ঢাকা , সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
১২৩ বছরেও চশমা ছাড়াই কোরআন পড়েন ভাষা আন্দোলনের সাক্ষী আব্বাস জামায়াতের উত্থান দেশকে ধর্মযুদ্ধের দিকে নিয়ে যেতে পারে: নুরুল হক নূর ‘তারার কাছে পৌঁছানোর সাহস রাখো আর তোমার প্রতিটি স্বপ্নকে বাস্তবে রূপ দাও’ খুঁটিতে বাঁধা সেই বাবার পাশে প্রশাসন, মেয়ে তুবার পড়াশোনার দায়িত্ব নিলেন ইউএনও কেন্দ্র থেকে বহিষ্কৃত দুই যুবদল নেতাকে সভাপতি ঘোষণা এমপির প্রার্থী জিয়ার সৈনিক না হলে পরীক্ষায় বসতে দিয়েন না: রাকসু জিএস আম্মার দিল্লির সড়কে তরুণকে চড় মন্ত্রীর, পাল্টা হাত তুললো তরুণও চকলেট দেয়ার কথা বলে অফিসের সব কর্মীকে আইফোন উপহার দিলেন নারী বস সংবিধানে ফিরছে ‘মহান আল্লাহর ওপর পূর্ণ আস্থা ও বিশ্বাস’ এআই ছবিতে নারী সেনা সেজে প্রবাসীর সঙ্গে প্রেম, ৭ লাখ টাকা আত্মসাৎ

প্রার্থী জিয়ার সৈনিক না হলে পরীক্ষায় বসতে দিয়েন না: রাকসু জিএস আম্মার

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ১১:২৪:০৮ অপরাহ্ন, রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬
  • ৭ বার পড়া হয়েছে

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদের (রাকসু) জিএস সালাহউদ্দিন আম্মার বললেন, চাকরির পরীক্ষায় প্রিলিমিনারি, লিখিত ও ভাইভা দেওয়ার আগেই যাচাই করুন, সে জিয়ার সৈনিক কি না। যদি সে জিয়ার সৈনিক না হয়, তাহলে তাকে আগেই বাদ দিয়ে দিন।’

আজ রোববার বিশ্ববিদ্যালয়ের প্যারিস রোড প্রাঙ্গণে সরকারি চাকরিতে দলীয়করণের উদ্দেশ্যে ভেরিফিকেশনের নামে পাসকৃত প্রার্থীদের অবৈধভাবে বাতিলের প্রতিবাদে রাকসু আয়োজিত এক মানববন্ধনে তিনি এসব কথা বলেন।

সালাহউদ্দিন আম্মার বলেন, ‘শিক্ষামন্ত্রী শিক্ষার্থীদের আবেগ নিয়ে খেলার জন্য এত দেরি করার দরকার নেই। আপনাদের যদি ভেরিফিকেশনটাই এত দরকার হয়, তবে অনার্স সম্পন্ন করে যখন সে পরীক্ষা দিতে আসবে, তখনই যাচাই করুন সে আপনাদের জিয়ার সৈনিক কি না। যদি জিয়ার সৈনিক না হয়, তাহলে তাকে পরীক্ষায় বসতে দেওয়ার দরকার নেই। একজন প্রার্থী প্রিলিমিনারি, লিখিত ও ভাইভা পেরিয়ে সবকিছু শেষ করার পর ভেরিফিকেশনের নামে এই মূলা ঝোলানোর কী দরকার আছে?’

জিএস আম্মার আরো বলেন, ‘স্বরাষ্ট্রমন্ত্রীর একমাত্র লক্ষ্য রাষ্ট্রের নিরাপত্তাব্যবস্থা ধ্বংস করে দেওয়া। শিক্ষামন্ত্রীর একমাত্র লক্ষ্য দেশের শিক্ষাব্যবস্থাকে ধ্বংস করা। তাদের সন্তানেরা আমেরিকায় পড়াশোনা করবে আর রাষ্ট্রের প্রতিটি জায়গায় তারা দলীয়করণ করে নজিরবিহীন দুর্নীতি ও স্বজনপ্রীতির ক্ষেত্র তৈরি করছেন।’

এ সময় রাকসুর ভিপি মোস্তাকুর রহমান জাহিদ বলেন, ‘ভেরিফিকেশনের নামে শিক্ষার্থীদের ওপর স্বৈরাচারী আচরণ করা হয়েছে। শিক্ষার্থীদের এই বোবা কান্না যদি নেতৃত্বের কানে না পৌঁছায়, তবে শিক্ষার্থীদের ক্ষোভ মসনদ কাঁপিয়ে দেওয়ার আগেই আমরা রাজপথে উপস্থিত হয়েছি। ভেরিফিকেশনের নামে দলীয়করণের পাঁয়তারা বন্ধ না করলে সারা দেশের শিক্ষার্থীরা জবাব দিতে প্রস্তুত রয়েছে।’

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

১২৩ বছরেও চশমা ছাড়াই কোরআন পড়েন ভাষা আন্দোলনের সাক্ষী আব্বাস

প্রার্থী জিয়ার সৈনিক না হলে পরীক্ষায় বসতে দিয়েন না: রাকসু জিএস আম্মার

আপডেট সময় ১১:২৪:০৮ অপরাহ্ন, রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬