ঢাকা , মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬, ১৪ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
জুয়া ও মাদকের বিরুদ্ধে অভিযানে নামছে সরকার ৫ দিন পর আদানির বন্ধ ইউনিট চালু, বেড়েছে বিদ্যুৎ সরবরাহ বজ্রপাতে সোমবারও ৪ জেলায় ৯ জনের মৃত্যু গভীর রাতে ছাত্রীসহ কর্মকর্তা আটক নজরুল বিশ্ববিদ্যালয়ে, তদন্ত কমিটি গঠন অটোরিকশায় মাইক বেঁধে ‘জয় বাংলা’ স্লোগান দেওয়া সেই যুবক আটক নুসরাতের মনোনয়নপত্র গ্রহণে আদালতের আদেশ বাস্তবায়ন করবে ইসি, আপিলে যাবে না সংসদে শক্ত প্রভাবের চেষ্টায় এনসিপি, দুর্বল জামায়াত: রুমিন ফারহানা লিমন-বৃষ্টি হত্যাকাণ্ড: আদালতের প্রকাশিত নথিতে চাঞ্চল্যকর তথ্য, গুরুত্বপূর্ণ আলামত জব্দ চাঞ্চল্যকর মিতু হত্যা মামলা: আসামি ভোলার জামিন স্থগিত ১ লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগের বড় সুখবর দিলেন প্রধানমন্ত্রী

মব জাস্টিস অন্তর্বর্তী সরকারের নাটকীয় খেলা: সেলিমা রহমান

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০৮:৩৪:৫৬ অপরাহ্ন, রবিবার, ১ জুন ২০২৫
  • ৩৪৭ বার পড়া হয়েছে

বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির স্থায়ী কমিটির সদস্য সেলিমা রহমান বলেছেন, “মব জাস্টিস বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের একটি নাটকীয় খেলা।” রোববার (১ জুন) বিকেলে নরসিংদীতে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৪তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে নরসিংদী জেলা মহিলা দল আয়োজিত আলোচনা সভা ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

সরকারের সমালোচনা করে তিনি বলেন, “সরকার এসব নাটকের মাধ্যমে জনগণকে বিভ্রান্ত করছে। দেশে আইনের শাসন বলতে কিছু নেই। গুম, খুন, অত্যাচার, ডাকাতি, ছিনতাই বেড়েছে। নারীরা রাস্তায় বের হলে ইভটিজিংয়ের শিকার হচ্ছেন। বিভিন্ন এলাকায় মব জাস্টিসের নামে দাবি-দাওয়া চলছে, অথচ সরকার কিছু করছে না।”

সরকার সংস্কারের কথা বললেও বাস্তবে কোনো সংস্কার হচ্ছে না বলে অভিযোগ করে সেলিমা রহমান বলেন, “শুধু পুলিশের পোশাক বদলালেই সংস্কার হয় না। সংস্কার করতে হবে মানুষের মন থেকে। ১০ মাসে কী সংস্কার হয়েছে? শুধু বিদেশি চমক আর কথার বৃষ্টি—এভাবে চলতে পারে না। ডিসেম্বরেই নির্বাচন সম্পন্ন করতে হবে।”

আলোচনা সভা শেষে তিনি দোয়া মাহফিলে অংশ নেন এবং উপস্থিতদের মধ্যে খাবার ও ঈদ উপহার সামগ্রী বিতরণ করেন।

জেলা শিশু একাডেমি মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা মহিলা দলের সভাপতি অ্যাডভোকেট উম্মে কুলসুম মায়া। সভায় আরও বক্তব্য রাখেন বিএনপির যুগ্ম মহাসচিব ও জেলা বিএনপির সভাপতি খায়রুল কবির খোকন, বিএনপির স্বনির্ভর বিষয়ক সম্পাদক বেগম শিরিন সুলতানা, জেলা মহিলা দলের সাধারণ সম্পাদক সালমা আক্তার স্বপ্না আহমেদসহ আরও অনেকে।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

জুয়া ও মাদকের বিরুদ্ধে অভিযানে নামছে সরকার

মব জাস্টিস অন্তর্বর্তী সরকারের নাটকীয় খেলা: সেলিমা রহমান

আপডেট সময় ০৮:৩৪:৫৬ অপরাহ্ন, রবিবার, ১ জুন ২০২৫