ঢাকা , সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
১২৩ বছরেও চশমা ছাড়াই কোরআন পড়েন ভাষা আন্দোলনের সাক্ষী আব্বাস জামায়াতের উত্থান দেশকে ধর্মযুদ্ধের দিকে নিয়ে যেতে পারে: নুরুল হক নূর ‘তারার কাছে পৌঁছানোর সাহস রাখো আর তোমার প্রতিটি স্বপ্নকে বাস্তবে রূপ দাও’ খুঁটিতে বাঁধা সেই বাবার পাশে প্রশাসন, মেয়ে তুবার পড়াশোনার দায়িত্ব নিলেন ইউএনও কেন্দ্র থেকে বহিষ্কৃত দুই যুবদল নেতাকে সভাপতি ঘোষণা এমপির প্রার্থী জিয়ার সৈনিক না হলে পরীক্ষায় বসতে দিয়েন না: রাকসু জিএস আম্মার দিল্লির সড়কে তরুণকে চড় মন্ত্রীর, পাল্টা হাত তুললো তরুণও চকলেট দেয়ার কথা বলে অফিসের সব কর্মীকে আইফোন উপহার দিলেন নারী বস সংবিধানে ফিরছে ‘মহান আল্লাহর ওপর পূর্ণ আস্থা ও বিশ্বাস’ এআই ছবিতে নারী সেনা সেজে প্রবাসীর সঙ্গে প্রেম, ৭ লাখ টাকা আত্মসাৎ

পিআর পদ্ধতি ঠেকাতে ১-৩টি দলের আপত্তি ইনজাস্টিস: মন্তব্য জামায়াত নায়েবে আমিরের

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০৫:৪২:১১ অপরাহ্ন, মঙ্গলবার, ১৫ জুলাই ২০২৫
  • ৫৫১ বার পড়া হয়েছে

সংখ্যানুপাতিক বা আনুপাতিক প্রতিনিধিত্ব (পিআর) পদ্ধতিতে নির্বাচন বাস্তবায়নে ১-৩টি দলের আপত্তিকে ‘ইনজাস্টিস’ বা বৈষম্য বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমির ডা. সৈয়দ আব্দুল্লাহ মুহাম্মদ তাহের।

মঙ্গলবার (১৫ জুলাই) রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে জাতীয় ঐকমত্য কমিশনের আলোচনার এক পর্যায়ে তিনি এ কথা বলেন।

তাহের বলেন, পিআর পদ্ধতি নিয়ে বড় রাজনৈতিক দলগুলোর সমর্থন থাকলেও সংবিধান সংশোধনের জন্য প্রয়োজনীয় দুই-তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতা দরকার। “কোনো একটি মাত্র দল বা সরকারি দল এককভাবে সংবিধান সংশোধন করে ফেলবে—এটা আমরা চাই না। একটা যৌথ সমাধান দরকার।”

তিনি জানান, আলোচনায় অংশ নেওয়া বেশিরভাগ দল দ্বিকক্ষবিশিষ্ট জাতীয় সংসদের পক্ষে মত দিয়েছে। তেমনি পিআর পদ্ধতির প্রতিও বেশিরভাগ দলের সম্মতি রয়েছে।

নারী প্রতিনিধিত্বের প্রসঙ্গ টেনে তাহের বলেন, সংসদে সংরক্ষিত নারী আসনের সংখ্যা ১০০ করা হোক—এ প্রস্তাবের পক্ষে জামায়াত মত দিয়েছে।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

১২৩ বছরেও চশমা ছাড়াই কোরআন পড়েন ভাষা আন্দোলনের সাক্ষী আব্বাস

পিআর পদ্ধতি ঠেকাতে ১-৩টি দলের আপত্তি ইনজাস্টিস: মন্তব্য জামায়াত নায়েবে আমিরের

আপডেট সময় ০৫:৪২:১১ অপরাহ্ন, মঙ্গলবার, ১৫ জুলাই ২০২৫