতার কথা বলে বিভিন্ন সময়ে বিকাশ ও নগদের মাধ্যমে টাকা নেন।

পিবিআই জানায়, গত ২১ সেপ্টেম্বর টিটুকে আদালতে সোপর্দ করা হলে আদালত তার এক দিনের রিমান্ড মঞ্জুর করেন। রিমান্ড শেষে ২৩ সেপ্টেম্বর তিনি আদালতে ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন।

পুলিশের অপরাধ তথ্য যাচাই করে টিটুর বিরুদ্ধে কিশোরগঞ্জ আদালতে একটি সিআর মামলা থাকার তথ্যও পাওয়া গেছে। ওই মামলার তদন্ত শেষে আদালত তার বিরুদ্ধে ওয়ারেন্ট জারি করেছেন বলে জানিয়েছে পিবিআই।

পিবিআই ঢাকা জেলার পুলিশ সুপার জানান, এ ঘটনায় আরও কেউ জড়িত কি না এবং প্রতারণার মাধ্যমে নেওয়া অর্থের বিষয়ে অতিরিক্ত কোনো তথ্য পাওয়া যায় কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। মামলাটির তদন্ত কার্যক্রম অব্যাহত রয়েছে।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

‘তারার কাছে পৌঁছানোর সাহস রাখো আর তোমার প্রতিটি স্বপ্নকে বাস্তবে রূপ দাও’

এআই ছবিতে নারী সেনা সেজে প্রবাসীর সঙ্গে প্রেম, ৭ লাখ টাকা আত্মসাৎ

আপডেট সময় ১০:৩৯:৫৮ অপরাহ্ন, রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬