ঢাকা , রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ২৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
১০০ টাকায় গরুর মাংস দিয়ে ভাত বিক্রেতা ‘ভাইরাল মিজান’ গ্রেপ্তার প্রধানমন্ত্রীর কাছে হেফাজতের ৯ দফা, ইসলামবিরোধী আইন না করার দাবি ফরহাদ মজহারের ‘আমেরিকান ষড়’য’ন্ত্র’তত্ত্ব’ নিয়ে প্রশ্ন তুললেন রিফাত বিএনপির প্রেসিডেন্ট পদে মির্জা ফখরুল নির্বাচিত বিমান বাহিনীর উইং কমান্ডার সাইফুর রহমানের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা কলকাতার কাছে মমতার গাড়িতে হামলা, অল্পের জন্য প্রাণে রক্ষা বাবুনগর মাদ্রাসায় শীর্ষ আলেমদের সঙ্গে বৈঠকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাহস থাকলে দেশে ফিরে আইনের মুখোমুখি হবেন: সমাজকল্যাণমন্ত্রী হেফাজত আমিরকে বুকে জড়িয়ে ধরলেন প্রধানমন্ত্রী বিদ্যুৎ-জ্বালানি নিয়ে বিভ্রান্তি ছড়াবেন না: প্রধানমন্ত্রী

ডিএসসিসি’র মেয়র হিসেবে ইশরাক হোসেনের গেজেট থাকলেও মেয়াদ শেষ, শপথ হয়নি এখনও

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০৮:৪২:০৩ অপরাহ্ন, রবিবার, ১ জুন ২০২৫
  • ৭৫৩৮ বার পড়া হয়েছে

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) সাবেক মেয়র শেখ ফজলে নূর তাপস যেদিন প্রথমবার চেয়ারে বসেছিলেন, সেই তারিখ অনুযায়ী রোববার (১ জুন) তার মেয়াদের পাঁচ বছর পূর্ণ হলো। এদিকে নির্বাচন ট্রাইব্যুনালের রায়ে এবং নির্বাচন কমিশনের (ইসি) গেজেট অনুসারে ডিএসসিসির বর্তমান মেয়র বিএনপি নেতা ইশরাক হোসেন হলেও, তিনি এখনও শপথ নিতে পারেননি।

২০২০ সালের ১ ফেব্রুয়ারি অনুষ্ঠিত নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী ফজলে নূর তাপস মেয়র নির্বাচিত হন। ভোটের ফল গেজেট আকারে প্রকাশ হয় ২ ফেব্রুয়ারি এবং ২ জুন অনুষ্ঠিত হয় ডিএসসিসির প্রথম বোর্ড সভা, যা থেকেই শুরু হয় মেয়রের পাঁচ বছরের সাংবিধানিক মেয়াদ। সেই হিসেবে ২০২৫ সালের ১ জুন মেয়াদ শেষ হয়।

তবে ফলাফল বাতিলের দাবি তুলে বিএনপি প্রার্থী ইশরাক হোসেন ২০২০ সালের ৩ মার্চ নির্বাচনী ট্রাইব্যুনালে মামলা করেন। দীর্ঘ বিচারিক প্রক্রিয়ার পর ২০২৪ সালের ২৭ মার্চ আদালত ইশরাককে বৈধ মেয়র ঘোষণা দেয় এবং ২ ফেব্রুয়ারির গেজেট সংশোধনের নির্দেশ দেয়। নির্বাচন কমিশন সেই অনুযায়ী ২৭ এপ্রিল নতুন গেজেটে ইশরাকের নাম প্রতিস্থাপন করে।

কিন্তু এখনও পর্যন্ত স্থানীয় সরকার মন্ত্রণালয় তাকে শপথ পড়ায়নি। নির্বাচন কমিশনের সিনিয়র সচিব মো. আখতার হামিদ খান বলেন, “আদালত থেকে কোনো সরাসরি নির্দেশনা বা কাগজ আমরা পাইনি। যতক্ষণ না পাই, ততক্ষণ প্রাতিষ্ঠানিকভাবে কোনো ব্যবস্থা বা মন্তব্য করা সম্ভব নয়।”

তিনি আরও বলেন, “ইশরাক ইস্যুতে আইন অনুযায়ী কমিশন সিদ্ধান্ত নেবে। কমিশনের সিদ্ধান্ত নিতে হলে প্রয়োজনীয় নথিপত্র আগে হাতে পেতে হবে। এখনো পর্যন্ত আমাদের কাছে তা আসেনি।”

সিটি করপোরেশন আইন অনুযায়ী, প্রথম সভার তারিখ থেকেই মেয়াদ গণনা হয়। সেই যুক্তিতেই ইসি কর্মকর্তারা মনে করছেন, তাপসের সময়কাল ধরেই মেয়াদ শেষ হয়েছে।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

১০০ টাকায় গরুর মাংস দিয়ে ভাত বিক্রেতা ‘ভাইরাল মিজান’ গ্রেপ্তার

ডিএসসিসি’র মেয়র হিসেবে ইশরাক হোসেনের গেজেট থাকলেও মেয়াদ শেষ, শপথ হয়নি এখনও

আপডেট সময় ০৮:৪২:০৩ অপরাহ্ন, রবিবার, ১ জুন ২০২৫