এবার যুক্তরাষ্ট্রের অব্যাহত হা‘ম‘লা‘র হুমকির মধ্যে ইরানের রাজধানী তেহরানে সামরিক ও প্রাথমিক চিকিৎসার প্রশিক্ষণ নিতে ভিড় করছেন নারীরা। ‘ইরানের জন্য আত্মত্যাগ’ নামে একটি গণঅভিযানের অংশ হিসেবে তেহরানের কেন্দ্রস্থল ইমাম হোসেন স্কয়ারে ইরানি নারীরা এই প্রশিক্ষণ নিচ্ছেন। গত বুধবার (২৩ সেপ্টেম্বর) প্রশিক্ষণকেন্দ্রটির উদ্বোধন করা হয়। ইরানের আধাসামরিক বাহিনী বাসিজের কমান্ডার হোজ্জাতোল ইসলাম হোসেইন তাইব উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
ইরানি সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, গত মার্চের শেষ দিকে যুক্তরাষ্ট্র ও ই‘স‘রা‘ই‘লে‘র ইরানবিরোধী সামরিক অভিযানের তীব্রতার মধ্যে তৃণমূল পর্যায়ে এই উদ্যোগ নেয়া হয়। এটি ‘গণপ্রতিরক্ষা’ ধারণার ওপর ভিত্তি করে গড়ে উঠেছে, যার শিকড় ১৯৮০–এর দশকের র‘ক্ত‘ক্ষ‘য়ী ইরান–ইরাক যু‘দ্ধে।
রুশ সংবাদমাধ্যম আরটির সাংবাদিক সামান কজুরি বলেন, মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প সম্প্রতি নতুন করে ইরানে হা‘ম‘লা‘র হুমকি দিয়েছেন। এর পর থেকেই এই প্রশিক্ষণে বেসামরিক স্বেচ্ছাসেবীদের অংশগ্রহণ বেড়েছে। তাদের মধ্যে অনেক নারীও রয়েছেন।
অংশগ্রহণকারীরা অনলাইনে নিবন্ধনের পর প্রথমে অ‘স্ত্র ব্যবহারের মৌলিক প্রশিক্ষণ নেন। এর মধ্যে আ‘গ্নে‘য়া‘স্ত্র, ছোট ড্রোন ও কাঁধে বহনযোগ্য ট্যাংকবিধ্বংসী ক্ষেপণাস্ত্র ব্যবহারের পাশাপাশি যুদ্ধকালীন প্রাথমিক চিকিৎসার প্রশিক্ষণ রয়েছে। পরবর্তী ধাপে স্বেচ্ছাসেবীদের আরও উন্নত প্রশিক্ষণ নেয়ার সুযোগ দেয়া হয়। তথ্যসূত্র: আরটি

ডেস্ক রিপোর্ট 


















