ঢাকা , বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ২৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
ছাত্রলীগের সঙ্গে মিশে নির্যাতনে জড়িত শিবির কি ক্ষমা চাইবে না: আব্দুল কাদের চাঁদা না দেওয়ায় মাছের খামারে ভাঙচুর ও বিষ প্রয়োগ, বিএনপি নেতা গ্রেপ্তার হিজবুল্লাহকে ২০০ মিলিয়ন ডলার সহায়তা দিল ইরান বিদ্যুৎ উৎপাদনের জন্য প্রস্তুত রূপপুর, কর্তৃপক্ষের অনুমতির অপেক্ষা ‘লিও, তুমি এমন এক ইতিহাস গড়েছ, যা চিরকাল টিকে থাকবে’: ক্রিশ্চিয়ানো রোনালদো চুক্তি করতে চাই না, তবে ইরান যুদ্ধ থামাতে সবকিছু দিতে রাজি: ট্রাম্প আমি নোবেল পাওয়ার যোগ্য, কিন্তু দেবে কি না জানি না: ট্রাম্প শেখ হাসিনাকে দেশে ফেরানোর বিষয়ে নিজেদের অবস্থান স্পষ্ট করলো ভারত মারা গেলেন বর্ষীয়ান অভিনেতা নানা পাটেকর সৌদির ২ বিমানবন্দরে হুতিদের হামলা, নারীসহ ৩ বিদেশি নিহত

চুক্তি করতে চাই না, তবে ইরান যুদ্ধ থামাতে সবকিছু দিতে রাজি: ট্রাম্প

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০৯:৫১:১৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৮ অক্টোবর ২০২৬
  • ৮ বার পড়া হয়েছে

ইরানের সঙ্গে চুক্তি করা পছন্দের বিষয় নয়, ইরান যুদ্ধ থামাতে যুক্তরাষ্ট্রকে সবকিছু দিতে রাজি বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। খবর আল-জাজিরার। বুধবার (৭ অক্টোবর) টেক্সাসের সান আন্তোনিওতে এক নির্বাচনী সমাবেশে সমর্থকদের উদ্দেশে তিনি এ কথা বলেন।

ট্রাম্প বলেন, মধ্যপ্রাচ্যবিষয়ক বিশেষ দূত স্টিভ উইটকফ ইরানের সঙ্গে চুক্তি নিয়ে কাজ করছেন এবং খুব ভালো করছেন। আমি মনে করি, চুক্তিটি আসলে এমন কিছু নয় যা আমি করতে চাই। তবে, যুদ্ধ থামাতে ইরান আমাদের সবকিছু দিতে রাজি।

তিনি বলেন, ইরান কখনও পারমাণবিক অস্ত্র পাবে না। এছাড়া, তিনি উইটকফকে একজন দুর্দান্ত আলোচক বলেও প্রশংসা করেন।

তিনি আরও বলেন, এই যুদ্ধ শেষ হবে খুব শিগগিরই। এটি খুব শিগগিরই শেষ হতে হবে। ইরানকে একটি ব্যর্থ রাষ্ট্র হিসেবে উল্লেখ করে ট্রাম্প বলেন, দেশটির মধ্যে সামান্য লড়াই করার শক্তি এখনও আছে, তবে খুব বেশি নয়।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

ছাত্রলীগের সঙ্গে মিশে নির্যাতনে জড়িত শিবির কি ক্ষমা চাইবে না: আব্দুল কাদের

চুক্তি করতে চাই না, তবে ইরান যুদ্ধ থামাতে সবকিছু দিতে রাজি: ট্রাম্প

আপডেট সময় ০৯:৫১:১৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৮ অক্টোবর ২০২৬