ঢাকা , বুধবার, ২৯ এপ্রিল ২০২৬, ১৬ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
মুক্তিযুদ্ধে ভারতের হাজার হাজার সৈন্য রক্ত দিয়ে গেছে: ফজলুর রহমান ইউনূস সরকারের বিরুদ্ধে শিশু হত্যা মামলা হওয়া প্রয়োজন: আইনজীবী সুব্রত ভুয়া বিল দেখিয়ে ৬৪ লাখ টাকা নিয়েছেন উপদেষ্টা ফারুকী: মাসুদ কামাল আর হামলা নয়, ইরানের ওপর দীর্ঘমেয়াদী নৌ-অবরোধের প্রস্তুতি নিচ্ছেন ট্রাম্প ইরানের পরমাণু অস্ত্র থাকা উচিত নয়, রাজা চার্লসও আমার সঙ্গে একমত: ট্রাম্প গ্রামীণ বিশ্ববিদ্যালয়ের পরামর্শক হিসেবে যোগ দিয়েছেন অধ্যাপক নিয়াজ আহমদ বজ্রাঘাতে কোল থেকে ছিটকে পড়ে ছোট্ট সাফিয়া, প্রাণ গেল বাবার চলন্ত ট্রেনের নিচে ঝাঁপিয়ে পড়ে ২ বছরের শিশুকে বাঁচালেন বাবা টাকা তুলতে বোনের কঙ্কাল কাঁধে নিয়ে ব্যাংকে হাজির ভাই বরিশালে বজ্রপাতে শিক্ষকসহ ১৬ শিক্ষার্থী আহত

সংসদ নির্বাচনে ৫৫ শতাংশের বেশি ভোট পড়বে: প্রত্যাশা পররাষ্ট্র উপদেষ্টার

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০৩:২৭:৪৩ অপরাহ্ন, রবিবার, ১ ফেব্রুয়ারী ২০২৬
  • ৬২ বার পড়া হয়েছে

এবারের আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ৫৫ শতাংশের বেশি ভোট পড়বে—এমন প্রত্যাশা ব্যক্ত করছেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন। তিনি বলেছেন, নির্বাচনকালীন সহিংসতা নিয়ে সরকারের পদক্ষেপ বিদেশিদের জানানো হয়েছে।

আজ রোববার (১ ফেব্রুয়ারি) দুপুরে নির্বাচনের কূটনীতি নিয়ে প্রশিক্ষণের এক সমাপনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। পররাষ্ট্র উপদেষ্টা বলেন, বাংলাদেশের নির্বাচন নিয়ে বিদেশিদের কথাবার্তা এখন একটি গতানুগতিক ধারা হয়ে গেছে, এ দেশের মানুষও এমনটা চায়।

তিনি আরও বলেন, কোন কোন উপদেষ্টা সাধারণ পাসপোর্ট দ্রুত পেয়ে প্রয়োজনীয় ভিসা নেয়ার জন্য এরই মধ্যে কূটনৈতিক পাসপোর্ট হস্তান্তর করেছেন। তবে তিনি এখনও পাসপোর্ট হস্তান্তর করেননি বলে জানান পররাষ্ট্র উপদেষ্টা।

এছাড়াও নির্বাচনের পর প্রধান উপদেষ্টার জাপান সফর নিয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ের কাছে কোনো তথ্য নেই বলেও জানান উপদেষ্টা তৌহিদ হোসেন।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

মুক্তিযুদ্ধে ভারতের হাজার হাজার সৈন্য রক্ত দিয়ে গেছে: ফজলুর রহমান

সংসদ নির্বাচনে ৫৫ শতাংশের বেশি ভোট পড়বে: প্রত্যাশা পররাষ্ট্র উপদেষ্টার

আপডেট সময় ০৩:২৭:৪৩ অপরাহ্ন, রবিবার, ১ ফেব্রুয়ারী ২০২৬