ঢাকা , রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ২৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
সরকার দেশের সব প্রতিষ্ঠানে রাজনীতিকরণ করছে: জামায়াত আমির ফ্যামিলি কার্ড শুমারির নিয়োগে পক্ষপাতের অভিযোগ, বিএনপি নেতাকর্মীদের বিক্ষোভ ১০০ টাকায় গরুর মাংস দিয়ে ভাত বিক্রেতা ‘ভাইরাল মিজান’ গ্রেপ্তার প্রধানমন্ত্রীর কাছে হেফাজতের ৯ দফা, ইসলামবিরোধী আইন না করার দাবি ফরহাদ মজহারের ‘আমেরিকান ষড়’য’ন্ত্র’তত্ত্ব’ নিয়ে প্রশ্ন তুললেন রিফাত বিএনপির প্রেসিডেন্ট পদে মির্জা ফখরুল নির্বাচিত বিমান বাহিনীর উইং কমান্ডার সাইফুর রহমানের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা কলকাতার কাছে মমতার গাড়িতে হামলা, অল্পের জন্য প্রাণে রক্ষা বাবুনগর মাদ্রাসায় শীর্ষ আলেমদের সঙ্গে বৈঠকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাহস থাকলে দেশে ফিরে আইনের মুখোমুখি হবেন: সমাজকল্যাণমন্ত্রী

আওয়ামী লীগের মতো জাতীয় পার্টিরও সাংগঠনিক কার্যক্রম নিষিদ্ধ ও নিবন্ধন স্থগিতের দাবি গণঅধিকার পরিষদের

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০৮:৩০:১৯ অপরাহ্ন, রবিবার, ১ জুন ২০২৫
  • ৪২৮ বার পড়া হয়েছে

জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদেরের বিচার দাবি করে দলটির সাংগঠনিক কার্যক্রম নিষিদ্ধ ও নিবন্ধন স্থগিতের আহ্বান জানিয়েছে গণঅধিকার পরিষদ। রোববার (১ জুন) ঢাকায় এক বিক্ষোভ মিছিল ও সমাবেশে এ দাবি জানান সংগঠনের সাধারণ সম্পাদক রাশেদ খান।

তিনি বলেন, “শেখ হাসিনা গণতন্ত্র হত্যার জন্য দায়ী, ঠিক তেমনি জিএম কাদেরও সমান দায়ী। যদি হাসিনার বিচার হয়, তাহলে জিএম কাদেরের বিচার কেন হবে না?” বরিশালে গণঅধিকার পরিষদের নেতাকর্মীদের ওপর জাতীয় পার্টির হামলার প্রতিবাদে আয়োজিত এ কর্মসূচিতে তিনি আরও বলেন, “জাতীয় পার্টির মিছিল-মিটিংয়ে এখন আওয়ামী লীগও যুক্ত হচ্ছে। তারা একসঙ্গে গণতন্ত্র ধ্বংসের কাজে নিয়োজিত।”

তিনি দাবি করেন, জিএম কাদের বলেছেন, আওয়ামী লীগকে ছাড়া নির্বাচন সম্ভব নয়। এতে প্রমাণ হয়, তিনি শেখ হাসিনার ‘প্রথম দোসর’। “হাসিনা দিল্লি পালিয়েছেন, আর জিএম কাদের এখনো জেলের বাইরে— এটা মেনে নেওয়া যায় না,” বলেন রাশেদ খান। তিনি ২৪ ঘণ্টার মধ্যে বরিশালের হামলার দায়ীদের গ্রেপ্তারের দাবি জানান, অন্যথায় সারাদেশে আন্দোলনের হুঁশিয়ারি দেন।

সমাবেশে গণঅধিকার পরিষদের মুখপাত্র ফারুক হাসান বলেন, “জাতীয় পার্টি আওয়ামী লীগের অন্যতম সহযোগী। সরকার ও নির্বাচন কমিশনকে জানিয়ে বলছি, আজ থেকে জাতীয় পার্টিকে আমরা নিষিদ্ধ বলেই গণ্য করব। যেখানে পাব, সেখানেই প্রতিরোধ হবে।”

আরেক নেতা হাসান আল মামুন বলেন, “২০১৪, ২০১৮ ও ২০২৪ সালের ভোট ডাকাতিতে জাতীয় পার্টিই আওয়ামী লীগের প্রথম সহযোগী ছিল। নির্বাচন কমিশনে জাতীয় পার্টি নিষিদ্ধের দাবিতে আমরা আবেদন করেছি, কিন্তু কমিশন কোনো পদক্ষেপ নেয়নি।” তিনি বলেন, হত্যা মামলার আসামি হওয়া সত্ত্বেও জিএম কাদের এখনো গ্রেপ্তার হননি, যা সরকারের পক্ষপাতমূলক আচরণকে প্রমাণ করে।

ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি অ্যাডভোকেট নাজিম উদ্দীনের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক নুরুল করিম শাকিলের সঞ্চালনায় সমাবেশে আরও বক্তব্য রাখেন আবু হানিফ, আব্দুজ জাহের, মাহফুজুর রহমান খান, রবিউল হাসান, মনজুর মোর্শেদ মামুন, আব্দুর রহমান, নেওয়াজ খান বাপ্পীসহ অন্যান্য নেতারা।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

সরকার দেশের সব প্রতিষ্ঠানে রাজনীতিকরণ করছে: জামায়াত আমির

আওয়ামী লীগের মতো জাতীয় পার্টিরও সাংগঠনিক কার্যক্রম নিষিদ্ধ ও নিবন্ধন স্থগিতের দাবি গণঅধিকার পরিষদের

আপডেট সময় ০৮:৩০:১৯ অপরাহ্ন, রবিবার, ১ জুন ২০২৫