ঢাকা , বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ১০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
রাজবাড়ীতে ইয়াবাসহ দুই নারী ইউপি সদস্য গ্রেফতার হিন্দু শরণার্থীদের নাগরিকত্ব দেব, মুসলিমদের ঘাড়ধাক্কা: শুভেন্দু যার বিয়ে তার ঠেকা নাই, পাড়াপড়শির ঘুম নাই: জামায়াত আমির অতিথি না করায় ১৪৪ ধারা জারির মাইকিং, সেই ছাত্রদল নেতা বহিষ্কার শোষণের শিকল ভাঙতে শিক্ষিত ও সচেতন হতে হবে: সারজিস ’২৭ সালে তিস্তা মহাপরিকল্পনার ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী: ত্রাণমন্ত্রী ছাত্রদলের গণতান্ত্রিক চর্চা নিয়ে প্রশ্ন সাবেক শিবির সভাপতির ২০৩০ সালের আগে সব ধর্মীয় উপাসনালয় সম্মানিভাতার আওতায় আসবে: রাষ্ট্রপতি স্বাধীনতা যুদ্ধের বাঁশি বাজিয়েছিলেন জিয়াউর রহমান: রিজভী ইরান তাদের সামরিক বাহিনীর বড় একটি অংশকে বেতন দিতে পারছে না-দাবি ট্রাম্পের

এনসিপির পদযাত্রা ঘিরে বরিশাল-গোপালগঞ্জ সড়ক অবরোধ, যান চলাচল বন্ধ

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০১:৩২:৩১ অপরাহ্ন, বুধবার, ১৬ জুলাই ২০২৫
  • ৮০৯ বার পড়া হয়েছে

এবার গোপালগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) পদযাত্রাকে ঘিরে বরিশাল-গোপালগঞ্জ সড়কের কোটালীপাড়ার ওয়াপদারহাটে রাস্তায় গাছ ফেলে অবরোধ করেছে স্থানীয় আওয়ামী লীগের নেতাকর্মীরা।

আজ বুধবার (১৬ জুলাই) সকাল থেকে নেতাকর্মীরা সড়ক অবরোধের প্রস্তুতি নেন। এক পর্যায়ে সড়কের গাছ কেটে ফেলে এবং পুরোনো কাঠ রাস্তায় বিছিয়ে অবরোধ করে সড়কে অবস্থান নেন।

গত ৫ আগস্টের পর আজই প্রকাশ্যে এতো নেতাকর্মীরা রাস্তায় নামলেন। বেলা ১১টার পর থেকে বরিশালের গৌরনদী-পয়সারহাট-কোটালীপাড়া-গোপালগঞ্জ সড়কে যান চলাচল বন্ধ রয়েছে। গতকাল রাত থেকে আইনশৃঙ্খলা বাহিনী রাস্তায় টহলে থাকলেও এক পর্যায়ে তারাও দূরত্ব বজায় রেখে অবস্থান নেন।

এদিকে ওয়াপদারহাটে সড়ক অবরোধ করে নেতাকর্মীরা ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’, ‘পদ্মা মেঘনা যমুনা, তোমার আমার ঠিকানা’, ‘অ্যাকশন অ্যাকশন, ডাইরেক্ট অ্যাকশন’, ‘আওয়ামী লীগের অ্যাকশন, ডাইরেক্ট অ্যাকশন’, ‘চলছে লড়াই চলবে, শেখ হাসিনা লড়বে’, ইত্যাদি স্লোগান দেন।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

রাজবাড়ীতে ইয়াবাসহ দুই নারী ইউপি সদস্য গ্রেফতার

এনসিপির পদযাত্রা ঘিরে বরিশাল-গোপালগঞ্জ সড়ক অবরোধ, যান চলাচল বন্ধ

আপডেট সময় ০১:৩২:৩১ অপরাহ্ন, বুধবার, ১৬ জুলাই ২০২৫