ঢাকা , সোমবার, ২৯ জুন ২০২৬, ১৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
বিরোধী দলে থেকে কানাকড়িও পাইনি, প্রাপ্তি জেলে গেছি পাঁচবার: স্পিকার সমালোচকদের জবাব দিয়ে ব্রাজিলকে বিশ্বকাপ জেতাবে নেইমার: রোনালদো দিল্লি থেকে শেখ হাসিনার দেশে ফিরতে চাওয়া স্ট্যান্টবাজি : চিফ প্রসিকিউটর এবার ইরানের সাইবার হামলায় বিধ্বস্ত ইসরায়েল দাদির জন্য বিশ্বকাপ জিততে চাই: অশ্রুভেজা কণ্ঠে ভিনিসিয়ুস ব্রাজিলে খলিফা ওমর (রা.)-এর নামে দৃষ্টিনন্দন মসজিদ আবারও ফাইনাল খেলবে আর্জেন্টিনা-ফ্রান্স, জানালো সুপারকম্পিউটার অনলাইনে রিটার্ন দাখিল বাধ্যতামূলক করদাতাদের আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত বেড়ে ৩৫ মুসলিম পর্যটকদের সুবিধায় জাপানের শপিংমলে নামাজ কক্ষ

সংসদ নির্বাচনে দুটি আসনের ভোট পুনর্গণনার আবেদনে হাইকোর্টে বিএনপি

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০২:১৮:১১ অপরাহ্ন, রবিবার, ১ মার্চ ২০২৬
  • ৫৭৭ বার পড়া হয়েছে

এবার ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দুটি আসনে ভোট কারচুপির অভিযোগ এনে হাইকোর্টে আবেদন করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)র প্রার্থীরা। আবেদনে দুটি আসনের ভোট পুনর্গণনার আবেদন জানানো হয়েছে।

আজ রবিবার (১ মার্চ) রাজশাহী৪ ও পাবনা৪ এ দুটি আসনের ভোট পুনর্গণনার আবেদন করেন তারা। রাজশাহী৪ আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রার্থী আব্দুল বারীর বিরুদ্ধে কারচুপির অভিযোগ এনেছেন বিএনপির পরাজিত প্রার্থী জিয়াউর রহমান।

অন্যদিকে পাবনা৪ আসনে জামায়াত প্রার্থী আবু তালেব মন্ডলের বিরুদ্ধে কারচুপির অভিযোগ তুলেছেন বিএনপির পরাজিত প্রার্থী হাবিবুর রহমান।

রবিবার (১ মার্চ) বিচারপতি মো. জাকির হোসেনএর নেতৃত্বাধীন নির্বাচনি আপিল ট্রাইব্যুনাল আবেদনগুলো শুনানির জন্য গ্রহণ করেন। একই সঙ্গে দুই আসনের নির্বাচনি সরঞ্জামাদি বাংলাদেশ নির্বাচন কমিশনএর হেফাজতে নেওয়ার নির্দেশ দেন আদালত। পাশাপাশি বিজয়ী প্রার্থীদের নোটিশ জারি করা হয়েছে। আদালত ১১ মে আবেদনগুলোর পরবর্তী শুনানির দিন ধার্য করেছেন। বিএনপির প্রার্থীদের পক্ষে শুনানি করেন জ্যেষ্ঠ আইনজীবী ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল। তাকে সহযোগিতা করেন আইনজীবী হাবিবুর রহমান।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

বিরোধী দলে থেকে কানাকড়িও পাইনি, প্রাপ্তি জেলে গেছি পাঁচবার: স্পিকার

সংসদ নির্বাচনে দুটি আসনের ভোট পুনর্গণনার আবেদনে হাইকোর্টে বিএনপি

আপডেট সময় ০২:১৮:১১ অপরাহ্ন, রবিবার, ১ মার্চ ২০২৬