ঢাকা , শনিবার, ১৬ মে ২০২৬, ২ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
‘রবার্ট ক্লাইভ-মীর জাফরের চুক্তির মতোই ইউনূসের সঙ্গে আমেরিকার চুক্তি’ পাকিস্তানের ‘জেএফ-১৭ ব্লক ৩’ সিমুলেটর ঢাকায়, যুদ্ধবিমান চুক্তির ইঙ্গিত দেখছেন বিশ্লেষকরা স্ত্রীর পরকীয়া, ফেসবুকে পোস্ট দিয়ে জীবন দিলেন ব্যবসায়ী চীন থেকে দেশে ফেরার পথেই তাইওয়ানের বিরুদ্ধে ট্রাম্পের হুঁশিয়ারি মেসি আর খেলবেন না, ভাবতেই মন খারাপ হয় কোচ স্ক্যালোনির কারিনা, তোমার মতো সাহসী মানুষের দরকার ছিল বাংলাদেশে: তাসনিম জারা ৬০ শতাংশ সমৃদ্ধ ইউরেনিয়ামে বাঁচছে ইরানের লাখ লাখ শিশু, বিস্ফোরক তথ্য প্রকাশ ক্লাইভের সঙ্গে মীর জাফরের চুক্তি আর আমেরিকার সঙ্গে ইউনূসের চুক্তি একইঃ ফজলুর রহমান ভারতে মসজিদকে মন্দির ঘোষণা আদালতের, নামাজ পড়তে পারবেন না মুসল্লিরা পাকিস্তানের সঙ্গে অতিরিক্ত সম্পর্ক আমাদের জাতিকে অন্ধকারের দিকে নিয়ে যাবে: ফজলুর রহমান

গোপালগঞ্জের উদ্দেশে বরিশাল ছেড়েছেন এনসিপি নেতারা

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ১২:৪৮:৩২ অপরাহ্ন, বুধবার, ১৬ জুলাই ২০২৫
  • ৬৫০ বার পড়া হয়েছে

এবার জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) আহ্বায়ক ও সাবেক উপদেষ্টা নাহিদ ইসলামসহ সংগঠনের কেন্দ্রীয় নেতারা বরিশাল থেকে গোপালগঞ্জের উদ্দেশ্যে রওয়ানা হয়েছেন। বুধবার সকাল পৌনে ১১টার দিকে তারা বরিশাল সার্কিট হাউজ থেকে সড়ক পথে কোটালীপাড়া হয়ে গোপালগঞ্জের উদ্দেশ্যে রওয়ানা হন।

তবে গোপালগঞ্জের পথসভাকে কেন্দ্র করে ইতোমধ্যেই ওই এলাকায় তীব্র উত্তেজনা বিরাজ করছে। ইতোমধ্যেই নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ নেতাকর্মীরা সদর উপজেলার ঘাটিয়াগড় চরপাড়া এলাকায় টহলরত পুলিশের ওপর হামলা করেছে। এ ঘটনায় তিনজন আহত হয়েছে।

এদিকে গত তিনদিন ধরে বরিশাল অঞ্চলে টানা পদযাত্রায় অংশ নিয়ে সকাল পৌনে ১১টা পর্যন্ত বরিশাল অবস্থান করছিলেন এনসিপির আহ্বায়ক ও সাবেক উপদেষ্টা নাহিদ ইসলাম, উত্তর অঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম, দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসানাত আব্দুল্লাহ, জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন, জ্যেষ্ঠ সদস্য সচিব ডা. তাসনিম জারাসহ কেন্দ্রীয় নেতারা।

বুধবার সকাল ৭টায় বরিশালে নাস্তা শেষে সড়কপথে সকাল ১১টার দিকে গোপালগঞ্জে পৌঁছানোর কথা ছিলো তাদের। কিন্তু সকাল পৌনে ১১টার দিকে তারা বরিশাল ত্যাগ করেন। এ বিষয়ে এনসিপির বরিশাল জেলার প্রধান সমন্বয়ক আবু সাইদ মূসা আমার দেশকে বলেন কেন্দ্রীয় নেতৃবৃন্দ সকাল পৌনে ১১টার দিকে সার্কিট হাউজ থেকে গোপালগঞ্জের উদ্দেশে রওয়ানা হয়েছেন।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

‘রবার্ট ক্লাইভ-মীর জাফরের চুক্তির মতোই ইউনূসের সঙ্গে আমেরিকার চুক্তি’

গোপালগঞ্জের উদ্দেশে বরিশাল ছেড়েছেন এনসিপি নেতারা

আপডেট সময় ১২:৪৮:৩২ অপরাহ্ন, বুধবার, ১৬ জুলাই ২০২৫