ঢাকা , সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
৭ মাসে বিএনপি নেতাদের দখলবাজিতে সরকার মারাত্মক ব্যর্থ: গোলাম পরওয়ার বিএনপি নেতাকর্মীদের জন্য হাসনাতের ডাকে ‘গণভিক্ষা’ কর্মসূচি সাবেক এমপির বাসায় অভিযান, ছাত্রলীগের ১৫ নেতা-কর্মী আটক ‘যে হামলায় জামায়াত ও আ.লীগের সম্পৃক্ততা আছে, সেখানে বিএনপিকে ট্যাগিং করেছেন সালমান মুক্তাদির’ লটারির পরিবর্তে ভর্তি পরীক্ষা চালুর দাবিতে শিশুদের দিয়ে কোচিং পরিচালকদের মানববন্ধন বিনা দোষে ২২ বছর কারাবাস: ৫ কোটি টাকা ক্ষতিপূরণ দিতে হাইকোর্টের রুল ‘আমার বাবা ভালো বাবা, মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে’ রাড্ডা ক্লিনিক পুনর্নির্মাণে ৫০ লাখ টাকা অনুদান দেবে জামায়াতে ইসলামী: ডা. শফিকুর রহমান শেখ হাসিনাকে জন্মদিনের শুভেচ্ছা জানালেন মাশরাফি, ‘শুভ জন্মদিন বঙ্গবন্ধু কন্যা’ প্রতিপক্ষকে ফাঁসাতে নিজ ঘরেই আগুন দেয়ার অভিযোগ

বিএনপি নেতাকর্মীদের জন্য হাসনাতের ডাকে ‘গণভিক্ষা’ কর্মসূচি

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০৯:৪৫:৩১ অপরাহ্ন, সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬
  • ১ বার পড়া হয়েছে

বিগত ১৭ বছর ধরে বিএনপির নেতাকর্মীরা ‘অনাহারী’ মন্তব্য করে তাদের জন্য রাজধানীতে গণভিক্ষা কর্মসূচি পালন করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)।

সোমবার বিকাল সাড়ে ৪টায় বাংলামোটরে দলটির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে এ প্রতীকী কর্মসূচি শুরু হয়, যা হাতির পুলের মোতালেব প্লাজার সামনে গিয়ে শেষ হয়। এ কর্মসূচিতে নেতৃত্ব দেন এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক ও কুমিল্লা-৪ আসনের সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহ। তার সঙ্গে ছিলেন দলটির সমন্বয়ক হলেন নাসীরুদ্দীন পাটওয়ারীসহ নেতাকর্মীরা।

এনসিপি নেতারা বিভিন্ন মার্কেটের দোকানদার, রিকশা ও ভ্যানের চালক এবং সাধারণ পথচারীদের চাঁজাবাজির বিরুদ্ধে সোচ্চার হওয়ার আহ্বান জানান। হাসনাত আব্দুল্লাহ বলেন, আপনারা প্রত্যেকে অলিতে,গলিতে স্থানীয়ভাবে যুব সমাজের উদ্যোগে এভাবে ভিক্ষার বক্স রেখে দেবেন। যারা বিগত ১৭ বছরে অভুক্ত, চাঁদাবাজ, গুন্ডা, রাতের আঁধারে শিশুদের স্বাস্থ্যকেন্দ্র ভেঙে ফেলে, তাদের জন্য এই ভিক্ষা।

এ সময় হাতে ‘চান্দা ভাইকে চাঁদা নয়, ভিক্ষা দিন’ লেখা ভিক্ষার বাক্স নিয়ে এনসিপি নেতাকর্মীরা স্লোগান দেন, ‘ভিক্ষা লাগলে ভিক্ষা নে, চাঁদাবাজি ছাইড়া দে’, ‘চাঁদাবাজদের ঠিকানা, এই বাংলায় হবে না’, ‘চাঁদাবাজদের আস্তানা, ভেড়ে দাও গুড়িয়ে দাও’, হই হই রই রই, চাঁদাবাজরা গেলি কই’, ‘চাঁবাদাজদের কফিনে, পেরেক মারো একসাথে’, ‘মা-বোনদের বলে যাই, চাঁদাবাজির ঠাঁই নাই’।

এর আগে গতকাল নিজের ভেরিফায়েড ফেসবুক পোস্টে দিয়ে বিকালে গণভিক্ষা কর্মসূচির ডাক দেন হাসনাত আব্দুল্লাহ। তিনি লেখেন, ১৭ বছর ধরে সরকারদলীয় অনাহারী নেতাকর্মীদের জন্য এবার গণভিক্ষা কর্মসূচি! ভিক্ষা দিন—আপনার ১ টাকাই হয়তো একজনকে চাঁদাবাজির পথ থেকে দূরে রাখবে।

চাঁদাবাজির বিকল্প হিসেবে ‘পুনর্বাসন দানবাক্স’ চালু করা, সেই প্রকল্পের অংশ হিসেবে বাংলামোটরে বিশেষ দানবাক্স উন্মুক্ত করার ঘোষণা দিয়ে হাসনাত আরো লেখেন, দান করুন, চাঁদাবাজি বন্ধ করুন, সতেরো বছরের অভুক্ত চাঁদাবাজদের জাতীয় পুনর্বাসনে আপনিও অংশ নিন।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

৭ মাসে বিএনপি নেতাদের দখলবাজিতে সরকার মারাত্মক ব্যর্থ: গোলাম পরওয়ার

বিএনপি নেতাকর্মীদের জন্য হাসনাতের ডাকে ‘গণভিক্ষা’ কর্মসূচি

আপডেট সময় ০৯:৪৫:৩১ অপরাহ্ন, সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬