ঢাকা , সোমবার, ০১ জুন ২০২৬, ১৮ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
অন্তর্বর্তী সরকারের উন্নয়ন বরাদ্দের টাকায় ৭৭টি আসন কিনেছে জামায়াত-এনসিপি: রাশেদ খান এবার হজে গিয়ে এখন পর্যন্ত ৪১ বাংলাদেশির সৌভাগ্যের মৃত্যু ইসলামী ব্যাংকের সামনে বিক্ষোভ, টিয়ারশেল-সাউন্ড গ্রেনেড নিক্ষেপ ফিলিস্তিনকে সমর্থন জানিয়ে ইসরাইল দিবস প্যারেডে যোগ দিলেন না মামদানি আমরাও ভারতের জমি দখল করে রেখেছি: নেপালের প্রধানমন্ত্রী দল বিলুপ্ত করে বিএনপিতে না গেলে কয়টা ভোট পাইত?: প্রশ্ন মনিরার  নিজ দলের মার্কায় ভোট করলে ২০০ ভোটও পেতেন না: তীব্র প্রতিক্রিয়া তুষারের যুগের জিন্নাহ নাহিদ ইসলাম, যুগের মওদূদী সাদিক কায়েম: নাসীরুদ্দীন পাটওয়ারী প্রিয় দেশবাসী, অধিকার ছিনিয়ে আনতে হবে: জ্বালানি তেলের মূল্য বৃদ্ধি নিয়ে জামায়াত আমির মরণোত্তর জাতিসংঘ পদক পাচ্ছেন নিহত ৬ বাংলাদেশি শান্তিরক্ষী

নতুন ডিজাইনের ৫০০, ২০০, ১০০ ও ১০ টাকার নোটের ছবি প্রকাশ করলো বাংলাদেশ ব্যাংক

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০৯:৪২:১৪ অপরাহ্ন, রবিবার, ১ জুন ২০২৫
  • ১১৬৭ বার পড়া হয়েছে

বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আহসান এইচ মনসুর স্বাক্ষরিত নতুন ডিজাইন ও সিরিজের ৫০০, ২০০, ১০০ ও ১০ টাকা মূল্যমানের ব্যাংক নোটের ছবি প্রকাশ করেছে কেন্দ্রীয় ব্যাংক। রোববার (১ জুন) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানিয়েছে বাংলাদেশ ব্যাংকের যোগাযোগ ও প্রকাশনা বিভাগ (ডিসিপি)।

বিজ্ঞপ্তিতে বলা হয়, “বাংলাদেশের ঐতিহাসিক এবং প্রত্নতাত্ত্বিক স্থাপত্য” শীর্ষক নতুন সিরিজের সব মূল্যমানের নোট (১০০০, ৫০০, ২০০, ১০০, ৫০, ২০, ১০, ৫ ও ২ টাকা) মুদ্রণের উদ্যোগ নিয়েছে বাংলাদেশ ব্যাংক।

এরই অংশ হিসেবে ১ জুন থেকে ১০০০, ৫০ ও ২০ টাকার নতুন নোট প্রথমবারের মতো বাজারে ছাড়া হয়েছে। এছাড়া ৫০০, ২০০, ১০০ ও ১০ টাকার নোটসহ বাকি মূল্যমানের নোটগুলো পর্যায়ক্রমে বাজারে ছাড়া হবে। এসব নোটের ইস্যুর তারিখ ও নিরাপত্তা বৈশিষ্ট্য পরে জানানো হবে।

বাংলাদেশ ব্যাংক জানিয়েছে, নতুন নোট ছাড়াও বর্তমানে প্রচলিত সব কাগুজে নোট ও ধাতব মুদ্রা পূর্বের মতোই বৈধ থাকবে।

নতুন নোটের ডিজাইনে যা থাকছে:

🔹 ৫০০ টাকা নোট:
আকার: ১৫২ × ৬৫ মি.মি।
সম্মুখভাগে কেন্দ্রীয় শহীদ মিনার ও ব্যাকগ্রাউন্ডে শাপলার ছবি।
পেছনভাগে বাংলাদেশ সুপ্রীম কোর্টের ছবি।
রঙ: সবুজ।
জলছাপ: রয়েল বেঙ্গল টাইগারের মুখ, ‘500’, ও বাংলাদেশ ব্যাংকের মনোগ্রাম।

🔹 ২০০ টাকা নোট:
আকার: ১৪৬ × ৬৩ মি.মি।
সম্মুখভাগে অপরাজেয় বাংলা ও শাপলার ব্যাকগ্রাউন্ড।
পেছনভাগে ‘গ্রাফিতি-২০২৪’ — জুলাই ২০২৪ গণঅভ্যুত্থানের সময় আঁকা ছাত্রদের চিত্র।
রঙ: হলুদ।
জলছাপ: রয়েল বেঙ্গল টাইগারের মুখ, ‘200’, ও বাংলাদেশ ব্যাংকের মনোগ্রাম।

🔹 ১০০ টাকা নোট:
আকার: ১৪০ × ৬২ মি.মি।
সম্মুখভাগে ষাট গম্বুজ মসজিদ, ব্যাকগ্রাউন্ডে শাপলা।
পেছনভাগে সুন্দরবনের ছবি।
রঙ: নীল।
জলছাপ: রয়েল বেঙ্গল টাইগারের মুখ, ‘100’, ও বাংলাদেশ ব্যাংকের মনোগ্রাম।

🔹 ১০ টাকা নোট:
আকার: ১২৩ × ৬০ মি.মি।
সম্মুখভাগে বায়তুল মোকাররম জাতীয় মসজিদ ও শাপলার ব্যাকগ্রাউন্ড।
পেছনভাগে ‘গ্রাফিতি-২০২৪’।
রঙ: গোলাপি।
জলছাপ: রয়েল বেঙ্গল টাইগারের মুখ, ‘10’, ও বাংলাদেশ ব্যাংকের মনোগ্রাম।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

অন্তর্বর্তী সরকারের উন্নয়ন বরাদ্দের টাকায় ৭৭টি আসন কিনেছে জামায়াত-এনসিপি: রাশেদ খান

নতুন ডিজাইনের ৫০০, ২০০, ১০০ ও ১০ টাকার নোটের ছবি প্রকাশ করলো বাংলাদেশ ব্যাংক

আপডেট সময় ০৯:৪২:১৪ অপরাহ্ন, রবিবার, ১ জুন ২০২৫